🧬 ভূমিকা
Madhyamik Life Science MCQ with Answers 2026 হলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক অমূল্য প্রস্তুতি সহায়ক। জীববিজ্ঞানের মূল ধারণা ও অধ্যায়গুলিকে সহজভাবে বোঝার জন্য এই প্রশ্নোত্তরগুলি অত্যন্ত কার্যকর। যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়, তাদের জন্য Madhyamik Life Science MCQ with Answers 2026 নিয়মিত অনুশীলন অপরিহার্য। এই প্রশ্নগুলি শিক্ষার্থীদের দ্রুত চিন্তা ও সঠিক উত্তর দেওয়ার দক্ষতা বাড়ায়। পরীক্ষার আগে প্রতিদিন কিছু সময় Madhyamik Life Science MCQ with Answers 2026 অনুশীলন করলে আত্মবিশ্বাস ও নম্বর—দুই-ই বৃদ্ধি পায়। তাই এখনই প্রস্তুতি শুরু করো Madhyamik Life Science MCQ with Answers 2026 দিয়ে।
—
- মানুষের জননকোশে কয়টি সেক্স ক্রোমোজোম আছে তা নির্বাচন করো – 1
- মিলার ও উরের পরীক্ষায় যে জৈব ক্ষারকটি উৎপন্ন হয়েছিল তার নাম স্মরণ করে লেখো – অ্যাডিনিন
- মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত চিহ্নিত করো – 9:3:3:1
- একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোমের সংখ্যা নির্বাচন করো – 44AA+XY
- কোন শারীরিক সমস্যাটি এসপিএল জনিত বায়ু দূষণজাত তার স্থির কর
- উদ্ভিদের মূলে অবস্থিত একটি N2 সংবন্ধনকারী মিথোজীবী ব্যাকটেরিয়া নির্বাচন করো- রাইজোবিয়াম
- কোন শারীরিক সমস্যাটি SPM জনিত বায়ুদূষণজাত তা স্থির করো – ব্রংকাইটিস
- লজ্জাবতী উদ্ভিদের লতা স্পর্শ করলে পাতার পত্রক বুজে যাওয়া কোন ধরনের চলনের উদাহরণ তা স্থির করো – সিসমোন্যাস্টিক চলন
- মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোম সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সেই দশাটি শনাক্ত করো – মেটাফেজ দশা
- দুটি সংকর লম্বা (Tt) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো – 50 শতাংশ
- কোয়াসারভেট মতবাদের প্রবক্তার নাম স্মরণ করে লেখো – ওপারিন
- শিম্বগোত্রীয় উদ্ভিদের অর্বুদের মধ্যে কোন মিথোজীবী ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে তা শনাক্ত করো – রাইজোবিয়াম
- মটর গাছের ক্ষেত্রে প্রকট গুণটি চিহ্নিত কর – বেগুনি ফুল
- কোন বৈশিষ্ট্যটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত নয় তা চিহ্নিত করো – বর্ণান্ধতা
- মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য কোনটির প্রয়োজন তা স্থির করো -দুটি অ্যালিল
- বাদুড়ের ডানা, পাখির ডানা ও পতঙ্গের ডানা কি ধরনের অঙ্গ তা নির্ণয় করো – সমবৃত্তীয় অঙ্গ
- মিলার ও উরে তাদের পরীক্ষায় নাইট্রোজেন যুক্ত কোন গ্যাসটি ব্যবহার করেছিলেন তা স্মরণ করে লেখো – অ্যামোনিয়া
- সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন, তার নাম স্মরণ করে লেখো – অ্যাড্রিন্যালিন
- মানুষের অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগটি শনাক্ত করো – থ্যালাসেমিয়া
- আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন বৈশিষ্ট্য জানা গিয়েছিল তা নির্বাচন করো -সংবেদনশীলতা
- মানুষের জননকোশে অটোজোমের সংখ্যা নির্ণয় করো -22
- সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে সেটি শনাক্ত করো -ফার্ন
- বর্ণান্ধতা কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ তা নির্ণয় করো – X ক্রোমোজোম
- জীবনের উৎপত্তি সংক্রান্ত রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন – ওপারিন ও হ্যালডেন
- আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো – ইক্যুয়াস
