ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি ‘ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর’ যা তোমাদের ভীষণ উপকারে আসবে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য Bornomala.in নিয়ে এসেছে বিভিন্ন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইসব প্রশ্নোত্তর গুলি আগত ২০২৫ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই আর্টিকেলে তোমাদের সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম –ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। ইতিহাসের ধারণা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হয়েছে

দশম শ্রেণি ইতিহাসের প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী (মান —– ১)

একটি বা দুটি শব্দে উত্তর দাও

1. ‘ইতিহাস’ কি?

উত্তর —– ‘ইতিহাস’ হল মানবসভ্যতার বিবর্তনের কাহিনী।

2. ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়?

উত্তর —– হেরোডোটাসকে

3. ‘আধুনিক ইতিহাস তত্ত্বের জনক’ কাকে বলা হয়?

উত্তর —– লিওপোল্ড ভন

4. ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ —–  কার উক্তি?

উত্তর —– এ এইচ কার এর উক্তি

5. ঐতিহাসিকের লক্ষ্য কি?

উত্তর —– ঐতিহাসিক এর লক্ষ্য হলো যুগোত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির অনুসন্ধান করা।

6. ইতিহাসবিদ্যাকে ‘অন্যান্য বিদ্যাচর্চার জননী’ বলে কে অভিহিত করেছেন?

উত্তর —– জি এম ট্রেভিলিয়ান ।

7. ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে?

উত্তর —– ঊনবিংশ শতকে

8. কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর —– যদুনাথ সরকার ,ডাঃ তারাচাঁদ , রমেশচন্দ্র মজুমদার প্রমুখ।

9. সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর —– রুডিয়ার্ড কিপলিং , জেমস মিল , উইলিয়াম হান্টার প্রমুখ।

10. কেমব্রিজ ঐতিহাসিকেরা কার দর্শনে বিশ্বাস করেন‌‌?

উত্তর —– স্যার লিউইস নেমিয়ারের

11. কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর —– জন গ্যালাহার , গর্ডন জনসন , অনিল শীল প্রমুখ।

12. কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর —– মরিস ডব , ক্রিস্টোফার হিল , রজনীপাম দত্ত , বিপানচন্দ্র প্রমুখ।

13. ‘দ্যা অ্যানালস’ পত্রিকাটি কবে প্রকাশিত হয়?

উত্তর —– ১৯২৮ খ্রিস্টাব্দে

14. নিম্নবর্গের ইতিহাসচর্চা করে কারা বিখ্যাত হয়েছেন?

উত্তর —— রণজিত গুহ , জর্জ রুদে , শাহিদ আমিন , গৌতম ভদ্র প্রমুখ।

15. ‘হিস্ট্রি ফ্রম বিলো ( ‘History from Below’) প্রবন্ধটি কার লেখা?

উত্তর —— ইপি থমসন

16. Social Science History Association কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —— ১৯৭৬ খ্রিস্টাব্দে

17. নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা?

উত্তর —— সাধারণ মানুষ

18. কোন বছর সামাজিক বিজ্ঞান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হয়?

উত্তর —– ১৮৫৭ খ্রিস্টাব্দে

19. সামাজিক ইতিহাসের উপর লেখা ট্রেভেলিয়ানের বিখ্যাত বইটির নাম কি?

উত্তর —— ইংলিশ সোশ্যাল হিস্ট্রি ,  এ সার্ভে অফ সিক্স সেঞ্চুরিস : চসার টু কুইন ভিক্টোরিয়া

20. পৃথিবীর প্রাচীন খেলার নাম কি?

উত্তর —– মানাকালা

দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ১ নম্বরের প্রশ্ন উত্তর

21. ভারতের পারসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল?

উত্তর —– ১৭৯২ খ্রিস্টাব্দে

22. ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে প্রতিষ্ঠিত হয়েছে?

উত্তর —– ১৯৮২ খ্রিস্টাব্দে

23. ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রির মুখপত্রের নাম কি?

উত্তর —– ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস

24. জে এ ম্যাঙ্গান – এর লেখা ক্রীড়া ইতিহাসের বিখ্যাত গ্রন্থটির নাম কি?

উত্তর —— দ্য গেমস এথিক অ্যাণ্ড ইম্পিরিয়ালিজম

25. ‘টোয়েন্টি টু ইয়ার্ডস টু ফ্রিডম’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর —– বোরিয়া মজুমদার

26. গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

উত্তর —– বাপি বাড়ি যা

27. ‘গোললেস : দ্য স্টোরি অফ এ ইউনিট ফুটবলিং নেশনস’ বইটি কোন খেলার ইতিহাস?

