স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর | Class 11 বাংলা 1st Semester”
✅ ভূমিকা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিড়াল’ প্রবন্ধ বাংলা সাহিত্যের একটি ব্যঙ্গধর্মী রচনা। একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টারে এই প্রবন্ধ থেকে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। পরীক্ষার জন্য সবচেয়ে কার্যকরী প্রস্তুতি নিতে MCQ প্রশ্নোত্তর জানা অত্যন্ত জরুরি। তাই এখানে আমরা সাজিয়ে দিচ্ছি বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF সহ, যা আপনার পড়াশোনায় বিশেষ সহায়ক হবে।
📝 বিড়াল প্রবন্ধের সংক্ষিপ্ত পরিচিতি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত “বিড়াল” প্রবন্ধটি বাংলা সাহিত্যের এক অনন্য ব্যঙ্গরচনা। এখানে সাধারণ এক বিড়ালের মুখ দিয়ে সমাজের ধনী-দরিদ্র বৈষম্য, কপটতা ও ভণ্ডামি প্রকাশ করা হয়েছে। সরল কাহিনির আবরণে লুকিয়ে আছে গভীর সামাজিক সত্য ও ন্যায়-অন্যায়ের তীব্র প্রশ্ন। হাস্যরসাত্মক অথচ তীক্ষ্ণ ভাষাশৈলীতে লেখা এই প্রবন্ধ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং সমাজচেতনা জাগাতে সক্ষম।
বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু ও সারাংশ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বিড়াল” প্রবন্ধ প্রাণীর কৌতূহল, চতুরতা এবং স্বাধীনচেতা স্বভাবের দিকগুলো দৃঢ়ভাবে তুলে ধরেছে। প্রবন্ধে বিড়ালের স্বভাবের মাধ্যমে মানব চরিত্র, সামাজিক মূল্যবোধ এবং জীবনদর্শনের অন্তর্দৃষ্টি প্রদান করা হয়েছে। এটি কেবল প্রাণীচরিত্রের বর্ণনা নয়, বরং দ্রুত বিশ্লেষণ ও প্রজ্ঞাময় শিক্ষণীয় গল্প হিসেবে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
বিড়াল প্রবন্ধের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর
1. “চারপায়ীর উপর বসিয়া” _____চারপায়ীটি কোথায় ছিল?
(ক) বারান্দায়
(খ) উঠোনে
🟢 (গ) শয়নগৃহে
(ঘ) ঠাকুরদালানে
2. আনি শয়নগৃহে_____উপরে বসিয়া (শূন্যস্থান পূরণ করো)
(ক) খাটিয়ার
(খ) তোষকের
(গ) চৌকির
🟢 (ঘ) চারপায়ীর
3. “প্রেতবৎ নাচিতেছে”- কী নাচছে?
(ক) স্থির ছায়া
🟢 (খ) চঞ্চল ছায়া
(গ) মার্জার
(ঘ) ওয়েলিংটন সাহেব
4. “এজন্য হুঁকা হাতে”____বক্তার হাতে হুঁকা থাকার কারণ-
🟢 (ক) আহার প্রস্তুত হয়নি
(খ) তিনি নতুন হুঁকো কিনেছেন
(গ) তিনি ওয়েলিংটন সাহেব সাজছেন
(ঘ) তার নেশা করতে ইচ্ছে করছে
5. “একটু মিট্ মিট্ করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে”- সেই আলোর ছায়া কোথায় পড়েছে?
🟢 (ক) দেওয়ালে
(খ) চারপায়ীর উপর
(গ) হুঁকোতে
(ঘ) বারান্দায়
6. “একটু মিট মিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে’- সেই আলোর ছায়াটি কেমন?
(ক) স্থির
(খ) ম্রিয়মান
(গ) ম্লান
🟢 (ঘ) চঞ্চল
7. “হুঁকা হাতে” কথক কোন অবস্থায় ছিলেন?
