নীল বিদ্রোহ কেন ঘটেছিল ? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “নীল বিদ্রোহ কেন ঘটেছিল ? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ।”

অথবা _____নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো ।

অথবা _____ নীল বিদ্রোহ কেন হয়েছিল ? নীল বিদ্রোহ কবে হয়েছিল ? নীল বিদ্রোহের দুজন নেতার নাম । নীল বিদ্রোহ কবে কোথায় হয়েছিল ? নীল বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল ? নীল বিদ্রোহের জনক কে ? নীল বিদ্রোহের নেতা কে ছিলেন ? নীল বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? নীল বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল ? নীল বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল ?

অথবা _____ নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ।

অথবা_____নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো ।

অথবা _____ নীল বিদ্রোহ কি ? নীল বিদ্রোহের কারণ ও ফলাফল

অথবা _____নীল বিদ্রোহের কারণ কি ? এই বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ ।

অথবা _____ নীল বিদ্রোহ কীভাবে নীলকরদের বিরুদ্ধে আঘাত হেনেছিল ?

অথবা _____ টীকা লেখো – নীল বিদ্রোহ

অথবা _____ নীল বিদ্রোহ| কারণ , বিস্তার , বৈশিষ্ট্য এবং ফলাফল

||প্রথম অংশ||

ভূমিকা :

মহাবিদ্রোহের রণধ্বনি দমিত হতে না হতেই ভারতীয় কৃষক সমাজের অসন্তোষের লাভা – বহ্নি নতুন ছিদ্র পথে নির্গত হতে শুরু করে । মহাবিদ্রোহত্তর বাংলা তথা ভারতের কৃষক বিদ্রোহের ইতিহাসে ১৮৫৯-৬০ খ্রিস্টাব্দের নীল বিদ্রোহ এক স্বতন্ত্র স্থানের অধিকারী ।

পূর্বকথা :

অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প – বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের প্রভূত অগ্রগতি ঘটে । এর সূত্রে ভারতে কোম্পানির প্রত্যক্ষ মদতে এবং নীলকরদের পরিচালনায় গড়ে ওঠে জবরদস্তিমূলক নীলচাষ ও লাভজনক নীল – বাণিজ্য । ইতিহাসের সূত্র পর্যালোচনায় দেখা যায় , ১৭৭৭ খ্রিস্টাব্দে ফরাসি বণিক লুই বোনার্ড চন্দননগরে প্রথমে নীলচাষ শুরু করেন । তারপর ইংরেজ বণিক কাল ব্ল্যাম ভারতে প্রথম নীল শিল্প গড়ে তোলেন । ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানি বাণিজ্যে নীল হয়ে ওঠে অন্যতম প্রধানত দ্রব্য ।

নীল বিদ্রোহের কারণ :

দাদন প্রথা :

নীলকররা নিজের জমিতে নীলচাষ (এলাকা চাষ) অপেক্ষা কৃষকের জমিতে নীলচাষ (বে-এলাকাচাষ) বেশি লাভজনক হওয়ায় তারা দরিদ্র চাষীকে দীঘা প্রতি মাত্র ২ টাকা দাদন দিয়ে তার সর্বোৎকৃষ্ট জমিতে নীলচাষে বাধ্য করতো এবং উৎপন্ন নীলকরদের কাছে বিক্রি করতে বাধ্য করতো । ফলে কৃষকদের স্বাধীনতা ও মুনাফা দুই -ই কমে যেত ।

পঞ্চম আইন :

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮৩০ খ্রিস্টাব্দে পঞ্চম আইন জারি করে নীলকরদের সঙ্গে নীল চাষীদের চুক্তি ভঙ্গ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেন । ফলে চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার আইনি বৈধতা পায় ।

লাভজনক চাষে বাধা :

জমিতে ধান , তামাক , কলাই প্রভৃতির চাষ লাভজনক হলেও চাষীদের বলপূর্বক নীলচাষে বাধ্য করা হতো ।

নীলকরদের অত্যাচার :

নীল চাষে অরাজি কৃষকদের নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার – প্রহার , হত্যা , গৃহদাহ , বলপূর্বক আটক , স্ত্রী – কন্যাদের উপর লাঞ্ছনা কৃষক সমাজকে বিদ্রোহের পথে পরিচালিত করেছিল ।

পূর্ববর্তী বিদ্রোহগুলির প্রভাব :

পূর্ববর্তী বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ এবং সর্বোপরি মহাবিদ্রোহের মহান প্রেরণা নীল চাষীদের বিদ্রোহে অনুপ্রাণিত করেছিল ।

