প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আর্টিকেলে আমাদের মুখ্য আলোচ্য বিষয় “Swami Vivekananda Scholarship 2024|স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024|SVMCMS Scholarship 2024-25”
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের অন্যতম একটি সেরা স্কলারশিপ হল “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” যা “বিকাশ ভবন স্কলারশিপ” নামেও খ্যাত । কারা পাবে ? এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) কিভাবে আবেদন করবে ? কত শতাংশ নম্বর চাই ? স্কলারশিপ আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ? সেই বিষয়েই বিস্তারিত আলোচনা থাকবে এই আর্টিকেলে । তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি ……….
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (এক নজরে)
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি? (What is SVMCMS Scholarship)
- কারা পাবে বিবেকানন্দ স্কলারশিপ?
- যোগ্যতা (Eligibility)
- কোন কোর্সের জন্য কত টাকা স্কলারশিপ নির্ধারিত? (How much for which course)
- কি কি ডকুমেন্টস লাগবে? ( Required Documents)
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করবে? (SVMCMS Application 2024)
- অনলাইন আবেদন প্রক্রিয়া (Online Application Process)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি? (What is SVMCMS Scholarship)
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা টাকার অভাবে তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য নানান অসুবিধায় পড়ছে অথবা টাকার অভাবে তারা আর পড়াশোনা করতে পারছে না তাদের জন্য উচ্চশিক্ষার তহবিল থেকে তাদের পড়াশোনার খরচ বাবদ বা খরচ চালানোর জন্য এই “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” চালু করেছে সরকার ।
কারা কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ?
পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা পাবে এই “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ”
যোগ্যতা (Eligibility)
- শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যেকোনো স্কুল ,কলেজ , অথবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতে হবে
- এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীকে ৬০% নম্বর (60% Marks) পেতে হবে । নচেৎ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না
- শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ (২৫০০০০) টাকার বেশি হওয়া চলবে না ।
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই নিম্নলিখিত কোর্স গুলির মধ্যে পড়াশোনা করতেই হবে
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী
- সাধারণ স্নাতক কোর্স (BA, Bsc, B.Com) ডিপ্লোমা এবং আইআইটি (IIT)
- AICTE- এর অধীনে ইঞ্জিনিয়ারিং কোর্স (B.Tech, BE , B.Arch & MTech
- মেডিকেল কোর্স (MBBS , BDS & Diploma)
- নার্সিং কোর্স (ANM /GNM /Bsc)
- ফার্মেসি কোর্স
- প্যারামেডিকেল কোর্স
- পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স কোর্স (MA ,Msc)
- বি.এড. কোর্স ( B.Ed)
- এমফিল এবং পিএইচডি
কোন কোর্সের জন্য কত টাকা স্কলারশিপ পাবে? (How much for which course)
একাদশ ও দ্বাদশ শ্রেণী -১২০০০ টাকা (বার্ষিক টাকার পরিমান)
কলেজ (কলা বিভাগ B.A) -১২০০০ টাকা
কলেজ (বাণিজ্য বিভাগ B.com) -১২০০০ টাকা
কলেজ (বিজ্ঞান বিভাগ B.sc)-১৮০০০ টাকা
অন্যান্য কোর্স ( UG ,BCA, BBA) -১৮০০০ টাকা
বিশ্ববিদ্যালয় (কলা বিভাগ) ৫০% মার্কস লাগবেই – ২৪০০০ টাকা
বিশ্ববিদ্যালয় (বাণিজ্য বিভাগ) -২৪০০০ টাকা
বিশ্ববিদ্যালয় ( বিজ্ঞান বিভাগ) ৪৫% কন্যাশ্রী (K3 Application ) -৩০০০০ টাকা
অন্যান্য কোর্স ( PG) -৩০০০০ টাকা
পলিটেকনিক (ডিপ্লোমা) -১৮০০০ টাকা
মেডিকেল কোর্স (ডাক্তারি ডিগ্রী) -৬০০০০ টাকা
B.Sc Nursing / B.Pharm – ৬০% মার্কস লাগবেই – ৬০০০০ টাকা
