পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণী 1st Semester

আমরা এই আর্টিকেলে Class 11 এর First Semester জন্য বাংলা বিষয় থেকে “পুঁইমাচা” গল্পের MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি  ।
১. “সহায়হরি চাটুজ্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন”- স্ত্রীর নাম কি ?
(ক) দুর্গা (খ) পার্বতী (গ) সর্বজয়া (ঘ) অন্নপূর্ণা
উত্তর – (ঘ) অন্নপূর্ণা ।
২. ” গাছ কেটেছে, একটু ভালো রস আনি (শূন্যস্থান পূরণ করো ) (ক) তারক খুড়ো (খ) তরণী খুড়ো (গ) সহায়হরি (ঘ)রায় কাকা
উত্তর – (ক) তারক খুড়ো ।
৩. “একটু ভালো রস আনি” বক্তা রস আনার জন্য স্ত্রীর কাছে চেয়েছিলেন –
(ক) বালতি (খ) জলের বোতল (গ) ঘটি বা বাটি (ঘ) কাঁচের গ্লাস
উত্তর – (গ) ঘটি বা বাটি ।
৪. অন্নপূর্ণার রান্নাঘরটি ছিল –
(ক) বাঁশের (খ) তাল পাতার (গ) খড়ের (ঘ) নারকেল পাতার
উত্তর – (গ) খড়ের।
৫. “পুঁইমাচা” গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে (ক) শরৎ (খ)বসন্ত (গ) বর্ষা (ঘ) শীত
উত্তর – (ঘ) শীত ।
৬. অন্নপূর্ণা কাকে দেখে “তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র” ? (ক) শ্বশুরমশাই (খ) বড় ভাসুর (গ) কালিময় ঠাকুর (ঘ)সহায়হরি
উত্তর – (ঘ) সহায়হরি ।
৭. সহায়হরি চাটুজ্যে যখন উঠানে পা দিলেন তখন তার স্ত্রী – (ক) পিঠে বানাচ্ছিল (খ) রান্না করছিল (গ) পুঁইশাক কাটছিল (ঘ) বোতল থেকে তেল মাখছিল
উত্তর – (ঘ) বোতল থেকে তেল মাখছিল।
৮. “অন্নপূর্ণা সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন” । (শূন্যস্থান পূরণ কর)। (ক) ঘোমটা (খ)জলের ঘটি (গ) পর্দা (ঘ) তেলের বোতল
উত্তর – (ঘ) তেলের বোতল
৯. “একটু আমতা আমতা করিয়া করিলেন”– বক্তার এহেন আচরণের কারণ — (ক)মনের ভীতির সঞ্চার (খ) আবেগপ্রবণ হওয়া (গ) তার চুরি ধরা পড়ে যাওয়ার জন্য (ঘ) কিংকর্তব্যবিমূঢ় হওয়া
উত্তর – (ক) মনে ভীতির সঞ্চার ।
১০. “সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল” কারণ — (ক) স্ত্রীকে ক্রুদ্ধ দেখে (খ) স্ত্রীর অতিরিক্ত শান্ত শুনে কথা শুনে (গ) গাঁয়ের লোকেরা তাকে এক ঘরে করে দেবে শুনে (ঘ) ক্ষেন্তিকে নিরব ও নিরুত্তর দেখে
উত্তর – (খ) স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে কথা শুনে। ।
১১. “এই ! আমি বলি, না জানি কি ব্যাপার” বক্তা কথাটি বলেছিলেন — (ক) হাসতে হাসতে (খ) ভীত হয়ে (গ) তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে (ঘ) অত্যন্ত চিন্তাশীল হয়ে
উত্তর – (গ) তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে ।
১২. “চৌধুরীবের চন্ডিমন্ডপে এসব কথা হয়েছে”- কোন সব কথা হয়েছিল ? (ক) সহায়হরিকে একঘরে করার কথা (খ) সহায়হরিদের পাড়া থেকে বিতরণের কথা (গ) ক্ষেন্তির বিয়ে দেওয়ার কথা (ঘ) ক্ষেন্তির বিয়ে ভাঙার কথা
উত্তর – (ক) সহায়হরিদের একঘরে করার কথা
১৩. “সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন ।”(শূন্যস্থান পূরণ করো)। (ক)কালীনাথ ঠাকুর (খ) কালিময় ঠাকুর (গ) কালীপ্রসাদ ঠাকুর (ঘ) কালিপদ ঠাকুর।
উত্তর – (খ) কালীময় ঠাকুর ।
১৪. সহায়হরিকে একঘরে করার কথা আলোচনা করা হয়েছিল –
(ক) সালিশি সভায় (খ) বাগদী-দুলে পাড়ায় (গ) চৌধুরী বাড়িতে (ঘ) চৌধুরীদের চন্ডিমন্ডপে
উত্তর – (ঘ) চৌধুরীদের চন্ডিমন্ডপে ।
১৫.”গলার সুর ততক্ষণ কমিবার কোন সম্ভাবনা নাই” কতক্ষণ এমন সম্ভাবনা নেই ?
(ক) যতক্ষণ সহায়হরি ক্ষমা চাইবেন না (খ) যতক্ষণ সহায়হরি সামনে সশরীরে থাকবেন (গ) যতক্ষণ ক্ষেন্তি মুখে মুখে তর্ক করবে (ঘ)যতক্ষণ ক্ষেন্তি পঁইশাক ফেলে না দেবে
উত্তর – (খ) যতক্ষণ সহায় হরি সামনে সশরীরে থাকবেন।
১৬.”_উঠাইয়া লইয়া খিরকী দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন” । (শূন্যস্থান পূরণ করো)
(ক) মেটে আলু (খ) পিতলের ঘটি (গ) পুঁইশাক (ঘ) কাঁসার বাটি
উত্তর – (ঘ) কাঁসার বাটি ।
১৭. “আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না”/ সহায়হরিকে “গায়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবেনা”– কোন কারণটি ভুল ?
(ক)সহায়হরিদের এক ঘরে করা হবে (খ)সহায়হরিদের বড়ো মেয়ে কলঙ্কিনী (গ) সহায়হরির বড়ো মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি (ঘ) সহায়হরি দুলে-বাগদী পাড়ায় ঘুরে বেড়ায়
উত্তর – (খ) সহায়হরিদের বড়ো মেয়ে কলঙ্কিনী ।
১৮. “ও নাকি উচ্ছুগগু করা মেয়ে” – মেয়েটির নাম হল ? (ক) রাধী (খ)দুর্গা (গ) পুঁটি (ঘ) ক্ষেন্তি
উত্তর – (ঘ) ক্ষেন্তি।
১৯. “একঘরে করবে গো”–‘একঘরে’ শব্দটি আভিধানিক অর্থ –(ক) একটি ঘরে আটকে রাখা (খ) একটি ঘর দখল করে নেওয়া (গ) একটি ঘর ভেঙে দেওয়া (ঘ) সমাজচ্যুত বা সমাজ থেকে আলাদা করে দেওয়া
উত্তর – (ঘ) সমাজচ্যুত বা সমাজ থেকে আলাদা করে দেওয়া ।
২০. “এসব কোথা থেকে আনলি?” ‘এসব’ বলতে বোঝানো হয়েছে — (ক) কচু শাক (খ) মেটে আলু (গ) পুঁইশাক (ঘ) কলমি শাক
উত্তর – (গ) পুঁইশাক।
২১. “বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে” – উদ্দিষ্ট ব্যক্তি কী কমিয়ে বলতেন ? ( ক) নিজের উপার্জন (খ) নিজের দেনার কথা (গ) বড় মেয়ের/ক্ষেন্তির বয়সের কথা (ঘ) ছোট মেয়ের বয়সের কথা
উত্তর – (গ) বড়ো মেয়ের/ক্ষেন্তির বয়সের কথা ।
২২.ক্ষেন্তির হাতের কাঁচের চুড়িগুলো আটকানো ছিল –
(ক) সুতো দিয়ে (খ) সেফটিপিন (গ)গুনো দিয়ে (ঘ) আঠা
উত্তর – (খ) সেফটিপিন দিয়ে ।
২৩.ক্ষেন্তিকে পুঁই শাক দিয়েছিল –
(ক) কালীময় ঠাকুর (খ) রায় কাকা (গ) তারক খুড়ো (ঘ) গয়া পিসি
উত্তর – (খ) রায় কাকা
২৪.ক্ষেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল –
(ক) কালীময় ঠাকুর (খ) তারক খুড়ো (গ) রায় কাকা (ঘ) গয়া পিসি
উত্তর – (ঘ) গয়া পিসি।
২৫.ক্ষেন্তির হাতের চুড়িগুলিকে যে সেফটিপিন দিয়ে আটকানো ছিল তা –
(ক) এক পয়সা ডজন (খ) এক আনা ডজন (গ) দু’পয়সা ডজন (ঘ) চার আনা ডজন
উত্তর – (গ) দু’পয়সা ডজন ।