উত্তর —– ভারতীয় ফুটবল খেলার

28. ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর —– ১৮৯৩ খ্রিস্টাব্দে

29. পরাধীন ভারতের জাতীয় ফুটবল খেলার নাম কি?

উত্তর —– মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব

30. বাংলায় ‘ইস্টবেঙ্গল ক্লাব’  কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৯২০ খ্রিস্টাব্দে

31. সাম্প্রতিকতম সময়ে একজন ফুটবল গবেষকের নাম লেখো।

উত্তর —– কৌশিক বন্দ্যোপাধ্যায়

32. প্রথম কে ‘স্পঞ্জ রসগোল্লা’ তৈরি করেন?

উত্তর —– নবীনচন্দ্র দাস

33. ‘রসগোল্লা বাংলার জগত মাতানো আবিষ্কার’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর —– হরিপদ ভৌমিক

34. কাদের মাধ্যমে আলু ভারতীয়দের খাদ্য তালিকায় স্থান পায়?

উত্তর —– পোর্তুগিজদের মাধ্যমে

35. ‘হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন’  গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর —– অর্জুন আপ্পাদুরাই

36. ভারতবাসীর খাদ্যাভাসের বিবর্তনের উপরে ক্লদ মার্কোভিটস — এর সম্পাদিত বইটির নাম কি?

উত্তর —– এই হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া : ১৪৮০ – ১৯৫০

37. ভারতীয়দের খাদ্যাভ্যাসের ইতিহাসের উপর কে টি আচয় — এর লেখা বইটির নাম কি?

উত্তর —– ইন্ডিয়ান ফুড :  এ হিস্টোরিক্যাল কম্প্যানিয়ন

38. কে এম খিলনানি-র লেখা ‘সোশিও — পলিটিক্যাল ডাইমেনশনস অফ মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের বিষয়বস্তু কি?

উত্তর —– ভারতীয়দের খাদ্যাভ্যাস

39. ‘আমিষ ও নিরামিষ আহার’ বইটি কে লিখেছিলেন?

উত্তর —– প্র‌জ্ঞাসুন্দরী দেবী

40. বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর —– শ্রী চৈতন্যদেব

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর|Class 10 History Itihaser Dharona Question And Answer

41. ‘বাংলার মাটি ,বাংলার জল’ —– গানটির রচয়িতা কে?

উত্তর —– রবীন্দ্রনাথ ঠাকুর

42. কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?

উত্তর —– লালন ফকিরের গান

43. ‘নমো হিন্দুস্থান’ সংগীতটির রচয়িতা কে?

উত্তর —– সরলাদেবী চৌধুরাণী

44. ‘মায়ের দেওয়া মোটা কাপড়’  গানটির রচয়িতা কে?

উত্তর —– রজনীকান্ত সেন

45. কবে ‘সংগীত-নাটক আকাদেমী’ প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৯৫২ খ্রিস্টাব্দে

46. পাঞ্জাবে উটচালকদের গান কে কি বলা হত?

উত্তর —– টপ্পা

47. কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য?

উত্তর —– কেরল

48. কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য?

উত্তর —– অন্ধপ্রদেশ

49. কুচিপুড়ি নৃত্যশৈলী কাদের দ্বারা বিকশিত হয়েছে?

উত্তর —– কুচিপুড়ি নৃত্যশৈলী অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী অববাহিকার কুচিপুড়ি গ্রামের বাঘান গোষ্ঠীর দ্বারা বিকশিত হয়েছে।

50. ‘ড্যান্স ডাইলেক্টস অফ ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর —– রাগিনী দেবী

51. কলকাতায় প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়?

উত্তর —– ১৭৯৫ খ্রিস্টাব্দে

52. হেরাসিম লেবেডেফ  কে ছিলেন?

উত্তর —– হেরাসিম লেবেডেফ  ছিলেন একজন রুশ পর্যটক , যিনি কলকাতায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করেন।

53. কলকাতায় প্রথম মঞ্চস্থ বাংলা নাটকের নাম কি?

উত্তর —– কাল্পনিক সংবদল

54. কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়?

উত্তর —– কলকাতার পুরনো চিনে বাজারের  কাছে ডোমতলা লেনের বেঙ্গলি থিয়েটারে

55. ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কে ছিলেন?