- পর্ণকাণ্ড এর প্রকৃতি নির্ণয় করো -রুপান্তরিত কাণ্ড
- সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা স্থির করো – ডিনাইট্রিফিকেশন
- ওজন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি শনাক্ত করো -CFC
- ভারতের সবচেয়ে অধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চলটি নির্বাচন করো – পশ্চিমঘাট পর্বতমালা
- মিলার ও উরের পরীক্ষায় কোন সরল জৈব যৌগটি সংশ্লেষিত হয় তা খুঁজে বের করো -গ্লাইসিন
- মাটিতে থাকা N2 কে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবটি শনাক্ত করো – সিউডোমোনাস
- তুমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে দেখলে তার উজ্জ্বলতা অনেকাংশে ম্লান হয়ে গেছে। এর সম্ভাব্য কারণটি স্থির করো -পরিবেশ দূষণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি
- মানবদেহে সুষুম্নাস্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো -31 জোড়া
- মাইটোসিস কোশবিভাজনের যে দশায় বেম গঠন সম্পূর্ণ হয় সেটি শনাক্ত করো -মেটাফেজ
- ওজন অবক্ষয়ের সঙ্গে সম্পর্কিত গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো – CFC
- ডিটারজেন্টস্থিত কোন যৌগটি জলাশয়ের ইউট্রফিকেশন ঘটায় তা শনাক্ত করো -ফসফেট
- একজন চল্লিশোর্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন, এটি চোখের কি ধরণের ত্রুটি তা শনাক্ত করো – প্রেসবায়োপিয়া
- সপুষ্পক উদ্ভিদের যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা স্থির করো -জনন মাতৃকোশ
- পরিবর্তিত বায়বীয় কান্ডের দ্বারা জনন সম্পন্নকারী উদ্ভিদকে শনাক্ত করো -ফণিমনসার পর্ণকাণ্ড
- নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তার নাম শনাক্ত করো -ফসফোরিক অ্যাসিড
- ক্রোমোজোমের ওপর জিনের অবস্থানকে কি বলে তা শনাক্ত করো -লোকাস
- শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহণকারী হৃৎপিণ্ড রয়েছে এমন প্রাণীর নাম নির্বাচন করো -মাছ
- নাইট্রোজেন স্থিতিকারী লীলাভ সবুজ শৈবালটিকে শনাক্ত করো -অ্যানাবিনা
- কুকুর ও বিড়াল রাতে ভালো দেখতে পায় এর কারণ নির্ণয় করো – রড কোশের সংখ্যা বেশি
- ধানখেত ও গবাদিপশুর পাকস্থলীতে যে প্রাকৃতিক গ্রীনহাউস গ্যাসটি উৎপন্ন হয় তা শনাক্ত করো -মিথেন
- কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় সর্বপ্রথম JFM আন্দোলন শুরু হয় তা, স্মরণ করে লেখো – শাল গাছ, পশ্চিম মেদিনীপুর
- বার্ধক্য এবং ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি চিহ্নিত করো -টেলোমিয়ার
- মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলোকে সুস্পষ্টভাবে গণনা করা যায় তা শনাক্ত করো -মেটাফেজ
- মাইটোসিসের দীর্ঘস্থায়ী এবং স্বল্প স্থায়ী দশাটি শনাক্ত করো -প্রোফেজ,অ্যানাফেজ
- দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি স্থির করো -9:3:3:1
- অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপিক কি হয় তা নির্ধারণ করো -1:2:1
- আনুমানিক কত বছর পূর্বে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল তা নির্বাচন করো -3-8 বিলিয়ন
- কোনটিকে কোশের প্রকৃত আদি অবস্থা বলা হয় তা নির্বাচন করে লেখো -কোয়াসারভেট
- প্রাণসৃষ্টি সংক্রান্ত জৈব রাসায়নিক মতবাদটি প্রবর্তন করেন -হ্যালডেন ও ওপারিন
- সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণটি নির্বাচন করো -অতিব্যবহার
- তারারন্ধ্রের সংকোচন -প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশ কোনটি তা স্থির করো -আইরিশ