🟢 (ক) নিমীলিত লোচনে
(খ) ঘুমন্ত অবস্থায়
(গ) সজাগ দৃষ্টিতে
(ঘ) চঞ্চল লোচনে
8. “নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে”_____কথক কী ভাবছিলেন?
(ক) ওয়াটার্লু যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছে
🟢 (খ) তিনি নেপোলিয়ান হলে ওয়াটার্লু যুদ্ধে জিততে পারতেন কিনা
(গ) ওয়েলিংটন সাহেব বিড়ালত্ব প্রাপ্ত করেছেন কিনা
(ঘ) গৃহে রন্ধন সম্পূর্ণ হয়েছে কিনা
9. “এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল__________”(শূন্যস্থান পূরণ করো)
(ক) ম্যাও
(খ) মিউ
🟢 (গ) মেও
(ঘ) হালুম
10. “হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না”_____কথক কী বুঝতে পারেননি?
🟢 (ক) চেয়ে দেখে
(খ) আওয়াজ শুনে
(গ) ঘুমন্ত অবস্থায়
(ঘ) নিমীলিত লোচনে
11. “প্রথমে মনে হইল”____কথকের প্রথমে মনে হয়েছিল-
🟢 (ক) ওয়েলিংটন সাহেব বিড়ালত্ব পেয়েছেন
(খ) চঞ্চল ছায়া প্রেতবৎ নাচতে
(গ) তিনি নেপোলিয়ন হলে ওয়াটার্লু জিততেন
(ঘ) ডিউক মহাশয় খাবার চাইছেন
12. কথকের কল্পনায় ওয়েলিংটন সাহেব বিড়ালত্ব পেয়ে তাঁর কাছে কী ভিক্ষা করতে এসেছেন?
(ক) হুঁকা
(খ) গাঁজার কলকে
🟢 (গ) আফিঙ্গ
(ঘ) দুধ
13. “এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না” তাকে পুরস্কার দেওয়া না দেওয়ার কারণ-
(ক) তিনি পুরস্কারের অযোগ্য
(খ) পুরস্কার আগেই শেষ হয়ে গেছে
🟢 (গ) ইতিপূর্বে তাকে যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে
(ঘ) তিনি বারবার পুরস্কার দাবি করেন
14. “এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না” কাকে আর পুরস্কার দেওয়া যেতে পারে না?
(ক) নেপোলিয়ানকে
🟢 (খ) ডিউক মহাশয়কে
(গ) কমলাকান্তকে
(ঘ) পোষ্য বিড়ালটিকে
15. “বিশেষ _____ লোভ ভালো নহে” (শূন্যস্থান পূরণ করো)
(ক) পরিমিত
🟢 (খ) অপরিমিত
(গ) অতিরিক্ত
(ঘ) বস্তুর
16. “তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে” বক্তা দেখেছিলেন-
(ক) মার্জারের বদলে ওয়েলিংটন সাহেব
(খ) নেপোলিয়ান ওয়াটার্লু জিতেছেন
🟢 (গ) ওয়েলিংটনের বদলে ক্ষুদ্র মার্জার
(ঘ) চঞ্চল ছায়া প্রেতবৎ নাচছে
17. কথক/লেখক/বক্তার জন্য কে দুধ রেখে গিয়েছিল?
(ক) হরিহর
(খ) হরি ঘোষ
🟢 (গ) প্রসন্ন
(ঘ) কমলাকান্ত
18. “তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে”-‘তাহা’ বলতে কী বোঝানো হয়েছে?
🟢 (ক) দুগ্ধ
(খ) মৎস্য
(গ) আফিঙ্গ
(ঘ) দধি
19. “অত দেখি নাই” বক্তা দেখেননি কারণ-
🟢 (ক) তিনি তখন ওয়াটার্লুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত
(খ) তিনি তখন ওয়াটার্লুর মাঠে যুদ্ধে ব্যস্ত
(গ) তিনি তখন নিমীলিতলোচনে চিন্তা করছেন
(ঘ) তিনি হুঁকা হাতে ঝিমোচ্ছেন
20. “অতি মধুর স্বরে বলিতেছেন মেও” _____ মার্জারসুন্দরীর এমন আচরণের কারণ কী?