উত্তর —– উৎপল দত্ত

56. উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো।

উত্তর —– টিনের তলোয়ার , কল্লোল , ফেরারী ফৌজ ইত্যাদি

57. আধুনিক বাংলা নাটকের কয়েকজন জনপ্রিয় অভিনেতার নাম লেখো।

উত্তর —– শিশির কুমার ভাদুড়ি , শম্ভু মিত্র , অজিতেশ বন্দ্যোপাধ্যায় , মনোজ মিত্র প্রমুখ

58. ‘ক্যামেরা’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর —– লিওনার্দো দ্য ভিঞ্চি

59. ক্যামেরা আবিষ্কারের অভিযান কোথা থেকে শুরু হয়?

উত্তর —– ক্যামেরা আবিষ্কারের অভিযান নিসেফোর নিপসের ফটোগ্রাফিক ইমেজ থেকে শুরু হয়

60. বর্তমানকালের প্রোজেক্টরের অগ্রজপ্রতিম যন্ত্র কোনটি?

উত্তর —– থমাস আলভা এডিসনের ‘কিনেটোস্কোপ’

দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

61. বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?

উত্তর —– লুই এবং অগাস্ত ল্যুমিয়েরকে

62. কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?

উত্তর —– ১৮৯৫ খ্রিস্টাব্দে

63. কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?

উত্তর —– প্যারিসে

64. ভারতে কবে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে?

উত্তর —– ১৮৯৬ খ্রিস্টাব্দে

65. হীরালাল সেন কবে থেকে ভারতে সিনেমা দেখানো শুরু করেন?

উত্তর —– ১৮৯৮ খ্রিস্টাব্দ থেকে

66. হীরালাল সেনের নিজস্ব সিনেমা কোম্পানিটির নাম কি?

উত্তর —– রয়্যাল বায়োস্কোপ কোম্পানি

67. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি?

উত্তর —– বিল্বমঙ্গল

68. প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি?

উত্তর —– জামাইষষ্ঠী (১৯৩১ খ্রিস্টাব্দ)

69. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর —– পথের পাঁচালী

70. ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক কে?

উত্তর —– সত্যজিৎ রায়

71. ‘পথের পাঁচালী’  কত খ্রিস্টাব্দে মুক্তি লাভ করে?

উত্তর —– ১৯৫৫ খ্রিস্টাব্দে

72. আমেরিকার বিখ্যাত আকাদেমি পুরস্কারে সম্মানিত বাঙালি চলচ্চিত্রকারের নাম লেখ।

উত্তর —– সত্যজিৎ রায়

73. ‘একেই বলে শুটিং’  কার লেখা?

উত্তর —– সত্যজিৎ রায়ের

74. আধুনিক বাংলা চলচ্চিত্রের কয়েকজন বিখ্যাত পরিচালকের নাম লেখো।

উত্তর —– সত্যজিৎ রায় , মৃণাল সেন , ঋত্বিক ঘটক ,তপন কুমার সিনহা , বুদ্ধদেব দাশগুপ্ত , ঋতুপর্ণ ঘোষ প্রমুখ

75. ‘ভুবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?

উত্তর —– মৃণাল সেন

76. ‘ফর হুম দ্য বেল টেলস’ চলচ্চিত্রের বিষয়বস্তু কি?

উত্তর —– স্পেনের গৃহযুদ্ধ

77. ‘ভারতের নাট্য ঐতিহ্য’  গ্রন্থটি কার লেখা?

উত্তর —– কপিলা বাৎস্যায়নের

78. শিশির বসুর লেখা বাংলা নাটকের ইতিহাসের বইটির নাম কি?

উত্তর —– একশো বছরের বাংলা থিয়েটার

79. ‘এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর —– বালদুন ধিংরা

80. অভিনয়ের ইতিহাস নিয়ে লেখা রজনীকান্ত রায়ের বইটির নাম কি?

উত্তর —— এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি

81. কত খ্রিস্টাব্দে কোথায় ‘দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ান্স’  প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৯৯১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে

82. ভারতীয় পোশাক – পরিচ্ছদের ওপর লেখা এমা  টারলো -র বইটির নাম কি?

উত্তর —– ক্লোদিং ম্যাটারস :ড্রেস এন্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া

83. ‘ইঞ্জিনস অফ চেঞ্জ : দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটির রচয়িতা কে?

উত্তর —– ইয়ান কার

84. কোন বিদ্রোহ ‘Telegraph War’ নামে পরিচিত?