GNM Nursing / D.Pharm / Diploma Paramedical -১৮০০০ টাকা
Engineering Course/ UG ,PG & Other Courses (AICTE) Approved – UG -60% Marks (HS) PG -50% Marks (Graduation) 60000 টাকা
কি কি ডকুমেন্টস লাগবে ? Required Documents
“স্বামী বিবেকানন্দ” বা “বিকাশ ভবন স্কলারশিপ” পাওয়ার জন্য শিক্ষার্থীদের যে সমস্ত ডকুমেন্টসগুলি অবশ্যই লাগবে তো নিম্নে আলোচনা করা হলো –
- আগের পরীক্ষার মার্কশিট
- পরিবারের বার্ষিক ইনকামের সার্টিফিকেট
- এডমিশন ফি বাবদ রশিদ/অ্যাকাডেমিক পেমেন্টের রশিদ
- আধার কার্ড
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো
- স্বাক্ষর
- বাংলার শিক্ষা আইডি
- ব্যাঙ্ক পাসবুক
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করবে? (SVMCMS Application 2024)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন ফর্ম ফিলাপ , ডকুমেন্টস আপলোড , অবশেষে ফর্ম জমা সবকিছুই অনলাইনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ‘অফিশিয়াল পোর্টালেই’ হবে
অনলাইন আবেদন প্রক্রিয়া (Online Application Process)
প্রথম ধাপ –
1. প্রথমে আবেদনকারীকে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর সেখানে New Registration বাটনে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ।
2. অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সেখানে একটি বৈধ ইমেইল আইডি এবং একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে যা পরবর্তীতে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
3. রেজিস্টার করার পর সেখানে ১৫ অক্ষরের একটি Application ID তৈরি করতে হবে যা দিয়ে লগইন করলেই এই স্কলারশিপ এর আবেদন করতে পারবে ।
4. রেজিস্ট্রেশন হওয়ার পর আবেদনকারী তার Application রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবে এবং আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডি ওই বৈধ ইমেইলে পাঠানো হবে ।
পোর্টাল লিংক – https://svmcm.wbhed.gov.in/
অফিসিয়াল গাইড লিংক – https://svmcm.co.in/
দ্বিতীয় ধাপ –
- তারপরে আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডি , পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করতে হবে ।
- লগইন করা হয়ে গেলে শিক্ষার্থীর সামনে একটি ফর্ম চলে আসবে সেখানে সমস্ত তথ্য অনুযায়ী ফর্মটিকে ফিলাপ করতে হবে ।
- তারপরে আবেদনকারীর নিজস্ব বর্তমান রঙিন ছবি আর নিজস্ব বর্তমান সাক্ষর ক্যান করে আপলোড করতে হবে ।
অবশ্যই স্ক্যান করা রঙিন ছবির (JPG/JPEG) সাইজ 20 kb থেকে 50kb এবং স্ক্যান করা স্বাক্ষরের সাইজ 10kb থেকে 20kb হতে হবে ।
তৃতীয় ধাপ –
এরপর ফর্মে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনকারীর নিজস্ব সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সেগুলিকে পিডিএফ তৈরি করে আপলোড করতে হবে তবে পিডিএফটির সাইজ অবশ্যই 300kb -400kb এর মধ্যে হতে হবে
চতুর্থ ধাপ –
- সমস্ত নথিপত্র আপলোড হওয়ার পর শিক্ষার্থীর সামনে ফরম ফিলাপের সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা তা দেখার জন্য একটি পেজ খুলে যাবে।
- এরপর সেখান থেকে শিক্ষার্থীর সমস্ত ডকুমেন্ট গুলি কি ফ্রম মিডিয়া ফর্মে সমস্ত নথির সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে মিলিয়ে নিতে হবে (কারণ এরপরে সাবমিট করে দিলে তার সংশোধন করা যাবে না)
- আর কিছু ভুল যদি শিক্ষার্থীর চোখে পড়ে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ সেই ভুলটিকে সংশোধন করে নিতে হবে।
- এরপর সেখান থেকে “ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন” বোতামে ক্লিক করলেই শিক্ষার্থীর আবেদন প্রক্রিয়া শেষ হবে ।
প্রিয় শিক্ষার্থী তোমরা যে বা যারা এই আবেদনের যোগ্য তারা অবশ্যই এই বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো আর যদি তোমাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হয় বা সন্দেহ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল শুভকামনা ।