(ক) সে দুধ খেতে চাইছে
(খ) সে কথককে ব্যঙ্গ করেছে
🟢 (গ) সে দুধ পানে পরিতৃপ্ত হয়েছে
(ঘ) সে দুধ পান করতে পারেনি
21. “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় _____ ” (শূন্যস্থান পূরণ করো)
(ক) বোয়াল
(খ) দুধ
(গ) আফিঙ্গ
🟢 (ঘ) কই
22. “দুধ _____ , দুহিয়াছে প্রসন্ন” (শূন্যস্থান পূরণ করো)
🟢 (ক) মঙ্গলার
(খ) কামধেনুর
(গ) শর্বরীর
(ঘ) মার্জারের
23. চিরাগত প্রথা অনুযায়ী, বিড়াল দুধ খেয়ে গেলে, তাকে-
(ক) পুজো দিতে হয়
🟢 (খ) তাড়িয়ে মারতে হয়
(গ) আটকে রাখতে হয়
(ঘ) হত্যা করতে হয়
24. “ইহাও বাঞ্ছনীয় নহে”- কোন বিষয়টি বাঞ্ছনীয় নয়?
(ক) বিড়ালকে দুধ খেতে দেওয়া
(খ) বিড়ালকে হত্যা করা
(গ) চিরাগত প্রথা মেনে চলা
🟢 (ঘ) চিরাগত প্রথা অমান্য করা
25. “আবিষ্কৃত করিয়া সগর্ব্বে মার্জারীর প্রতি ধাবমান হইলাম”____বক্তা আবিষ্কার করেছিলেন-
(ক) অন্ধের যষ্ঠি
(খ) নতুন যষ্ঠি
🟢 (গ) ভগ্ন যষ্ঠি
(ঘ) অভগ্ন যষ্ঠি
26. “কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া, একটু সরিয়া বসিল” মার্জারীর এমন আচরণের কারণ-
(ক) তার ঘুম পেয়েছে
(খ) চুরি করে দুধ খেয়ে সে পরিতৃপ্ত
🟢 (গ) লাঠি দেখে সে মোটেই ভীত নয়
(ঘ) লাঠি দেখে সে অত্যন্ত ভীত
27. “মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম”- বক্তা কীভাবে তা বুঝেছিলেন?
(ক) বিড়ালত্ব প্রাপ্ত হয়ে
(খ) মার্জারের মুখ পানে চেয়ে
🟢 (গ) দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে
(ঘ) বিড়ালের ভাষা বুঝে
28. মার্জারের মতে “ধৰ্ম্ম কী?”
(ক) ঈশ্বরের আরাধনা
(খ) অন্যকে খেতে দেওয়া
🟢 (গ) পরোপকার
(ঘ) ঈশ্বর সেবা
29. “আমাকে প্রহার না করিয়া, আমার প্রশংসা করা” ____ বক্তার এমন মন্তব্যের কারণ-
🟢 (ক) তার দ্বারা কথকের ধর্মসঞ্চয় হয়েছে
(খ) সে কথককে খেতে দিয়েছে
(গ) সে কথককে সত্য জানিয়েছে
(ঘ) সে কথকের ভুল ভেঙ্গেছে
30. “চোর দোষী বটে কিন্তু ________ধনী তদপেক্ষা শত গুণে দোষী” (শূন্যস্থান পূরণ করো)
(ক) নির্দয়
(খ) চোর
🟢 (গ) কৃপণ
(ঘ) অধার্মিক
31. “নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়”- কী ফেলার কথা বলা হয়েছে?
