আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “সূর্য সেন স্মরণীয় কেন?”
অথবা টীকা লেখো _____ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ।
অথবা সূর্য সেন কেন বিখ্যাত ?
অথবা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কি ছিল ?
অথবা মাষ্টারদা সূর্যসেন কে ছিলেন ? তিনি কি জন্য বিখ্যাত ?
উত্তর _____
সূচনা :
বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের মুখ্যনায়ক ‘মাস্টারদা’ সূর্যসেন
বিপ্লবী তৎপরতা :
চট্টগ্রামের উমাতারা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক সূর্য সেন তার ৬৪ জন ছাত্র ও সহযোগীদের নিয়ে ১৯৩০ খ্রিস্টাব্দের পহেলা (১ এপ্রিল) ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ গঠন করেন । ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ই এপ্রিল মধ্যরাতে সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবী বাহিনী ব্রিটিশ সামরিক অস্ত্রাগার লুণ্ঠন করেন ।
সূর্য সেনের ফাঁসি :
ব্রিটিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শেষ পর্যন্ত বিপ্লবীদের পরাজয় ঘটে এবং ‘মাস্টারদা’ ধরা পড়ে (১৯৩৩ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি) এবং ১৯৩৪ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলে তাঁর ফাঁসি হয় ।
স্বাধীন সরকার প্রতিষ্ঠা :
তাঁরা টেলিফোন , টেলিগ্রাফের তার বিচ্ছিন্ন করে চট্টগ্রামে একটি ‘স্বাধীন বিপ্লবী সরকার’ -এর প্রতিষ্ঠা করেন ।
উপসংহার :
সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের ঘটনা ছিল চমকপ্রদ ও প্রশংসনীয় । ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার চট্টগ্রাম লন্ডনের সঙ্গে যুক্ত জালালাবাদ চট্টগ্রাম যুদ্ধকে ইংরেজদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামের প্রথম দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।।