প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “উদ্বাস্তুদের সমস্যা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো ।”
অথবা ভারতে উদ্বাস্তু সমস্যা
অথবা সংক্ষিপ্ত টীকা লেখো _____ দেশবিভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা
অথবা উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো
অথবা দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা
অথবা স্বাধীনতা পরবর্তী ভারতে উদ্বাস্তু সমস্যা
উত্তর _____
১৯৪৬ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক হানাহানি , ১৯৪৭ খ্রিস্টাব্দের দেশভাগ , নিরাপত্তার অভাব প্রভৃতি ঘটনা ও আতঙ্ক বিপুল সংখ্যক মানুষকে বাস্তহারা করে । তারপর দেশভাগ হয় এই দেশভাগ কমিটির সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত উদ্বাস্তু কথাটি । দেশভাগের ফলে নিরাপত্তাজনিত কারণ বা ধর্মীয় সাংস্কৃতিক কারণ যখন নাগরিকরা মাতৃভূমি পরিত্যাগ করে অন্য দেশে আশ্রয় নেয় তখন তারা উদ্বাস্তু নামে পরিচিত । উদ্বাস্তুরা মূলত ছিন্নমূল মানুষ । উদ্বাস্তুরা অধিকাংশক্ষেত্রেই জাতিবিচ্ছেদের শিকার হয় বা অত্যাচারিত হয় ।
১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের দিন থেকে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় । পূর্ব বাংলা , বিহার , যুক্তপ্রদেশ , বোম্বাই অঞ্চলে এমনকি পাঞ্জাবেও তা ছড়িয়ে পড়ে । দেশভাগ ও সীমানা নির্ধারিত হলে ভারতে মুসলিম ও পাকিস্তানে কিছু সম্প্রদায়ের মানুষরা নিরাপত্তার অভাব বোধ করে ।
এইসব কারণে ভারত থেকে চলে যাওয়া মুসলিমরা পাকিস্তানে এবং পাকিস্তান থেকে চলে আসা হিন্দুরা ভারতে সহায় সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয় । এইভাবেই উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয় ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।