প্রাচীন ভারতের ইতিহাস (MCQ) |SLST History Chapter 2|History (9-10)|WB SLST প্রস্তুতি 2025-26|History NET ,WBSET ,SLST

প্রিয় পাঠক পাঠিকা এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “প্রাচীন ভারতের ইতিহাস (MCQ) |SLST History Chapter 2|History (9-10)|WB SLST প্রস্তুতি 2025-26|History NET ,WBSET ,SLST”

[ সিন্ধু সভ্যতা ]

১/ সিন্ধু সভ্যতার সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কোনটি? উন্নত নগর পরিকল্পনা
২/ সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? কৃষি
৩/ সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি? মহেঞ্জোদারো
৪/ সিন্ধু সভ্যতার কোন স্থানটি একটি বন্দর নগরী হিসেবে পরিচিত? লোথাল
৫/ সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলিতে প্রায়শই কোন প্রাণীটির চিত্র দেখা যায়? ঘোড়া
৬/ মহেঞ্জোদারোর ‘বৃহৎ স্নানাগার’ কিসের প্রমাণ? ধর্মীয় ও সামাজিক সমাবেশের গুরুত্ব
৭/ হরপ্পা সভ্যতার প্রধানত কোন ধরনের ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল? প্রকৃতি পূজা ও মাতৃদেবী উপাসনা
৮/ সিন্ধু সভ্যতার বাড়িঘর তৈরিতে সাধারণত কি ব্যবহার করা হতো? পোড়া ইট
৯/ সিন্ধু সভ্যতার মানুষদের কোন ধাতুর ব্যবহার সম্পর্কে জানা ছিল না? লোহা
১০/ সিন্ধু সভ্যতার সিলমোহরগুলি সাধারণত কি দিয়ে তৈরি হতো? স্টেটাইট
১১/ সিন্ধু সভ্যতার লোকেরা কিসের চাষ করত না? ধান
১২/ হরপ্পা সভ্যতার অধিবাসীদের কোন প্রাণীর প্রতি বিশেষ ভক্তি ছিল বলে মনে করা হয়?একশৃঙ্গী ষাঁড়
১৩/ সিন্ধু উপত্যকা সভ্যতার প্রাচীনতম স্থানগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত? বন‌ওয়ালি
১৪/ সিন্ধু সভ্যতার শহরগুলির বৈশিষ্ট্যপূর্ণ ‘গ্রিড প্যাটার্ন’  বলতে কী বোঝায়? রাস্তাগুলি সমান্তরাল ভাবে এবং একে অপরের সাথে সমকোণে মিলিত হয়
১৫/ হরপ্পা সভ্যতার নগরগুলির মধ্যে কোনটি তিন ভাগে বিভক্ত ছিল? চোলাভিরা
১৬/ সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান চানহুদারো কোন শিল্পের জন্য বিখ্যাত? পুঁতি তৈরি
১৭/ সিন্ধু সভ্যতার কোন স্থানটিতে একটি অগ্নিকুণ্ড পাওয়া গেছে যা ধর্মীয় আচার অনুষ্ঠানের ইঙ্গিত দেয়? কালিবঙ্গান
১৮/ সিন্ধু সভ্যতার লোকেদের প্রধানত কোন শহরগুলির সাথে বাণিজ্য সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া

[ বৈদিক সভ্যতা ]


১৯/ বৈদিক যুগের তথ্য মূলত কোথা থেকে পাওয়া যায়? বেদ
২০/ বৈদিক যুগে প্রচলিত সমাজ ব্যবস্থা কেমন ছিল? পিতৃতান্ত্রিক
২১/ বৈদিক যুগের শেষ ভাগ কে কি বলা হয়? পরবর্তী বৈদিক যুগ
২২/ ঋকবেদে সবচেয়ে বেশি সংখ্যক স্তুতি কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? ইন্দ্র
২৩/ বৈদিক যুগে ‘বলি’ বলতে কী বোঝানো হতো? স্বেচ্ছাপ্রণোদিত কর বা উপহার
২৪/ বৈদিক সমাজের বর্ণপ্রথা কিসের ভিত্তিতে গড়ে উঠেছিল? পেশা
২৫/ চারটি বেদের মধ্যে কোনটি যজ্ঞের মন্ত্র ও নিয়মাবলী নিয়ে আলোচনা করে? যজুর্বেদ
২৬/ ঋকবৈদিক যুগে সামাজিক স্তরবিন্যাসকে কি বলা হতো? বর্ণ
২৭/ কোন বৈদিক গ্রন্থে প্রথম ‘সৃষ্টির রহস্য’ সম্পর্কে ধারনা পাওয়া যায়? ঋগ্বেদ
২৮/ বৈদিক যুগে নারী সমাজের অবস্থা কেমন ছিল? স্বাধীনভাবে ধর্মীয় ও শিক্ষামূলক কার্যকলাপে অংশগ্রহণ করত
২৯/ বৈদিক যুগের কোন নদীটিকে ‘নদীতমা’ বলা হতো? সরস্বতী
৩০/ বৈদিক যুগে ‘গ্রামীণী’ কে ছিলেন? গ্রামের প্রধান
৩১/ কোন বেদে যাদুবিদ্যা এবং ভেষজ গুনাগুন নিয়ে আলোচনা করা হয়েছে? অথর্ববেদ
৩২/ বৈদিক যুগে প্রচলিত ‘গোত্র’ ধারণার মূল অর্থ কি ছিল? একই পূর্বপুরুষ থেকে আসা বংশ
৩৩/ ‘গায়ত্রী মন্ত্র’ কোন দেবতার উদ্দেশ্যে রচিত? সাবিত্রী (সূর্য দেবতা)
৩৪/ ঋকবৈদিক যুগে ‘১০ রাজার যুদ্ধ’ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল?রাভি
৩৫/ বৈদিক সাহিত্যে ‘উপনিষদ’ কিসের অংশ? বেদের শেষ অংশ এবং দার্শনিক আলোচনা
৩৬/ বৈদিক যুগে ব্যবহৃত ‘নিষ্ক’ কি ছিল? একটি স্বর্ণালঙ্কার যা পরে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো
৩৭/ বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপতি বা গৃহপতি