উত্তর —– ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ

85. আধুনিক ভারতে দৃশ্যশিল্পের বিকাশের ক্ষেত্রে দুই পথিকৃতের নাম লেখো।

উত্তর —– ই বি হ্যাভেল এবং এ কে কুমারস্বামী

86. ‘বঙ্গীয় কলাসংসদ’ কারা গড়ে তোলেন?

উত্তর —– ই বি হ্যাভেল এবং অবনীন্দ্রনাথ ঠাকুর

87. ‘বঙ্গীয় কলাসংসদ’ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর —– ১৯০৫ খ্রিস্টাব্দে

88. কোন দুই বিদেশী ভারতে শিল্প বিকাশ ও তার ইতিহাসের ব্যাপারে যত্নবান ছিলেন?

উত্তর —– ভগিনী নিবেদিতা ও ওকাকুরা

89. ভগিনী নিবেদিতা ও ওকাকুরার মধ্যে মিল কোথায়?

উত্তর —– তাঁরা দুজনেই স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন

90. আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক কে?

উত্তর —– অবনীন্দ্রনাথ ঠাকুর

ইতিহাসের ধারণা , দশম শ্রেণীর ইতিহাস , Class 10 History

91. ‘চিত্রকথা’  কার লেখা? 

উত্তর —– বিনোদবিহারী মুখোপাধ্যায়ের লেখা

92. ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’ কার রচনা ?

উত্তর —– অবনীন্দ্রনাথ ঠাকুরের

93. শিল্পকলার ইতিহাসের ক্ষেত্রে আনন্দ কে কুমারস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম লেখো ।

উত্তর —– দ্য ট্রান্সফরমেশন অফ নেচার ইন আর্ট

94. রাজা রবি ভার্মা কি কারণে বিখ্যাত?

উত্তর —– চিত্রশিল্পে  অবদানের জন্য

95. প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলি অনুসন্ধানে প্রথম কারা উদ্যোগী হয়েছিলেন?

উত্তর —– জেমস প্রিন্সেপ এবং জেমস ফার্গুসন

96. লা – কোরবুজিয়ার কে ছিলেন?

উত্তর —– ফরাসি স্থপতি

97. কলকাতায় প্রতিষ্ঠিত ‘গথিক স্থাপত্য’ – এর প্রথম নিদর্শন কোনটি?

উত্তর —– হাইকোর্ট বিল্ডিং

98. রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন?

উত্তর —– এডউইন লুটিয়েন

99. ভারতের লোকসভা ভবনটি কে নির্মাণ করেন?

উত্তর —– হার্বাট বেকার

100. আধুনিক ভারতে স্থাপত্যবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?

উত্তর —– এ কনসাইজ হিস্ট্রি অফ মডার্ন আর্কিটেকচার ইন ইন্ডিয়া

Class 10 History Chapter 1 Question Answer

101. ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?

উত্তর —– ১৮৭১ খ্রিস্টাব্দ থেকে

102. ‘কোচবিহারের ইতিহাস’ গ্রন্থটির লেখক কে?

উত্তর —– ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

103. মুম্বাই শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন? 

উত্তর —– জিম গর্ডন ও ক্রিস্টিন ডবিন

104. আহমেদাবাদ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?

উত্তর —– কেনেথ গিলিয়ন

105. কলকাতা শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন?

উত্তর —– প্রদীপ সিংহ ও সৌমেন মুখোপাধ্যায়

106. দিল্লি শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?

উত্তর —– নারায়ণী গুপ্ত

107. লখন‌উ  শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?

উত্তর —– রিনা ওল্ডেনবার্গ

108. চার্লস টিলি এবং ডব্লু ব্লকম্যান সম্পাদিত গ্রন্থটির নাম কি?

উত্তর —– সিটিস অ্যান্ড দ্য রাইস অফ স্টেটস ইন ইউরোপ

109. ‘দি অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’  এই গ্রন্থের রচয়িতা কে?

উত্তর —– এ জে পি টেলর

110. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থটির নাম কি?

উত্তর —– দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস

111. ভারতের সামরিক ইতিহাসের উপর কে পূর্ণাঙ্গ গ্রন্থ লিখেছেন?

উত্তর —– যদুনাথ সরকার

112. কত খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ হয়েছিল?

উত্তর —– ১৯৯৯ খ্রিস্টাব্দে

113. পরিবেশ সংক্রান্ত ইতিহাসচর্চা কোথায় প্রথম শুরু হয়?