- মাইটোসিস কোশবিভাজনের যে দশায় সিস্টার -ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায় সেই দশাটি নির্বাচন করো -অ্যানাফেজ
- জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরনের যে দশায় সেই দশা টি শনাক্ত করো -বয়ঃসন্ধি
- কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তার নাম শনাক্ত করো -ওপারিন
- ক্রায়োসংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় সেটি নির্ণয় করো – -196°C
- র্যাফ্লেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে সেটি নির্বাচন করো -সুন্দাল্যাণ্ডে
- (অক্সিন) অগ্রস্থ প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে।
- মিয়োসিস -I তে (ক্রোমোজোম) এর পৃথকীকরণ ঘটে।
- একটি ক্রোমোজোমের ওপরে একটি জিন বা অ্যালিলিলের অবস্থান বিন্দুকে (লোকাস) বলা হয়।
- (পটকা) রুই মাছের আপেক্ষিক গুরুত্ব কম -বেশির মাধ্যমে সাঁতার কাটার সময় জলের বিভিন্ন তলের ওঠানামা করতে সাহায্য করে।
- অভঙ্গুর কীটনাশক খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে (জীববিবর্ধন) ঘটে।
- ধূমপায়ীদের বায়ু চলাচলের শ্বাসপথে প্রধানত (ক্লোমশাখা) অংশের প্রদাহ ঘটে।
- (ADH/ভেসোপ্রেসিন) কম ক্ষরণে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয়।
- প্রোটিন সংশ্লেষের সঙ্গে সংশ্লিষ্ট ক্রোমোজোমের সক্রিয় অংশটি হলো -(ইউক্রোমাটিন)
- মটর ফুল (উভলিঙ্গ) হওয়ায় মটরগাছে স্বপরাযোগ এবং প্রয়োজনে ইতরপরাযোগ ঘটানো যায়।
- মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন একটি অ্যামাইনো অ্যাসিড ছিল -(গ্লাইসিন/অ্যাসপারটিক অ্যাসিড /অ্যালানিন)
- কৃষিক্ষেত্রে ব্যবহৃত (ফসফেট) সার জলাশয়ের জলে মিশলে ইউট্রফিকেশন ঘটে।
- উত্তর-পূর্ব ভারতের মেঘালয় এবং অরুণাচল প্রদেশ (ইন্দো -বর্মা) হটস্পটের অন্তর্গত।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানসের কোশ থেকে (ইনসুলিন/গ্লুকাগন) হরমোন ক্ষরিত হয়।
- DNA -বিশেষ বিশেষ অংশই হল- (জিন)
- হেটারোজাইগাস জীবে (প্রচ্ছন্ন) বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে।
- পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো-( অভিব্যক্তি)
- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার (আরাবারি) অরণ্যে সর্বপ্রথম JFM চালু হয়।
- সুন্দরবন অঞ্চলের লোথিয়ান দ্বীপে (কুমির) সংরক্ষণ করা
- ACTH (পিটুইটারি) গ্রন্থি থেকে ক্ষরিত হয়।
- DNA -র দুটি শৃঙ্খলের এর মধ্যে দূরত্ব হলো -(34°A)
- হেটারোজাইগাস জীবে (প্রচ্ছন্ন) বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে।
- ডারউইনবাদ অনুযায়ী জীবনসংগ্রামের পক্ষে সহায়ক (প্রকরণ) গুলো যোগ্যতমের উদবর্তন।
- এয়ারকন্ডিশনার থেকে উৎপন্ন একটি গ্রীনহাউস গ্যাস হল- (CFC)
- অ্যালগাল ব্লুমের সঙ্গে সম্পর্কিত ঘটনাটি হল -( ইউট্রফিকেশন)
উপসংহার
Madhyamik Life Science MCQ with Answers 2026 পরীক্ষার্থীদের জন্য একটি অনন্য গাইড, যা জীববিজ্ঞানের সব গুরুত্বপূর্ণ অধ্যায়কে কভার করে। এই প্রশ্নোত্তরগুলি অনুশীলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিষয়বস্তুর গভীরে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। Madhyamik Life Science MCQ with Answers 2026 শুধুমাত্র প্রস্তুতির জন্য নয়, বরং পুনরাবৃত্তির ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক। যারা মাধ্যমিক ২০২৬ এ ভালো ফলাফল করতে চায়, তাদের জন্য Madhyamik Life Science MCQ with Answers 2026 হবে সাফল্যের চাবিকাঠি।
—