(ক) মাছের কাঁটা
(খ) পাতের ভাত
🟢 (গ) ক ও খ উভয়ই সঠিক
(ঘ) দুধ
32. “লজ্জার কথা সন্দেহ নাই”-লজ্জার কথাটি হল-
(ক) কৃপণ ধনী শতগুণে দোষী
🟢 (খ) দারিদ্র্যের ব্যথায় ব্যথিত হওয়া
(গ) দারিদ্র্যের ব্যথায় আনন্দিত হওয়া
(ঘ) অভুক্তকে খেতে না দেওয়া
33. “সেও একটা বড়ো রাজা” বক্তার মতে বড়ো রাজা হলেন-
🟢 (ক) যিনি অন্ধকে একমুঠো ভিক্ষা দেন না
(খ) যিনি অভুক্ত বিড়ালকে একমুঠো খেতে দেন না
(গ) যিনি কৃপণ বলে দরিদ্রকে দান করেন না
(ঘ) যিনি কৃপণ বলে অন্যকে খেতে দেন না
34. “তেলা মাথায় _____ দেওয়া মনুষ্য জাতির রোগ”। (শূন্যস্থান পূরণ করো)
🟢 (ক) তেল
(খ) হাত
(গ) পা
(ঘ) জল
35. “কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারেনা” বক্তার মতে কাকে কেউ বোঝাতে পারে না?
(ক) যিনি পণ্ডিত বা সবজান্তা
🟢 (খ) যিনি বিচারক বা নৈয়ায়িক
(গ) যিনি নেশাখোর মাতাল
(ঘ) যিনি কৃপণ ধনী
36. “এ মার্জার সুবিচারক এবং _____ বটে।” (শূন্যস্থান পূরণ করো)
(ক) ন্যায়পরায়ণও
(খ) অত্যন্ত পণ্ডিত
🟢 (গ) সুতার্কিকও
(ঘ) যুক্তিনিষ্ঠও
37. “অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য”- কথকের মতে দণ্ডবিধান কর্তব্য কারণ-
(ক) চোররা অপরাধী
🟢 (খ) ধনীদের বিশেষ প্রয়োজন
(গ) ধনীরা চোরদের শাস্তি দিতে বলে
(ঘ) চোরেরা সমাজের কলঙ্ক
38. চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারককে ক’দিন উপবাস করার কথা মার্জারী বলেছিল?
(ক) এক দিন
🟢 (খ) তিন দিন
(গ) পাঁচ দিন
(ঘ) সাত দিন
39. কথক মার্জারকে কাদের গ্রন্থ দিতে চেয়েছিলেন?
(ক) পার্কার ও ওয়াটারম্যান
🟢 (খ) পার্কার ও নিউম্যান
(গ) রবীন্দ্রনাথ ও বঙ্কিম
(ঘ) শেক্সপিয়ার ও মিল্টন
40. ‘আফিঙ্গের অসীম মহিমা’ বুঝতে কথক মার্জারকে পড়তে বলেছিলেন-
(ক) কমলাকান্তের খাতা
🟢 (খ) কমলাকান্তের দপ্তর
(গ) নিউমানের গ্রন্থ
(ঘ) পার্কারের গ্রন্থ
41. “উভয় ভাগ করিয়া খাইবো”- ‘উভয়’ হল-
🟢 (ক) মার্জার ও কমলাকান্ত
(খ) কমলাকান্ত ও লেখক
(গ) প্রসন্ন ও কমলাকান্ত
(ঘ) প্রসন্ন ও মার্জা
42. “তবে পুনর্ব্বার আসিও” বক্তা মার্জারকে কখন পুনরায় আসতে বলেছিলেন?
🟢 (ক) যখন সে খিদের জ্বালায় অধীর হবে
(খ) যখন তার আফিঙ্গ খেতে ইচ্ছে করবে
(গ) যখন তার পুনরায় ছানা খেতে ইচ্ছে করবে
(ঘ) যখন তার মন চাইবে
43. “তবে পুনর্ব্বার আসিও” বক্তা মার্জারকে পুনরায় আসলে কী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন?
