স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি ।’- (ক) বক্তা কে ? (খ) কোন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন ? (গ) উক্তিটির তাৎপর্য লেখো । ১+১+৩”
‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’
(ক) বক্তা কে?
(খ) কোন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন?
(গ) উক্তিটির তাৎপর্য লেখো।
১+১+৩ = ৫ নম্বর প্রশ্ন 🎯
💬 উত্তর 👇
(ক) ✍️ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্প থেকে গৃহীত আলোচ্য উক্তিটির বক্তা হলেন ফটিক চক্রবর্তী ।
—
(খ) 🤒 ফটিক জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকে। ডাক্তার তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে দেয় । এমন সময় তার মা খবর পেয়ে তার কাছে আসে । সে ফটিককে জড়িয়ে ধরে ডাকতে থাকে । ফটিক তখন জ্বরের ঘোরে উত্তর দেয় । সেই প্রসঙ্গেই আলোচ্য মন্তব্যটি করা হয়েছে।
—
(গ) 💔 পুলিশের গাড়ি করে ফটিক যখন মামার বাড়ি ফেরে তখন তার সারা শরীর ভেজা, সর্বাঙ্গে কাদা, মুখচোখ লোহিত বর্ণ এবং জ্বরে থরথর করে কাঁপছে । ধীরে ধীরে তার জ্বর বাড়তে থাকে এবং জ্বরের ঘোরে প্রলাপও বকতে থাকে । ডাক্তার জানিয়ে দেন, অবস্থা বড়োই খারাপ । এ গল্পে লেখক খুব সন্তর্পণে ফটিকের জীবনদীপ নির্বাপিত করতে চেয়েছেন । তিনি সরাসরি ফটিকের মৃত্যুর কথা না বললেও ‘ছুটি’ শব্দটি এখানে সেই অর্থেই ব্যবহৃত হয়েছে । ফটিকের এই ‘ছুটি’ হল মুক্তি –বর্তমান স্নেহহীন, প্রেমহীন জীবন থেকে চিরতরে মুক্তি । তাই অসুস্থতার মধ্যে তার মুখ থেকে বেরিয়ে এসেছে ছুটি তথা মুক্তির আবেদন । কিন্তু তা যে মৃত্যু, ফটিক সেটা জানত না । অবচেতন মনে ফটিক ভীষণভাবে মায়ের কাছে যেতে চেয়েছিল । তাই ঘোরের মধ্যেও মায়ের কণ্ঠস্বর শুনে সে বাড়ি যাওয়ার কথা বলে । এই বাড়ি যাওয়ার অর্থ হল চিরপ্রশান্তির উদ্দেশে অনন্তলোকে যাত্রা করা। 🌈
—
🎓 👉 সারাংশ :
এই উক্তির মধ্যে ফুটে উঠেছে ফটিকের বেদনাময় জীবনের শেষ আকাঙ্ক্ষা,
যেখানে “ছুটি” শব্দটি আসলে মৃত্যু নয়, মুক্তি 🕊️💫
—