https://youtu.be/7dN-aP4gUoA?si=B8K1KDA9flCGch3i

পুঁঈমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর|| একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার
২৬. ক্ষেন্তিকে রায় কাকা পুঁই শাক দিয়েছিল – (ক) ঘাটের ধারে (খ) চন্ডিমন্ডপের ধারে (গ) পুঁইমাচার ধারে (ঘ) বাড়ির সম্মুখে
উত্তর – (ক) ঘাটের ধারে ।
২৭. “পশ্চাদ্বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল” – পুঁই পাতায় জড়ানো ছিল – (ক)পুঁই ফুল (খ) মোরালা মাছ (গ)চিংড়ি মাছ (ঘ) পেয়ারা
উত্তর – (গ) চিংড়ি মাছ ।
২৮. “আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে” – এখানে অমর্ত বলতে বোঝানো হয়েছে – (ক) চরণামৃত (খ) মিষ্টান্ন (গ)কলমি শাক (ঘ) পুঁইশাক
উত্তর – (ঘ) পুঁইশাক ।
২৯. গয়া বুড়ি ক্ষেন্তিকে প্রথমে চিংড়ি মাছ দিতে চায়নি – কারণ – (ক) ক্ষেন্তির বাবার কাছে আগের দিনের দুটো টাকা বাকি (খ) ক্ষেন্তিদের একঘরে করা হয়েছে বলে (গ) ক্ষেন্তির কাছে টাকা নেই বলে (ঘ) ক্ষেন্তির বাবার কাছে আগের দিনের দুটো পয়সা বাকি
উত্তর – (ঘ) ক্ষেন্তির বাবার কাছে আগের দিনের দুটো পয়সা বাকি ।
৩০. “উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন”- ‘উনি’ কী উঠিয়ে এনেছেন ? (ক) মেটে আলু (খ) বিষ কচু (গ) মান কচু (ঘ) পুঁইশাক
উত্তর – (ঘ) পুঁইশাক ।
৩১. “তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে”- কার এমন অবস্থা ? (ক) অন্নপূর্ণার (খ) রাধীর (গ) ক্ষেন্তির (ঘ) সহায়হরির
উত্তর – (গ) ক্ষেন্তির
৩২. “মেয়েমানুষের আবার অত নোলা কিসের” নোলা শব্দের অর্থ হল – (ক) আহ্লাদ (খ) আহারের লোভ (গ)শখ (ঘ) ক্রোধ বা রাগ
উত্তর – (খ) আহারের লোভ ।
৩৩. “তাঁর মনে বড়ো কষ্ট হইল”- এই কষ্টের কারণ – (ক) ক্ষেন্তির সাদের পুঁইশাক খেতে না পারায় (খ) বড়ো মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় (গ) ক্ষেন্তির মৃত্যু সংবাদ শুনে (ঘ) তাকে একঘরে করা হবে শুনি
উত্তর – (ক) ক্ষেন্তির সাধের পুঁইশাক খেতে না পারায় ।
৩৪. “কলের পুতুলের মতন সেগুলো তুলিয়া লইয়া” – কাকে ‘কলের পুতুল’- এর সঙ্গে তুলনা করা হয়েছে ? (ক) ক্ষেন্তি (খ) রাধী (গ) পার্বতী (ঘ) পুঁটি
উত্তর – (খ) রাধী।
৩৫. “সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন” – ‘সেগুলি’ বলতে বোঝানো হয়েছে – (ক) ফেলে দেওয়া চিংড়ি মাছ (খ) গাছ তলার আম (গ) পড়ে থাকা নারকেল (ঘ) পুঁইশাকের ডাটা
উত্তর – (ঘ) পুঁইশাকের ডাটা ।
৩৬.’গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে’ ক্ষেন্তির পছন্দের কি রান্না হয়েছিল ? (ক)কচু চিংড়ির ঝোল (খ) পাটিসাপটা (গ) কলমি শাক (ঘ) পুঁই শাক
উত্তর – (ঘ) পুঁই শাক ।
৩৭. অন্নপূর্ণা চুপি চুপি রান্না করেছিল – (ক)চুরি করা মেটে আলু (খ) পুঁইশাক ভাজা (গ) পুঁইশাকের তরকারি (ঘ) কচু চিংড়ির ঝোল
উত্তর – (গ) পুঁইশাকের তরকারি ।
৩৮. “ক্ষেন্তি ততক্ষণ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল”- প্রস্তাবটা কী ? পুই মাচায় জল দেওয়ার (খ) নারকেল কোড়ানোর (গ) পাখি দেখতে যাওয়ার (ঘ) আরেকটু চচ্চড়ি খাওয়ার