(ক) সরিষাভোর খাদ্য
(খ) এক বাটি দুধ
(গ) এক বাটি ছানা
🟢 (ঘ) সরিষাভোর আফিঙ্গ
44. “ভাবিয়া কমলাকান্তের বড়ো আনন্দ হইল”-কমলাকান্তের আনন্দের কারণ হল-
(ক) সে বিড়ালকে উপযুক্ত শিক্ষা দিয়েছে
(খ) সেই বিড়ালের বন্ধু হতে পেরেছে
🟢 (গ) সে একটি পতিত আত্মাকে আলোয় এনেছে
(ঘ) একটি বিড়ালকে পেট ভরে খেতে দিয়েছে
45. কমলাকান্তের সম্পূর্ণ নাম কী?
(ক) কমলাকান্ত চট্টোপাধ্যায়
🟢 (খ) কমলাকান্ত চক্রবর্তী
(গ) কমলাকান্ত মুখার্জি
(ঘ) কমলাকান্ত চৌধুরী
46. “বিড়াল” প্রবন্ধের কথকের নাম কী?
(ক) মার্জার
(খ) বিড়াল
🟢 (গ) কমলাকান্ত
(ঘ) বঙ্কিমচন্দ্র
47. বিজ্ঞলোকের মতে, বিচার পরাস্ত হলে-
(ক) নত হতে হয়
(খ) পরাজয় স্বীকার করতে হয়
🟢 (গ) গম্ভীরভাবে উপদেশ দিতে হয়
(ঘ) জ্ঞানগম্ভীর উপদেশ শুনতে হয়
48. “বিড়াল” প্রবন্ধে কার ভান্ডারঘরের কথা বলা আছে?
(ক) গৌরী সেনের
(খ) প্রসন্ন গোয়ালার
(গ) হরি ঘোষের
🟢 (ঘ) নসিরাম বাবুর
49. “থাম! থাম মার্জারপণ্ডিত”-বক্তা কথাগুলি বলেছিলেন-
🟢 (ক) রেগে গিয়ে
(খ) বিস্মিত হয়ে
(গ) বিরক্ত হয়ে
(ঘ) আর সহ্য করতে না পেরে
50. “তোমার কথাগুলি ভারি ______ ।” (শূন্যস্থান পূরণ করো)
(ক) আনসোশ্যাল
🟢 (খ) সোশিয়ালিস্টিক্
(গ) পলিটিক্যাল
(ঘ) যুক্তিসঙ্গত
51. কমলাকান্ত নেশার ঘোরে কোন যুদ্ধ নিয়ে ভাবছিলেন?
(ক) পলাশীর
🟢 (খ) ওয়াটার্লুর
(গ) লাইপজিগের যুদ্ধ
(ঘ) সপ্তবর্ষের যুদ্ধ
52. কমলাকান্ত নিজেকে কোন ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তুলনা করেছিলেন?
🟢 (ক) নেপোলিয়ান
(খ) ওয়েলিংটন
(গ) লর্ড কার্জন
(ঘ) ডিরোজিও
53. “বিড়াল” প্রবন্ধে মনুষ্য জাতির কোন্ রোগের কথা বলা হয়েছে?
(ক) কৃপণতা রোগ
🟢 (খ) তেলা মাথায় তেল দেওয়া
(গ) আফিঙ্গের নেশা
(ঘ) পান্ডু রোগ
54. চিরাগত প্রথার অবমাননায় মার্জারী কমলাকান্তকে কী বলে পরিহাস করতে পারে বলে তার ধারণা?
🟢 (ক) কাপুরুষ
(খ) সুপুরুষ
(গ) নৈয়ায়িক
(ঘ) মার্জার
55. কমলাকান্ত/বিচারককে বিড়াল কত দিন উপোস করতে বলেছেন?
(ক) একদিন
(খ) দুইদিন
🟢 (গ) তিনদিন
(ঘ) চারদিন
56. কমলাকান্ত বিড়ালকে সকল দুশ্চিন্তা ত্যাগ করে কোন্ বিষয়ে মন দিতে বলেছেন?