[ ষোড়শ মহাজনপদ ]


৩৮/ ষোড়শ মহাজনপদের সময়কাল কোনটি? ৬০০-৪০০ খ্রিস্টপূর্বাব্দ
৩৯/ ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী ছিল? মগধ
৪০/ অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি? চম্পা
৪১/ ষোড়শ মহাজনপদের যুগে মগধের প্রথম রাজধানী কোনটি? রাজগৃহ (গিরিব্রজ)
৪২/ কোন মহাজনপদটি একটি প্রজাতান্ত্রিক ব্যবস্থা অনুসরণ করত? বজ্জি
৪৩/ মহাজনপদগুলির উত্থানের একটি গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? লোহার ব্যাপক ব্যবহার , ধর্মীয় সংস্কার আন্দোলন , কৃষি ক্ষেত্রে বিপ্লব
৪৪/ কোশল মহাজনপদের রাজধানী কোনটি? শ্রাবন্তী
৪৫/ কোন মহাজনপদটি গঙ্গার দক্ষিণ দিকে অবস্থিত ছিল? মগধ
৪৬/ ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ছিল? গান্ধার (তক্ষশীলা)
৪৭/ ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটির অবস্থান দক্ষিণ ভারতে ছিল ?অস্মক
৪৮/ কোন মহাজনপদের রাজা প্রদ্যোত ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক? অবন্তী
৪৯/ ষোড়শ মহাজনপদ যুগে কারিগরি শিল্পীরা কোন সংস্থা দ্বারা সংঘটিত ছিল? গিল্ড শ্রেণি
৫০/ কোন মহাজনপদটি একটি পাহাড়ি অঞ্চলের আশপাশে অবস্থিত ছিল এবং মগধের বিস্তারের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল? অবন্তী

৫১/ ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি একটি প্রধান বাণিজ্য পথ ‘উত্তরা পথ’ – এর  উপর অবস্থিত ছিল? গান্ধার
৫২/ কোন মহাজনপদটি তার উৎকৃষ্ট ঘোড়ার জন্য বিখ্যাত ছিল? কম্বোজ
৫৩/ নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ
৫৪/ ষোড়শ মহাজনপদ যুগে মগধের কোন শাসক ‘শ্রেণিক’ নামে পরিচিত ছিল? বিম্বিসার
৫৫/ মৎস্য মহাজনপদের রাজধানী কোনটি? বিরাটরাজার নগরী (বিরাটনগর)
৫৬/ পাটলিপুত্র নগরীর পত্তন কে করেন? উদয়িন
৫৭/ আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের শাসক কে ছিলেন? ধননন্দ

[ বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ]