উপরিউক্ত কারণগুলির ফলস্বরূপ ১৮৫৯ খ্রিস্টাব্দের শেষের দিকে নদীয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে বিদ্রোহের শিখা বহ্নিশিখা জ্বলে ওঠে ।

||দ্বিতীয় অংশ||

ইতিহাসের সূত্র পর্যালোচনায় নীল বিদ্রোহের একগুচ্ছ বৈশিষ্ট্য ফুটে ওঠে ।

গণসংগ্রাম :

নীল বিদ্রোহ ছিল প্রকৃত অর্থেই গণসংগ্রাম । এই বিদ্রোহের মাধ্যমেই সর্বপ্রথম কৃষক , জমিদার , শিক্ষিত মধ্যবিত্ত ও হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় । অমৃত বাজার পত্রিকায় শিশিরকুমার ঘোষ লেখেন – “নীল বিদ্রোহ‌-ই সর্বপ্রথম ভারতবাসীকে সঙ্ঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল ।

শিক্ষিত সমাজের অংশগ্রহণ :

শহুরে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ নীল বিদ্রোহে পরোক্ষ নেতৃত্বদানের ভূমিকায় অবতীর্ণ হয় । সমকালীন পত্র-পত্রিকায় নীলকরদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে । সমাচার চন্দ্রিকা , সমাচার দর্পণ , তত্ত্ববোধিনী প্রভৃতি সংবাদপত্র এবং তাদের সম্পাদকেরা বিদ্রোহের খবরাখবর নিয়মিত তুলে ধরেন । হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক হিন্দু প্যাট্রিয়ট নীল চাষীদের মুখপত্রে পরিণত হয় । বাঙালির রঙ্গমঞ্চেও সেদিন লেগেছিল প্রতিবাদের সুর । নাট্যকার দীনবন্ধু মিত্র রচনা করেন ‘নীলদর্পণ’ ।  আর মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি ভাষান্তর ঘটিয়ে এবং ভারত প্রেমিক খ্রিস্টান পাদ্রী জেমস লঙ তা নিজের নামে প্রকাশ করে শ্বেতাঙ্গ সমাজের কাছে নীল চাষীদের অশ্রুজল কাহিনী তুলে ধরেন ।

নিম্নবর্গের মানুষের নেতৃত্ব :

জমিদার শ্রেণীর একাংশ এই বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল থাকলেও বিদ্রোহের মূল নেতৃত্ব উঠে এসেছিল কৃষক সমাজের মধ্য থেকেই । কাদের মোল্লা , বিষ্ণুচরণ বিশ্বাস ,  দিগম্বর বিশ্বাস প্রমূখ নিম্নবর্গের মানুষের হাতেই ছিল বিদ্রোহের রথের রশি ।

বিদ্রোহের সফলতা :

ভারতে অগণিত কৃষক বিদ্রোহের ভিড়ে নীল বিদ্রোহের সফলতা অন্যান্য বিদ্রোহকে ছাপিয়ে গিয়েছিল । বিদ্রোহের ব্যাপকতায় বাধ্য হয়ে সরকার ১৮৬০ খ্রিস্টাব্দে ‘নীল কমিশন’ গঠন করে এবং নীল চাষকে নীল চাষীদের ইচ্ছাধীন বিষয়ে পরিণত করে । এই বিদ্রোহ প্রমাণ করে যে ,  ঐক্যবদ্ধ গণ আন্দোলনের কাছে স্বৈরাচার মাথা নত করতে বাধ্য ।

ধর্মঘটের প্রথম নজির :

নীল বিদ্রোহ ছিল ভারত ইতিহাসে ধর্মঘটের প্রথম নজির । নীল চাষ করতে অস্বীকার করে নীল চাষিরা গান্ধীজীর জন্মের বহু পূর্বেই ধর্মঘটের সফল নজির সৃষ্টি করেছিল ।

মূল্যায়ন :

অমৃত বাজার পত্রিকার মতে , ‘এই বিদ্রোহে অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শোণিত প্রবাহিত করে’ ।

নীল বিদ্রোহ কেন ঘটেছিল ? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ।

প্রিয় পাঠক-পাঠিকা,
এই আলোচনার মাধ্যমে যদি আপনি কিছু জ্ঞান, অনুপ্রেরণা বা চিন্তার খোরাক পেয়ে থাকেন — তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনাদের মতামত, প্রশ্ন, ও পরামর্শ আমাদের পথচলায় দিশা দেখায়।

আমরা চেষ্টা করেছি সহজ ভাষায় বিষয়টি তুলে ধরতে, যাতে সকল স্তরের পাঠকের কাছে বোধগম্য হয়। ভবিষ্যতে এমন আরও বিষয় নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি রইল।

পাশেই থাকুন, শেয়ার করুন, এবং আমাদের লেখা পড়ে মতামত জানাতে ভুলবেন না।
আপনার একটি কমেন্ট আমাদের আগামী লেখার অনুপ্রেরণা হতে পারে।

ধন্যবাদ ও শুভেচ্ছা 🌼


Leave a Comment