উত্তর – (ঘ) আরেকটু চচ্চড়ি খাওয়ার ।
৩৯. অন্নপূর্ণা কি দিয়ে চুপি চুপি পুইশাকের তরকারির বেঁধেছিলেন ? (ক) গলদা চিংড়ি (খ) কুঁচো চিংড়ি (গ) তেতুল (ঘ) নারকেল কোড়া
উত্তর -(খ) কুঁচো চিংড়ি।
৪০. অন্নপূর্ণা চোখের জল চাপতে গিয়ে কী করেছিলেন ? (ক) আঁচলে মুখ ঢেকেছিলেন (খ) পুঁই মাচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন (গ)চালের বাতাই গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন (ঘ) শূন্য দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে ছিলেন
উত্তর – (গ) চালের বাতাই গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ছিলেন।
৪১. অন্নপূর্ণার রান্নাঘরে শুকনো লঙ্কার ডালা কোথায় গোঁজা ছিল ? ( ক) রান্না ঘরের বেড়ায় (খ) চালের ফাঁকে (গ) উনানের পিছনে (ঘ) চালের বাতায়
উত্তর – (ঘ) চালের বাতায়।
৪২. কালীময়ের চন্ডীমন্ডপে সহায়হরির ডাক পড়েছিল – (ক) সকাল বেলায় (খ) বিকেল বেলায় (গ)সন্ধ্যাবেলায় (ঘ) রাতের বেলায়
উত্তর – (খ) বিকেল বেলায় ।
৪৩. “পচা শ্রোত্রিয়!” ‘শ্রোত্রিয়’ শব্দের অর্থ- (ক) বেদজ্ঞ ব্রাহ্মণ (খ) ধর্মচ্যুত ব্রাহ্মণ (গ) ক্ষত্রিয় (ঘ) শুদ্র
উত্তর – (ক) বেদজ্ঞ ব্রাহ্মণ ।
৪৪. “সংক্ষিপ্ত ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন” (শূন্যস্থান পূরণ করো) (ক) মতলব (খ) পরিকল্পনা (গ) ভূমিকা (ঘ) বক্তব্য
উত্তর – (গ) ভূমিকা ।
৪৫. সহায়হরির মতে তার বড়ো মেয়ে তেরো বছরে পড়বে – (ক) বৈশাখ মাসে (খ) শ্রাবণ মাসে (গ) ভাদ্র মাসে (ঘ) চৈত্র মাসে
উত্তর – (খ) শ্রাবণ মাসে ।
৪৬.কেষ্ট মুখুজ্যের ৎয বিয়ে কার সঙ্গে হয়েছিল ?
(ক) হরির ছেলের সঙ্গে (খ) হরির সঙ্গে
(গ) শ্রীমন্ত মজুমদারের সঙ্গে (ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
উত্তর – (ক) হরির ছেলের সঙ্গে ।
৪৭.”তোমার হিসেব তোমার কাছে” – কীসের হিসেবের কথা বলা হয়েছে ?
(ক) ধারের টাকার (খ) পণের টাকার (গ) পাত্রের বয়সের (ঘ) মেয়ের বয়সের
উত্তর – (ঘ) মেয়ের বয়সের ।
৪৮. শ্রীমন্ত মজুমদারের বাড়ি – (ক) নিশ্চিন্দিপুরে (খ) মনিপাড়ার (গ) মনিগাঁয়ে (ঘ) কলকাতায়
উত্তর – (গ) মনিগাঁয়ে।
৪৯. কালিময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক করেছিলেন ? (ক) চৌধুরী বাবুর ছেলের সঙ্গে (খ) নিজের বড় ছেলের সঙ্গে (গ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে (ঘ) কেষ্ট মুখুজ্যের ছেলের সঙ্গে
উত্তর – (গ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ।
৫০. সহায়হরির মেয়ের সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ে কালীময়ের ঠিক করে দেওয়ার কারণ –
(ক) তিনি মজুমদারের কাছ থেকে অনেক টাকা ধার করেছিলেন (খ) তিনি ঘটকালি করে উপার্জন করতেন (গ)তিনি কন্যাদায়গ্রস্থ পিতাকে সাহায্য করতে চেয়েছিলেন (ঘ) মজুমদার বাবুর কাছ থেকে উপহার পাওয়ার লোভে
উত্তর – (ক) তিনি মজুমদারের কাছ থেকে অনেক টাকা ধার করেছিলেন।