🟢 (ক) ধর্মাচরণে
(খ) ইতিহাসে
(গ) খাদ্যশাস্ত্রে
(ঘ) ন্যায়শাস্ত্রে
57. মার্জারের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কী ত্যাগ করেছিলেন?
(ক) ক্রোধ
🟢 (খ) যষ্ঠি
(গ) আফিঙ্গ
(ঘ) খাদ্য
58. ধনীদের কোন বিষয়ে দণ্ড নেই বলে মার্জারীর অভিযোগ?
🟢 (ক) কার্পণ্যে
(খ) মিথ্যাচারে
(গ) ছলনায়
(ঘ) কপটতায়
59. কমলাকান্তের মতে ‘কমলাকান্তের দপ্তর’ পড়লে কী বোঝা যাবে?
(ক) বিড়ালের মহিমা
(খ) কমলাকান্তের বিচিত্র কান্ড
🟢 (গ) আফিঙ্গের মহিমা
(ঘ) কমলাকান্তের জীবনী
60. “বিড়াল” প্রবন্ধে লেখক কাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন?
(ক) বিড়াল
🟢 (খ) পতিত আত্মা
(গ) কমলাকান্ত
(ঘ) নেপোলিয়ান
61. “অধর্ম চোরের নহে-চোরে যে চুরি করে, সেই অধর্ম” _________। (শূন্যস্থান পূরণ করো)
(ক) দায়িত্বহীন ধনীর
(খ) অলস কৃপণের
(গ) চোরের মালিকের
🟢 (ঘ) কৃপণ ধনীর
62. “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই” মার্জার কীভাবে কথাটি বলেছিল?
🟢 (ক) মনে মনে হেসে
(খ) উপহাসের সঙ্গে
(গ) ঝিমোতে ঝিমোতে
(ঘ) চিন্তিত হয়ে
63. “বিড়াল” প্রবন্ধ গোয়ালা চরিত্রে নাম কী?
(ক) কপিলা
🟢 (খ) প্রসন্ন
(গ) কমলা
(ঘ) মঙ্গলা
64. “সরিষাভোর” শব্দটি কোন রচনায় আছে?
(ক) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
🟢 (খ) বিড়াল
(গ) পুঁইমাচা
(ঘ) সাম্যবাদী
65. আহারাভাবে বিড়ালের উদর কেমন হয়েছে?
(ক) সুগোল
🟢 (খ) কৃশ
(গ) লোমশ
(ঘ) লোমহীন
66. আহারাভাবে বিড়ালের জিহ্বা কেমন হয়েছে?
🟢 (ক) ঝুলন্ত
(খ) কৃশ
(গ) বিনত
(ঘ) স্থূল
67. আহারাভাবে বিড়ালের লাঙ্গুল কেমন হয়েছে?
(ক) কৃষ
🟢 (খ) বিনত
(গ) বাঁকা
(ঘ) শ্রীহীন
68. আহারাভাবে বিড়ালের দাঁতের পরিণতি কেমন হয়েছে?
🟢 (ক) বাহির হয়েছে
(খ) অন্তর্বর্তী হয়েছে
(গ) ঝরে পড়েছে
(ঘ) কৃষ্ণবর্ণের হয়েছে
69. একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোকে এনে কমলাকান্তের অনুভূতি কেমন হয়েছিল?
🟢 (ক) তার বড়ো আনন্দ হয়েছিল
(খ) তার বড়ো দুঃখ হয়েছিল
(গ) তার বড়ো দুশ্চিন্তা হয়েছিল
(ঘ) তার বড়ো আক্ষেপ হয়েছিল
70. মার্জারের মতে, তার বিশেষ প্রয়োজন নেই-
(ক) দুধের
(খ) উপদেশের
🟢 (গ) আফিঙ্গের
(ঘ) হাঁড়ি খাওয়ার
71. “হাঁড়ি খাওয়ার কথা” মার্জার কীভাবে বিবেচনা করতে চেয়েছেন?