উত্তর —– উত্তর আমেরিকায়

114. ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থের লেখক কে?

উত্তর —– রাচেল কারসন

115. আপ্পিকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? 

উত্তর —– কর্ণাটকে

116. ভারতে চিপকো আন্দোলন কোন প্রকৃতির আন্দোলন? 

উত্তর —– পরিবেশ আন্দোলন

117. চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে?

উত্তর —– উত্তরাখণ্ড রাজ্যে

118. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর —– সুন্দরলাল বহুগুণা

119. নর্মদা বাঁচাও আন্দোলন ভারতবর্ষের কোন অংশে সংঘটিত হয়?

উত্তর —– ভারতবর্ষের দাক্ষিণাত্যে

120. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন?

উত্তর —– মেধা পাটেকর

Madhyamik History Short Suggestion 2025|History 1st Chapter Saq Suggestion|ইতিহাসের ধারণা

121. গ্রিন ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কার লেখা?

উত্তর —– রিচার্ড গ্রোভ -এর লেখা

122. ‘ট্রেটেস অন দা রোডিয়ান শোর’  গ্রন্থটি কার লেখা?

উত্তর —– ক্ল্যারেন্স গ্ল্যাকেন এর লেখা

123. বন ও বন্যপ্রাণী সংরক্ষণের আন্দোলন কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে?

উত্তর —– পরিবেশের ইতিহাসের

124. ভারতের ‘ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান’ (Geographical Survey of India) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৮৫১ খ্রিস্টাব্দে

125. কার উদ্যোগে ভারতে ‘ভূতাত্ত্বিক সর্বক্ষণ প্রতিষ্ঠান’ স্থায়ী রূপ নেয়?

উত্তর —– টমাস ওল্ডহ্যামের উদ্যোগে

126. কার উদ্যোগে ভারতে ‘ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– উইলিয়াম ল্যাম্বটনের উদ্যোগে

127. কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৮৩৫ খ্রিস্টাব্দে

128. মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত বিজ্ঞানচর্চা কেন্দ্রটির নাম কি?

উত্তর —– ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স

129. ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’ কোথায় অবস্থিত?

উত্তর —– মুম্বাইতে

130. বোস ইনস্টিটিউট —– এর সঙ্গে কোন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে?

উত্তর —– আচার্য জগদীশচন্দ্র বসুর

131. ‘বোস ইনস্টিটিউট’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৯১৭ খ্রিস্টাব্দে

132. ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৯৩১ খ্রিস্টাব্দে

133. CSIR (Council of Scientific and Industrial Research) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর —– ১৯৪২ খ্রিস্টাব্দে

134. ‘সায়েন্স অ্যান্ড দ্য রাজ’ গ্রন্থটি কার লেখা?

উত্তর —– দীপক কুমারের লেখা

135. ‘সায়েন্স টেকনোলজি এন্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া’  কার লেখা?

উত্তর —– ডেভিড আর্নল্ড — এর লেখা

136. পশ্চিম ভারতে নারীমুক্তি ও নারী উন্নতির আন্দোলনে কারা নেতৃত্ব দেন?

উত্তর —– জ্যোতিবা ফুলে , সাবিত্রী বাঈ প্রমুখ

137. ‘দি ইন্ডিয়ান উইমেন : ফ্রম পর্দা টু মডানিটি’ গ্রন্থের লেখক কে?

উত্তর —– বি আর নন্দ

138. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’  গ্রন্থটি কার লেখা?

উত্তর —– জেরাল্ডিন ফোর্বসের লেখা

139. ‘ভয়েসেস ফ্রম উইদিন’ কার লেখা?

উত্তর —– মালবিকা কার্লেকর -এর  লেখা

140. ‘বাংলার রাজনীতি ও নারী আন্দোলন’ গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?

উত্তর —– চিত্রা ঘোষ

দশম শ্রেণি|ইতিহাস|প্রথম অধ্যায়|ইতিহাসের ধারণা|অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

141. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর —– সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে

142. বাংলায় নীলচাষীদের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়?

উত্তর —– বাংলায় নীলচাষীদের উপর অত্যাচারের কথা নীল কমিশন এর রিপোর্ট (১৮৬০ খ্রিস্টাব্দ) থেকে জানা যায়

143. বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো।

উত্তর —– ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)

144. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি?