https://youtu.be/MOtUTnLonps?si=HOa2tFbJrCwYUvGC

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর|| Puin Macha MCQ Question Answer
৫১. শ্রীমন্ত মজুমদার কুঁড়ির জমিতে কোন ধান চাষ করেছিলেন ? (ক) বাসমতি (খ) গোবিন্দভো (গ) আমন (ঘ) আউশ
উত্তর – (গ) আমন ।
৫২.”ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র” – দুষ্টপক্ষ গুজব ছড়িয়েছিল/ রটনা করেছিল – (ক) সহায়হরির মেয়ে কলঙ্কিনী (খ) কালিমায় ঘটকালী করেন (গ) শ্রীমন্তের কাছে থেকে কালীময় অনেক টাকা ধার করেছিলেন (ঘ)শ্রীমন্তের কাছ থেকে সহায়হরি অনেক টাকা ধার করেছিলেন
উত্তর – (গ) শ্রীমন্তের কাছ থেকে কালীময় অনেক টাকা ধার করেছিলেন ।
৫৩. শ্রীমন্ত মজুমদারের ছেলে কাদের হাতে বেদম প্রহার খেয়েছিলেন ? (ক) গ্রামবাসীদের হাতে (খ) প্রতিবেশীদের হাতে (গ) সহায়হরিদের হাতে (ঘ) কুম্ভকার বধুর আত্মীয়-স্বজনের হাতে
উত্তর – (ঘ) কুম্ভকার বধুর আত্মীয়-স্বজনের হাতে ।
৫৪.”কিছুদিন নাকি শয্যাগত ছিলেন”-কে? (ক) শ্রীমন্ত মজুমদার (খ) কালীময় (গ) শ্রীমন্ত মজুমদারের ছেলে (ঘ) সহায়হরির
উত্তর – (গ) শ্রীমন্ত মজুমদারের ছেলে ।
৫৫. শ্রীমন্ত মজুমদারের ছেলে সঙ্গে ক্ষেন্তির কে ভেঙে ছিলেন ?
(ক) অন্নপূর্ণা (খ) কালীময় (গ) ক্ষেন্তি নিজে (ঘ) সহায়হরি
উত্তর – (ঘ) সহায়হরি ।
৫৬. “দিন দুই পরের কথা”- কোন ঘটনার দুদিন পরের কথা এখানে বলা হয়েছে ? (ক) ক্ষেন্তির বিয়ের ভাঙার (খ) ক্ষেন্তির আশীর্বাদের (গ) ক্ষেন্তির বিয়ের (ঘ) ক্ষেন্তির বিয়ের প্রস্তাব আসার
উত্তর – (ক) ক্ষেন্তির বিয়ের ভাঙার ।
৫৭. কালীময় ক্ষেন্তিকে ‘উচ্ছুগগু করা মেয়ে’ বলে সম্বোধন করার কারণ – (ক) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে গিয়েছিল (খ) ক্ষেন্তি দেবদাসী হয়েছিল (গ) ক্ষেন্তিকে এক ঘরে করা হয়েছিল (ঘ) ক্ষেন্তির একবার বিয়ে হয়েছিল। উত্তর – (ক) ক্ষেন্তির আশীর্বাদ হয়ে গিয়েছিল ।
৫৮. দুর্গা কাকে ‘খুড়িমা’ বলে সম্মোধন করেছিল ? (ক) অন্নপূর্ণাকে (খ) সর্বজয়াকে। (গ) ঠানদিদিকে (ঘ) গয়া বুড়িকে
উত্তর – (ক) অন্নপূর্ণাকে ।
৫৯. মুখুজ্যে বাড়ির ছোটো খুকির নাম – (ক) পুঁটি (খ) পার্বতী (গ) দুর্গা (ঘ) রানী
উত্তর – (গ) দুর্গা ।
৬০. দুর্গা অন্নপূর্ণাকে জঙ্গলের মধ্যে কী দেখিয়েছিল ?
(ক) মেটে আলু (খ) পুঁইমাচা (গ) খরগোশ
(ঘ) পাখি
উত্তর – (ঘ) পাখি ।
৬১.মুখুজ্যে বাড়ি যাওয়ার পথের বাঁ-ধারে কোন কোন গাছের ঘন বন রয়েছে?
(ক) শেওড়া ও বনভাঁট (খ) রাংচিতা
(গ) বাচালতা (ঘ) সব কয়েকটি সঠিক উত্তর
উত্তর – (ঘ) সব কয়েকটি সঠিক উত্তর ।