🟢 (ক) ক্ষুধানুসারে
(খ) সময়ানুসারে
(গ) ইচ্ছানুসারে
(ঘ) পরিস্থিতিনুসারে
72. কমলাকান্ত মার্জারকে জলযোগের সময় কেন আসতে বলেছিল?
🟢 (ক) আফিঙ্গ ভাগ করে খাবে বলে
(খ) ছানা ভাগ করে খাবে বলে
(গ) দুধ ভাগ করে খাবে বলে
(ঘ) মাছের কাঁটা দেবে বলে
73. কমলাকান্তকে কে ছানা দেবে বলেছে?
(ক) মঙ্গলা
(খ) কমলা
🟢 (গ) প্রসন্ন
(ঘ) মার্জার
74. গায়ে লোমবিশিষ্ট, লেজ ফোলা বিড়ালদের রূপের ছটা দেখে অনেক মার্জার-
(ক) সাহিত্যিক হয়ে পড়ে
🟢 (খ) কবি হয়ে পড়ে
(গ) প্রেম নিবেদন করে যায়
(ঘ) বিস্ময়ে মূর্ছা যায়
75. ওয়াটার্লুর যুদ্ধে কে পরাজিত হয়েছিল?
🟢 (ক) নেপোলিয়ন
(খ) আলেকজান্ডার
(গ) ওয়াটারম্যান
(ঘ) ওয়েলিংটন
76. মার্জার পণ্ডিতের কথার সঙ্গে কমলাকান্ত কোন রাজনৈতিক দর্শনের মিল পেয়েছেন?
🟢 (ক) সমাজতন্ত্র
(খ) ধর্মতন্ত্র
(গ) রাজতন্ত্র
(ঘ) স্বৈরতন্ত্র
77. ‘বিড়াল’ প্রবন্ধে বিড়াল কোন্ চেতনার প্রকাশক?
(ক) মানবতাবাদ
(খ) সাম্রাজ্যবাদ
🟢 (গ) সাম্যবাদ
(ঘ) স্বৈরতন্ত্র
78. ‘বিড়াল’ প্রবন্ধে কোন চরিত্রের মাধ্যমে দরিদ্র ও শোষিতের অধিকার সংগ্রামের কথা বলা হয়েছে?
(ক) নেপোলিয়ন
(খ) কমলাকান্ত
🟢 (গ) বিড়াল
(ঘ) নৈয়ায়িক
79. ‘বিড়াল’ প্রবন্ধে বিড়ালের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে?
🟢 (ক) প্রতিবাদী
(খ) পরিশ্রমী
(গ) লোভী
(ঘ) অলস
80. কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ কী?
🟢 (ক) অধিকার
(খ) কর্তব্য
(গ) চেতনা
(ঘ) সমবেদনা
81. মার্জার ব্যঙ্গ করে “কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই” কথাটি বলে বোঝাতে চেয়েছিল-
(ক) মার্জার সমাজ কমলাকান্তকে বরখাস্ত করল
(খ) কমলাকাক্ষ্মত উপার্জিত মঙ্গলার দুধ মার্জার বিক্রি করেছিল
(গ) কমলাকান্তের জন্য রাখা দুধ মার্জার বিক্রি করেছিল
🟢 (ঘ) একের শ্রমে অন্যের ফল ভোগ অর্থাৎ কমলাকান্তের অর্জিত দুধ মার্জার খেল
82. “অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই”-কারণ কমলাকাক্ষ্মন্ত বিশ্বাস করে
(ক) দুধ কমলাকান্তের বাপের নয়
(খ) দুধ মঙ্গলার
(গ) দুধ প্রসন্ন গোয়ালিনীর কারণ মঙ্গলা তার গাই
🟢 (ঘ) দুধ কমলাকান্তের বাপের নয়, দুধ মঙ্গলার, দুধ দুইয়েছে প্রসন্ন
83. “হস্ত হইতে হুঁকা নামাইয়া” কমলাকান্ত-
(ক) অনেক খুঁজে একটি লাঠি নিয়ে এলেন
