সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কিরূপ ভূমিকা পালন করেছিল?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় __________সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কিরূপ ভূমিকা পালন করেছিল?

উত্তর _____ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীসমাজের যোগদান প্রসঙ্গে ‘দীপালি সংঘ’-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠা :

বিপ্লবী দেশনেত্রী লীলা নাগ (রায়) ১৯২৩ সালে ঢাকায় দীপালি সংঘের প্রতিষ্ঠা করেন।

উদ্দেশ্য :

নারী জাগরণ, নারীর আত্মপ্রতিষ্ঠা সর্বোপরি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজকে শামিল করাই এই সংঘের মূল উদ্দেশ্য ছিল।

কর্মধারা :

স্ত্রী শিক্ষার প্রসার :

‘দীপালি সংঘ’-এর তরফে পাড়ায় পাড়ায় স্টাডি সার্কেল গড়ে তোলা হয়। এই কার্যক্রমে ধারাবাহিকভাবে অনেক স্কুল প্রতিষ্ঠা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন, বয়স্ক শিক্ষাকেন্দ্র প্রভৃতি গড়ে ওঠে।

সশস্ত্র বিপ্লব বাদের দীক্ষা :

মহিলাদের সাহস ও শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে দীপালি সংঘের তরফে লাঠি খেলা, শরীর চর্চা, অস্ত্র চালনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হয়। বীরাঙ্গনা প্রীতিলতা প্রথম জীবনে এখানেই অস্ত্রচালনার পাঠ নেন।

দীপালি প্রদর্শনী :

দীপালি সংঘের উদ্যোগে ১৯২৪ সাল থেকে শুরু হয় ‘দীপালি প্রদর্শনী’। মেয়েদের তৈরি দ্রব্যসামগ্রী এখানে বিক্রি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।

দীপালি ছাত্র সংঘ :

১৯২৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় দীপালি ছাত্র সংঘ। উল্লেখ্য, এটাই ছিল বাংলা তথা ভারতের প্রথম ছাত্রী সংগঠন। রেনুকা সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণাপাণি রায় প্রমুখ ছিলেন এর উল্লেখযোগ্য সদস্যা।

দীপালি ছাত্রী ভবন :

১৯৩০ সালে দীপালি সংঘের উদ্যোগে কলকাতায় স্থাপিত হয় দীপালি ছাত্রীভবন-মহিলাকর্মী ও ছাত্রীদের বাসস্থান। পরে এটি নারী বিপ্লবীদের অন্যতম মিলন কেন্দ্রে পরিণত হয়।

পত্রিকা প্রকাশ :

দীপালি সংঘের তরফে ১৯৩১ সাল থেকে লীলা নাগের সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশিত হতে থাকে। এই পত্রিকা বিপ্লববাদের প্রসারের পাশাপাশি নারী জাতির সার্বিক বিকাশ ও নারী শিক্ষার সপক্ষে প্রচার চালায়। কবিগুরুর প্রেরণায় লীলা নাগ এই পত্রিকার নামকরণ করেন ‘জয়শ্রী’।

মন্তব্য :

দীপালি সংঘের পতাকা তলে দলে দলে নারীরা সমবেত হয়। তাদের সাহসী সংগ্রামে বাংলার আকাশ-বাতাস মুখরিত হয়েছে বহুকাল।

People also search for

  • টীকা লেখ দিপালী সংঘ
  • দিপালী সংঘ টিকা
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল?
  • দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলন কি?
  • দিপালী সংঘের মুখপত্রের নাম কি?

Leave a Comment