৬২. পাখি দেখতে গিয়ে জঙ্গলের মধ্যে অন্নপূর্ণা লক্ষ্য করলে – (ক) কিছু খোঁড়ার খুপ খুপ আওয়াজ হচ্ছে (খ) কারা যেন আলু চুরি করছে (গ)একটি ভগ্নপ্রায় শিবমন্দির একটি
(ঘ) একটি পুঁইমাচা
উত্তর – (ক) কিছু খোঁড়ার খুপ খুপ আওয়াজ হচ্ছে ।
৬৩. “এক্ষুনি যাব আর আসবো” বক্তা কোথায় যাওয়ার কথা বলেছে? (ক) স্নান করতে (খ) পড়তে বসতে (গ) আলু তুলে আনতে (ঘ)পুঁই চারা লাগাতে
উত্তর – (ক) স্নান করতে ।
৬৪. সহায়হরি কোথা থেকে মেটে আলু চুরি করেছিলেন – (ক) বাড়ির বাগান থেকে (খ) বরজপাতার বনের মধ্য থেকে (গ) চন্ডীমন্ডপের পিছন থেকে (ঘ) চৌধুরীদের বাগান থেকে
উত্তর-(খ) বরজপাতার বনের মধ্য থেকে ।
৬৫. সহায়হরি যে মেটে আলুটি ঘাড়ে করে নিয়ে এসেছিল, তার ওজন – (ক) ২০ কিলো (খ) ৫-৬ কিলো (গ) ১০-১২ কিলো (ঘ) ১৫-১৬ কিলো
উত্তর – (ঘ) ১৫-১৬ কিলো
৬৬.’ও-পাড়ার ময়শা’ হলেন – (ক) ঝাড়ুদার (খ) জমিদার (গ) চৌকিদার
(ঘ) মহাজন
উত্তর – (গ) চৌকিদার ।
৬৭. “তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছন”কার সম্পর্কে এই মন্তব্য? (ক) হরিহরী (খ) সহায়হরি (গ) অন্নপূর্ণা (ঘ) কালিময় ঠাকুর
উত্তর – (খ) সহায়হরি ।
৬৮. মায়ের শুনিয়া ক্ষেন্তির মুখ শুকাইয়া গেল । (শূন্যস্থান পূরণ করো ) (ক) চিৎকার (খ) বকুনি (গ) শান্ত গলা (ঘ) ডাক
উত্তর – (ঘ) ডাক ।
৬৯. বরোজপোতার বনে থাকা মেটে আলুর মালিক হলেন – (ক) চৌধুরীরা (খ ময়শা চৌকিদাররা (গ) সহায়হরিরা (ঘ) গোঁসাইরা
উত্তর – (ঘ) গোঁসাইরা ।
৭০.ক্ষেন্তি স্নান সেরে বাড়ি ঢুকেছিল – (ক) এক ঘন্টা পর (খ) আধঘন্টা পর (গ) দুই ঘন্টা পর (ঘ) বিকেল বেলায়
উত্তর – (খ) আধঘন্টা পর ।
৭১. অন্নপূর্ণার মতে, বরোজপোতার বনে দিন- দুপুরে কী লুকিয়ে থাকে?
(ক) চোর-ডাকাত (খ) বাঘ (গ) সাপ (ঘ) হরিণ
উত্তর – (খ) বাঘ ।
৭২.’ভাঙা পাঁচিলের ধারে’ ছোটো খোলা জমিতে কোন কোন গাছের জঙ্গল হয়েছিল?
(ক) পুঁইশাক ও পাথরকুচি (খ) পুঁই শাক ও পালং শাক (গ) পাথরকুঁচি ও বনভাঁট
(ঘ) পাথরকুচি ও কণ্টিকারী
উত্তর – (ঘ) পাথরকুচি ও কণ্টিকারী ।
৭৩. “ফাঁসি হইয়া যাওয়া আসামীর মতন উর্ধ্বমুখে একখন্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে” কী? (ক) হৃষ্টপুষ্ট পুঁইশাকের চারা (খ) শীর্ণকায় পুঁইশাকের চারা (গ) মোটা ও হলদে পুঁই ডাটা (ঘ) কণ্টিকারীর গাছ
উত্তর – (খ) শীর্ণকায় পুঁইশাকের চারা ।
৭৪. অন্নপূর্ণা কখন পুঁই ডাটা চারা পু্ঁততে বলেছিলেন ? (ক) শীতকালে (খ) বর্ষাকালে (গ) হেমন্তকালে (ঘ) বসন্তকালে
উত্তর – (খ) বর্ষাকালে।
৭৫.সহায়হরির দুই ছোটো মেয়ে রোদ উঠিবার প্রত্যাশায় কোথায় দাঁড়িয়েছিল ?(ক) উঠোনের কাঁঠালতলায় (খ) উঠোনের আমতলায় (গ) পুঁইমাচার কাছে (ঘ) ভাঙা পাঁচিলের ধারে
উত্তর – (ক) উঠোনের কাঁঠালতলায় ।

