📘 বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে কী কী অসুবিধার কথা প্রাবন্ধিক আলোচনা করেছেন?

✍️ উত্তর : প্রাবন্ধিক রাজেশ্বর বসু বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে কয়েকটি অসুবিধার কথা বলেছেন—


1️⃣ প্রথমত

👉 পারিভাষিক শব্দের সংখ্যা কম, এক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় চেষ্টা করলেও এই সমস্যার সমাধান হয়নি।


2️⃣ দ্বিতীয়ত

👉 পাশ্চাত্য জনসাধারণের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য।
👉 বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলির সঙ্গে পরিচিত না থাকলে কোনো বৈজ্ঞানিক লেখা বেশ কঠিন।
👉 বিজ্ঞানের শিক্ষার বিস্তার ঘটলে এ সমস্যা মিটে যাবে।


3️⃣ তৃতীয়ত

👉 বিজ্ঞান রচনার জন্য যে রচনাপদ্ধতির দরকার তা এখনও আমাদের লেখকেরা রপ্ত করতে পারেন নি।
👉 ফলে বাংলা ভাষা আড়ষ্ট এবং ইংরেজি ভাষায় আক্ষরিক অনুবাদ ধরা পড়ছে।
👉 ফলে রচনাটি অউৎকৃষ্ট হয়।
👉 এই সমস্যার হাত থেকে বাঁচবার জন্য অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বস্তুর প্রকাশ করলে রচনা সহজ হয়।


4️⃣ চতুর্থত

👉 অল্প বিদ্যা ভয়ঙ্কর, বিজ্ঞান রচনায় ভুল তথ্য বা অস্পষ্ট ধারণা সাধারণ পাঠকের ক্ষতি করে।
👉 তাই প্রাথমিকভাবে পরামর্শ হল বৈজ্ঞানিক লেখা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত।


🎯 এক নজরে

  • পারিভাষিক শব্দের অভাব
  • বৈজ্ঞানিক জ্ঞানের ঘাটতি
  • অনুবাদ নির্ভর রচনা
  • ভুল/অস্পষ্ট তথ্যের ক্ষতি

➡️ তাই 👉 সহজ ভাষা + সঠিক যাচাই = বিজ্ঞান রচনার সঠিক উপায় ✅


অনুরুপ প্রশ্ন

বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে যে সব অসুবিধার কথা প্রাবন্ধিক আলােচনা করেছেন, আলোচনা করো।

Leave a Comment