উত্তর —– সত্তর বৎসর

145. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ গ্রন্থ থেকে কোন কোন চরমপন্থী রাজনীতিকের সম্বন্ধে জানা যায়?

উত্তর —– লালা লাজপত রায় , বালগঙ্গাধর তিলক , অরবিন্দ ঘোষ প্রমুখ

146. বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?

উত্তর —– নবগোপাল মিত্রের

147. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে?

উত্তর —– ১৩১৯ বঙ্গাব্দে

148. ‘জীবনস্মৃতি’-তে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতগুলি বিষয়ের আলোচনা করেছেন?

উত্তর —– ৪৪ টি

149. সরলাদেবী চৌধুরানী কে ছিলেন?

উত্তর —– সরলাদেবী চৌধুরানী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের দ্বিতীয়া কন্যা

150. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি?

উত্তর —– জীবনের ঝরাপাতা

https://youtu.be/ZqU_rMX7zUs?si=4V4olhT2k3NwUVDj

151. ‘জীবনের ঝরাপাতা’ নামক জীবনীগ্রন্থ থেকে কোন কোন ভারতীয় মহাপুরুষদের কথা জানা যায়?

উত্তর —– বঙ্কিমচন্দ্র , রবীন্দ্রনাথ , বিবেকানন্দ , অরবিন্দ , মহাত্মা গান্ধী প্রমুখ

152. ‘জীবনের ঝরাপাতা’  কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?

উত্তর —– দেশ

153. ‘বীরাষ্টমী ব্রত’ এর কথা কোন গ্রন্থ থেকে জানা যায়?

উত্তর —– জীবনের ঝরাপাতা

154. ‘লক্ষ্ণীর ভান্ডার’ কে গড়ে তোলেন?

উত্তর —– সরলা দেবী চৌধুরানী

155. ‘একাত্তরের ডায়েরী’ বইটি কে লিখেছেন?

উত্তর —– বেগম সুফিয়া কামাল

156. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার’ গ্রন্থের লেখক কে?

উত্তর —– জওহরলাল নেহেরু

157. ‘Letters from a Father to His Daughter’ গ্রন্থে কতগুলি চিঠি আছে?

উত্তর —– ত্রিশটি

158. জ‌ওহরলাল কোন সময়ে ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন?

উত্তর —– ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের উত্তাল সময়পর্বে

159. ইন্দিরাকে লেখা জ‌ওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদের নাম কি?

উত্তর —– পিতা কা পত্র পুত্রী কে নাম

160. ইন্দিরা গান্ধীকে লেখা জ‌ওহরলাল নেহেরুর চিঠিগুলি বাংলাতে কি নামে পরিচিত?

উত্তর —– কল্যাণীয়াসু ইন্দু

দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর|ইতিহাসের ধারণা দশম শ্রেণী প্রশ্ন উত্তর|Important History Mcq Class 10

161. ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?

উত্তর —– মুন্সি প্রেমচন্দ

162. ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি?

উত্তর —– বেঙ্গল গেজেট

163. প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি?

উত্তর —– সমাচার দর্পণ

164. ভারতে প্রথম বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্রের নাম কি?

উত্তর —– মহাজন দর্পণ

165. জাতীয়তাবাদের বিকাশে কোন দুই পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?

উত্তর —– বঙ্গদর্শন ও সোমপ্রকাশ

166. ‘বঙ্গদর্শন’ সাময়িক পত্র কে প্রবর্তন করেন?

উত্তর —– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

167. রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ‘বঙ্গদর্শন’ কখন থেকে পুনঃপ্রকাশিত হতে শুরু করে?

উত্তর —– ১৯০১ খ্রিস্টাব্দ থেকে

168. সাংবাদিকতার নতুন পদ্ধতি প্রবর্তন করে কোন পত্রিকা?

উত্তর —– সোমপ্রকাশ

169. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর —– দ্বারকানাথ বিদ্যাভূষণ

170. কোন বড়োলাট ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?

উত্তর —– লর্ড লিটন

171. ‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর —– বারীন্দ্র কুমার ঘোষ

172. সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর —– কৃষ্ণকুমার মিত্র

173. ‘সংবাদপত্রে সেকালের কথা’ গ্রন্থটি কে লেখেন?

উত্তর —– ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর|Madhyamik History Itihaser Dharona Question And Answer ” আর্টিকেলটি পড়ার জন্য। এই ভাবেই Bornomala.in ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্রশ্নের উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলো করো এবং নিজেকে আরো বেশি তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Leave a Comment