https://youtu.be/qqwbKDfyc5E?si=qIKmsGLksr1UzOMH

পুঁই মাচা গল্পের MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা ||পুঁই মাচা গল্পের প্রশ্ন ও উত্তর SAQ/Class 11 /Semester 1||একাদশ শ্রেণির বাংলা গল্প পুঁইমাচা MCQ 2024-2025||Class 11 Bengali Suggestion 2024-2025 MCQ||Semester 1 Bengali||পুঁই মাচা গল্পের MCQ প্রশ্ন/Puii macha galper prosno uttar||

পুঁই মাচা গল্পের MCQ|| Puimacha golper MCQ
৭৭. ক্ষেন্তি ভাঙ্গা ঝুড়ি হাতে নিয়ে
মুখুজ্যেদের বাড়ি থেকে কী নিয়ে এসেছিল ? (ক) পুঁই ডাল (খ) নারকেল (গ) মাটি
(ঘ) গোবর
উত্তর – (ঘ) গোবর ।
৭৮.ক্ষেন্তির জন্য ‘কালো সার্জের জামাটি সহায়হরি কোথা থেকে কিনে এনেছিলেন? (ক) হরিপুরের রাসের মেলা থেকে
(খ) মাহেশের রথের মেলা থেকে
(গ) গঙ্গাসাগরের মেলা থেকে
(ঘ) ঠাকুরনগরের মেলা থেকে
উত্তর -(ক) হরিপুরের রাসের মেলা থেকে ।
৭৯. ক্ষেন্তি তার ‘কাল সার্জের’ জামাটি কোথায় রেখেছিল ?
(ক) আলমারিতে (খ) টিনের তরঙ্গে
(গ) আলনাতে (ঘ) মায়ের কাছে
উত্তর – (খ) টিনের তরঙ্গে। ।
৮০. পৌষ সংক্রান্তির সন্ধাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চটকাচ্ছিলেন –
( ক) কলা ও চালের গুঁড়ো (খ) কলা, চালের গুঁড়ো ও ময়দা (গ) চালের গুঁড়ো, ময়দা ও দুধ (ঘ) চালের গুঁড়ো ময়দা ও গুড়
উত্তর – (ঘ) চালের গুঁড়ো ময়দা ও গুড় ।
৮১. “অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই” কারণ –
(ক) তিনি ছোট মেয়েকে পরিশ্রম করাতে চাননি (খ) ক্ষেন্তি চঞ্চল ও কাজে অমনোযোগী (গ) কাজ করার বাহানায় সে পড়তে বসবে না বলে
(ঘ) ক্ষেন্তির কাপড়-চোপড় শাস্ত্রসম্মত ও সুচি নয় বলে
উত্তর -(ঘ) ক্ষেন্তির কাপড়-চোপড় শাস্ত্রসম্মত ও সুচি নয় বলে ।
৮২. “সে ভয়ে চুপ করিয়া রহিল” ভয়ের কারণ কী?
(ক) মা পাছে বকে (খ) মা পাছে কাজ করতে বলে (গ) মা পাছে প্রহার করে
(ঘ) মা পাছে চিৎকার করে
উত্তর – (ক) মা পাছে বকে ।
৮৩. “ক্ষীর তৈরি করেছিল”- কে ক্ষীর তৈরি করেছিল?
(ক) রাঙাদিদি (খ) অন্নপূর্ণা (গ) জেঠাইমা (ঘ) ক্ষেন্তি
উত্তর – (ক) রাঙাদিদি ।
৮৪. অন্নপূর্ণা কীসের সাহায্যে খোলায় তেল মাখিয়ে ছিলেন ?
(ক)পানের বোটায় (খ) পুঁইয়ের ডগায় (গ)বেগুনের বোঁটায় (ঘ) গাছের ডালে
উত্তর – (গ)বেগুনের বোঁটায় ।
৮৫. “কিন্তু এখানে বসে খাস নে”- অন্নপূর্ণার এখানে বসে কি খাওয়ার কথা নিষেধ করেছিলেন ?
(ক)গোলা (খ) পুঁইশাকের তরকারি
(গ) পিঠে (ঘ) নারকেলের কোরা
উত্তর – (ঘ) নারকেলের কোরা ।
৮৬. “ক্ষেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপুত হইল না” – কোন প্রস্তাব ?
(ক) জল দেওয়া ভাত খাওয়ার প্রস্তাব
(খ) গরম গরম পাটিসাপটা খাওয়ার প্রস্তাব (গ) ঠান্ডা পিঠে খাওয়ার প্রস্তাব (ঘ)গোলা খাওয়ার প্রস্তাব