(খ) অনেক খুঁজে একটি ভাঙা লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করলেন
🟢 (গ) অনেক খুঁজে একটি ভাঙা লাঠি নিয়ে বিড়ালের দিকে এগিয়ে গেলেন
(ঘ) অনেক খুঁজে একটি ভাঙা লাঠি নিয়ে বিড়ালকে মারলেন
84. দিব্যকর্ণ প্রাপ্ত কমলাকান্ত শুনলেন বিড়াল বলছে-
(ক) এ জগতের সবকিছুতে কেবল মানুষের অধিকার
🟢 (খ) এ জগতে সকল খাবারের প্রতি সকলের অধিকার
(গ) জগতের সকল সম্পদ কেবল ধনীর জন্যই বরাদ্ধ
(ঘ) জগতে সবকিছুতেই শ্রেণি বৈষম্য আছে বলেই ধনী দরিদ্রের বিবাদ
85. “দরিদ্রের ক্ষুধা কেউই বুঝে না” কারণ-
(ক) দরিদ্রকে সকলে অবহেলা করে
🟢 (খ) তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব
(গ) দশের লাঠি একের বোঝা
(ঘ) সবুরে মেওয়া ফলে
86. “আমি বুঝাইয়া বলিলাম” কমলাকান্ত বিড়ালকে বুঝিয়ে বলল-
(ক) সামাজিক নীতি রক্ষা কর্তব্য
🟢 (খ) সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই
(গ) সামাজিক ধন বৃদ্ধি হলেও দরিদ্রের অবস্থা অপরিবর্তিত থাকবে
(ঘ) সামাজিক ধন-বৃদ্ধি ধনীর সঙ্কট সমাধান করবে
87. “আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে” যখন মার্জার-
(ক) পার্কারের বই পড়বে
🟢 (খ) কমলাকান্তের দপ্তর পড়বে
(গ) মুচিরাম গুড়ের জীবনচরিত পড়বে
(ঘ) নিউম্যানের বই পড়বে
88. “পুরুষের ন্যায় আচরণ” বলতে বোঝানো হয়েছে-
(ক) প্রতিবাদ করা
(খ) দাবী করা
(গ) ক্রোধ প্রকাশ করা
🟢 (ঘ) ক্রোধে গর্জে ওঠা
89. মার্জারী কমলাকান্তকে উপহাস করতে পারে-
(ক) লোকালয়ে
(খ) মনুষ্য সমাজে
🟢 (গ) স্বজাতি মণ্ডলে
(ঘ) ইউরোপিয় সমাজে
90. আলোচ্য প্রবন্ধে ‘বিড়াল’ ও ‘কমলাকান্ত’ যাদের প্রতিনিধি তারা যথাক্রমে হল-
🟢 (ক) দরিদ্র ও ধনী শ্রেণির মানুষ
(খ) জীব ও মানুষ
(গ) প্রাণী ও পতঙ্গ শ্রেণির জীব
(ঘ) বন্য প্রাণী ও গৃহপালিত পশুর শ্রেণি
91. “লজ্জার কথা সন্দেহ নাই”-লজ্জার কথাটি হল-
(ক) দরিদ্রের জন্য ভিক্ষা দান
(খ) দরিদ্রের জন্য রোজগার
🟢 (গ) দরিদ্রের জন্য ব্যাথিত হওয়া
(ঘ) দরিদ্রের জন্য চাঁদা সংগ্রহ করা
—
✅ উপসংহার
বিড়াল প্রবন্ধ শুধু একটি গল্প নয়, বরং সমাজের তীব্র বৈষম্য ও সত্যকে তুলে ধরেছে। তাই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রবন্ধের গভীর তাৎপর্য বোঝা প্রয়োজন। আশা করি এই আর্টিকেলে দেওয়া MCQ প্রশ্নোত্তর ও বিশ্লেষণ ক্লাস 11 বাংলা প্রথম সেমিস্টার পরীক্ষায় আপনাকে সেরা নম্বর পেতে সাহায্য করবে।