৫৮/ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌতম বুদ্ধ
৫৯/ গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? কুশীনগর
৬০/ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ
৬১/ মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? ২৪তম
৬২/ জৈন ধর্মের মূল ভিত্তি কি? অহিংসা , কঠোর তপস্যা , আত্মার অস্তিত্ব
৬৩/ বৌদ্ধ ধর্মের ‘ত্রিরত্ন’ কি কি? বুদ্ধ , সংঘ , ধম্ম
৬৪/ মহাবীর কোথায় নির্বাণ লাভ করেন? পাভা (বিহারের রাজগৃহের কাছে পাওয়াপুরীতে)
৬৫/ জৈন ধর্মের ‘শ্বেতাম্বর’ সম্প্রদায় কি কারণে পরিচিত? তারা সাদা পোশাক পরিধান করে
৬৬/ গৌতম বুদ্ধের প্রথম উপদেশকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন
৬৭/ বৌদ্ধ ধর্মের ‘অষ্টাঙ্গিক মার্গ’ – এর প্রথম নীতি কোনটি? সম্যক দৃষ্টি
৬৮/ জৈন ধর্মের কোন নীতিটি মহাবীর যুক্ত করেন? ব্রহ্মচর্য
৬৯/ বৌদ্ধ ধর্মের মূল দর্শন কি? দুঃখ ও তার নিবৃত্তি
৭০/ কোন স্থানটি জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান? শ্রাবণবেলগোলা
৭১/ বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় বুদ্ধকে একজন ঐশ্বরিক সত্তা হিসেবে পূজা করে? মহাযান
৭২/ বৌদ্ধ ধর্মের ‘পিটক’ সাহিত্যগুলি কোন ভাষায় রচিত? পালি
৭৩/ মহাবীরের প্রকৃত নাম কি ছিল? বর্ধমান
৭৪/ কোন বৌদ্ধ পরিষদ গৌতম বুদ্ধের মৃত্যুর পর প্রথমবার অনুষ্ঠিত হয়? প্রথম বৌদ্ধ পরিষদ
৭৫/ বৌদ্ধ ধর্মের ‘বজ্রযান’ সম্প্রদায় কিসের সাথে সম্পর্কিত? তন্ত্র মন্ত্র ও জাদুবিদ্যা
৭৬/ জৈন ধর্মের ‘ত্রিরত্ন’ কি কি? সম্যক দর্শন , সম্যক জ্ঞান , সম্যক চরিত্র
৭৭/ ‘বুদ্ধ’ শব্দের অর্থ কি? জ্ঞানী বা আলোকিত ব্যক্তি

[ মৌর্য সাম্রাজ্যের উত্থান ও পতন : সম্রাট অশোকের ধম্ম ]


৭৮/ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য
৭৯/ মেঘাস্থিনিস – এর লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা
৮০/ কলিঙ্গ যুদ্ধ কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল? সম্রাট অশোক
৮১/ অশোকের ‘ধম্ম’কিসের উপর গুরুত্ব আরোপ করে? ধর্মীয় সহনশীলতা ও নৈতিকতা
৮২/ মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি? অশোকের ধম্মনীতি , দুর্বল উত্তরাধিকারী , প্রদেশের বিদ্রোহ
৮৩/ চাণক্য রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? অর্থশাস্ত্র
৮৪/ অশোকের শিলালিপিগুলি প্রধানত কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী
৮৫/ মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ
৮৬/ কোন স্তম্ভলিপিতে অশোক নিজেকে ‘প্রিয়দর্শী’ বলে উল্লেখ করেছেন? মাস্কি অনুশাসন
৮৭/ মৌর্য প্রশাসনের সর্বোচ্চ কর্মচারী কারা ছিলেন? অমাত্য
৮৮/ অশোকের শিলালিপিতে কোন ভাষার ব্যবহার দেখা যায়? প্রাকৃত
৮৯/ মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক শাসনব্যবস্থার প্রধান কে কি বলা হত? কুমার বা আর্যপুত্র
৯০/ অশোক কোন স্তম্ভে ‘চার সিংহ’ প্রতীকটি ব্যবহার করেন যা ভারতের জাতীয় প্রতীক? সারনাথ স্তম্ভ
৯১/ মৌর্য যুগে মুদ্রা হিসেবে কি ব্যবহৃত হতো? রৌপ্য ও তামার মুদ্রা (পন)
৯২/ অশোকের শিলালিপি কে আবিষ্কার করেন? জেমস প্রিন্সেপ
৯৩/ মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশ মগধের ক্ষমতা লাভ করে? শুঙ্গ বংশ
৯৪/ অশোকের ‘ধর্ম মহামাধ্য’ পদাধিকারীরা কি কাজ করতেন? ধম্মের নীতি প্রচার করতেন এবং জনগণের কল্যাণ সাধন করতেন
৯৫/ মৌর্য সাম্রাজ্যের কোন শাসক ‘অমিত্রাঘাত’ উপাধিতে পরিচিত ছিলেন? বিন্দুসার
৯৬/ মৌর্য সাম্রাজ্যের সময়কালের ‘সীতা’ বলতে কী বোঝানো হতো? রাজকীয় জমির ফসল
৯৭/ মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনের ‘সন্নধাতা’ নামক আধিকারিক কি কাজ করতেন? প্রধান কোষাধ্যক্ষ

“সঠিক প্রস্তুতি, সেরা রেজাল্ট — শুরু হোক প্রাচীন ভারতের ইতিহাস দিয়ে!”

অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।

Leave a Comment