উত্তর – (ক) জল দেওয়া ভাত খাওয়ার প্রস্তাব ।
৮৭. “আমরা কাল সকালে খাবো”- কি খাওয়ার কথা বলা হয়েছে? (ক)পিঠে
(খ) ভাত (গ) ক্ষীর (ঘ) পুঁইশাক
উত্তর – (খ) ভাত ।
৮৮. “সে নাকি অধিক মিষ্টি খাইতে পারেনা”- সে হলো-
(ক) পুঁটি (খ) অন্নপূর্ণা (গ) ক্ষেন্তি
(ঘ) রাধী
উত্তর – (ক) পুঁটি ।
৮৯.”ক্ষেন্তির বিবাহ হইয়া গেল”
(ক) বৈশাখ মাসের প্রথমে (খ) বৈশাখ মাসের শেষে (গ) শ্রাবণ মাসের প্রথমে
(ঘ) শ্রাবণ মাসের শেষে
উত্তর – (ক) বৈশাখ মাসের প্রথমে ।
৯০. ক্ষেন্তির বিয়েতে ঘটকালী করেছিল – (ক) সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয় (খ) সহায়হরির এক প্রতিবেশী
(গ) অন্নপূর্ণার বাপের বাড়ির লোকেরা (ঘ) সহায়হরির দূর সম্পর্কীয় এক বোন
উত্তর – (ক) সহায়হরির এক দূর সম্পর্কীয়
আত্মীয় ।
৯১. যার সঙ্গে ক্ষেন্তির বিয়ে হয়েছিল তার বয়স –
(ক) তিরিশের বেশি না (খ) চল্লিশ
(গ) পঁয়ত্রিশের বেশি না (ঘ) চল্লিশের বেশি না
উত্তর – (ঘ) চল্লিশের বেশি না
৯২. “প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করেছিলেন” – কারণ –
(ক) জামাইয়ের বয়স একটু বেশি বলে (খ) জামাইকে ভালো উপহার দিতে পারিনি বলে (গ)জামাইকে পণের টাকা দিতে পারেনি বলে (ঘ) সে এই বিয়েতে রাজি ছিল না বলে
উত্তর – (ক) জামাইয়ের বয়স একটু বেশি বলে।
৯৩. বেহারারা বরের পাল্কি কোথায় একবার নামিয়েছিল ?
(ক) পুঁই মাচার সামনে (খ) কাঁঠাল তলায় (গ)মন্দিরের সামনে (ঘ) আমলকীতলায়
উত্তর – (ঘ) আমলকীতলায় ।
৯৪.মেদিফুলের গুচ্ছগুলির রং ছিল –
(ক) লাল (খ) হলুদ (গ) নীল (ঘ) গোলাপি
উত্তর – (গ) নীল ।
৯৫.বিয়ের দিন ক্ষেন্তি পরেছিল –
(ক) বালুচরের রাঙা চেলী (খ) রক্তরাঙা বেনারসী (গ) হলুদ তাঁতের শাড়ি
(ঘ) মায়ের পুরনো শাড়ি
উত্তর – (ক) বালুচরের রাঙা চেলী ।
৯৬.ক্ষেন্তির স্বামী কীসের ব্যবসা করত ?
(ক) ধান-চালের (খ) সিলেট চুন ও ইটের (গ) কাঁচা সবজির (ঘ) কাপড়ের
উত্তর – (খ) সিলেট চুন ও ইটের ।
৯৭.”ক্ষেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিলো”- কার কথা শুনে ?
(ক) স্বামীর কথা শুনে (খ) রাঙাদিদির কথা শুনে (গ) ঠানদিদির কথা শুনে
(ঘ) বোনের কথা শুনে
উত্তর – (গ) ঠানদিদির কথা শুনে ।
৯৮. ক্ষেন্তি কোন মাসে তাকে শ্বশুরবাড়ি থেকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানিয়েছিল ?
(ক) বৈশাখ মাসে (খ) আষাঢ় মাসে
(গ) শ্রাবণ মাসে (ঘ) ফাল্গুন মাসে
উত্তর – (খ) আষাঢ় মাসে ।
৯৯. “তোমার মেয়েটির হয়েছিল কী?” বক্তা হলেন –
(ক) চৌধুরী মশাই (খ) বিষ্ণু সরকার
(গ) গ্রামের মোড়ল (ঘ) ঠানদিদি
উত্তর – (খ) বিষ্ণু সরকার ।
১০০. সহায়হরি কোন মাসে তার মেয়েকে দেখতে গিয়েছিল ?
(ক) পৌষ (খ) ফাল্গুন (গ) বৈশাখ
(ঘ) চৈত্র
উত্তর – (ক) পৌষ

পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর (MCQ) একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার/ Pui Macha MCQ Question Answer Class 11||পুঁইমাচা গল্পের প্রশ্ন ও উত্তর||একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা সাজেশন 2025||Puimacha গল্পের ছোট প্রশ্ন ও উত্তর|| পুঁই মাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ|| ১ম সেমিস্টার একাদশ শ্রেণী বাংলা||পুঁইমাচা ||MCQ প্রশ্ন ও উত্তর||একাদশ শ্রেণী||নতুন সিলেবাস||Puimacha||পুঁইমাচা WB HS Class 11 Bengali MCQ Mock Test For Semester -1||Puimacha (পুঁইমাচা) Class 11 MCQ Question Answers for Semester 1||


১০১. নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। (শূন্যস্থান পূরণ করো)
(ক) পরমেশ্বর ঠাকুরের (খ) সিদ্ধেশ্বরী ঠাকুরের (গ) নীলকান্ত ঠাকুরের
(ঘ) পরমেশ্বর চাটুয্যের
উত্তর – (ঘ) পরমেশ্বর চাটুয্যের ।
১০২. কোন মাসে ক্ষেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল ?
(ক) ফাল্গুন (খ( চৈত্র (গ) পৌষ (ঘ) মাঘ
উত্তর – (ক) ফাল্গুন ।
১০৩.ক্ষেন্তি কোন রোগে মারা গিয়েছিল ? (ক) বসন্ত (খ) কলেরা (গ) জ্বর
(ঘ) রক্ত বমি
উত্তর – (ক) বসন্ত ।
১০৪. “পিঁপড়ের মুড়ির চার তো সুবিধে হবে না।”( শূন্যস্থান পূরণ করো )
(ক) বাসায় (খ) কাছে (গ) টোপে
(ঘ) খাবারে
উত্তর – (গ) টোপে ।
১০৫. “ওতে একটু নুন দিলে হয় না” কিসে নুন দিতে বলা হয়েছে ?
(ক) পিঠেতে (খ) পুঁই চচ্চড়িতে (গ) পান্তা ভাতে (ঘ) চালের গুঁড়োর খোলায়
উত্তর – (ঘ) চালের গুঁড়োর খোলায় ।
১০৬. পুঁটি প্রথমে পিঠেখানা কার উদ্দেশ্যে ফেলে দিয়ে এসেছিল ।
(ক) মা ষষ্ঠী (খ) ষাড়া ষষ্ঠী (গ) নীল ষষ্ঠী (ঘ) মা শীতলা
১০৭. তেলাকুচা ফুলের রং কি ?
(ক) সাদা (খ) হলুদ (গ) লাল (ঘ) নীল
উত্তর – (ক) সাদা ।
১০৮.”মিঠে আঁচে টোপরের মতো ফুলিয়া উঠিল”। (শূন্যস্থান পূরণ করো) (ক) পাঁপড় (খ) পিঠে
(গ) পুঁইশাক (ঘ)গুড়
উত্তর – (খ) পিঠে ।
১০৯. একটা শুকনো পাতায় খস খস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইলো ।(শূন্যস্থান পূরণ করো) (ক) শিয়াল (খ) খরগোশ (গ) বাছুর
(ঘ) বাঘ
উত্তর – (ক) শিয়াল ।
১১০_ পিঠাখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল- (শূন্যস্থান পূরণ করো)
(ক) অন্নপূর্ণা (খ) পুঁটি (গ) রাঁধি
(ঘ) ক্ষেন্তি
উত্তর – (খ) পুঁটি ।

অসংখ্য ধন্যবাদ আর্টিকেলটি যত্ন সহকারে পড়ার জন্য ।আপনার দিন শুভ হোক ।

2 thoughts on “পুঁইমাচা গল্পের MCQ একাদশ শ্রেণী 1st Semester”

    • অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য!

      হ্যাঁ স্যার আপনি যে সমস্যার কথা জানিয়েছিলেন তা আমরা যথাযথভাবে ভাবে ঠিক করেছি/আপনি পুনরায় সাইটে এলে দেখবেন সেই সমস্যার সমাধান হয়েছে!

      Reply

Leave a Comment