মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর|দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ ও ১ নম্বরের প্রশ্ন

ভূমিকা

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর এবং দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর পড়া ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় থেকেই প্রতি বছর পরীক্ষায় ১ নম্বরের প্রশ্ন, MCQ, ও সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এই পৃষ্ঠায় তুমি পাবে – মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ, দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর, এবং ক্লাস 10 ইতিহাস অধ্যায় 4 প্রশ্ন এবং উত্তর MCQ সহ সম্পূর্ণ প্রস্তুতি নোট PDF আকারে।
এই গাইডটি তোমাকে বোর্ড পরীক্ষায় ১০০% প্রস্তুতি নিতে সাহায্য করবে।

মাধ্যমিক ইতিহাস – সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) VVI প্রশ্ন ও উত্তর




  1. ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন – বি.ডি সাভারকার
  2. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল- বঙ্গভাষা প্রকাশিকা সভা
  3. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  4. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে – ১৮৫৮ খ্রিস্টাব্দে
  5. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন – রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  6. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় – ১৮৭৫ খ্রিস্টাব্দে
  7. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন – স্বামী বিবেকানন্দ
  8. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন – ব্যঙ্গ চিত্রশিল্পী
  9. মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন -লর্ড ক্যানিং
  10. ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  11. উনিশ শতককে ‘সভা – সমিতির যুগ’ বলেছেন – ডক্টর অনিল শীল
  12. নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন – অবনীন্দ্রনাথ ঠাকুর
  13. ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থের রচয়িতা – সুরেন্দ্রনাথ সেন
  14. ‘রাষ্ট্রগুরু/’বাংলার মুকুটহীন রাজা’/’সারেন্ডার নট’নামে পরিচিত – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  15. মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয় – ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর
  16. ‘ভাইসরয়’ শব্দের অর্থ – রাজপ্রতিনিধি
  17. ‘ন্যাশনাল পেপার’ সাপ্তাহিকের সম্পাদক – নবগোপাল মিত্র
  18. ‘হিন্দু মেলা’র মুখপত্র ছিল – ন্যাশনাল পেপার
  19. ‘ভারতের জাতীয়তাবাদের জনক’ বলা হয় – স্বামী বিবেকানন্দকে
  20. ‘আনন্দমঠ’ উপন্যাসে – সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়
  21. সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের বয়সসীমা কমানোর এবং অস্ত্র আইন ও মাতৃভাষায় সংবাদপত্র আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে – ভারতসভা
  22. লর্ড রিপন ইলবার্ট বিল পাশ করেন – ১৮৮৩ খ্রিস্টাব্দে
  23. ভারতসভার উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় – ১৮৮৩ খ্রিস্টাব্দে
  24. মহারানী ভিক্টোরিয়া ‘ভারত সম্রাঙ্গী’ উপাধি পান – ১৮৭৭ খ্রিস্টাব্দে
  25. পুনা সার্বজনিক সভা (১৮৭০) প্রতিষ্ঠা করেন – মহাদেব গোবিন্দ রানাডে
  26. ‘মহাজন সভা’ (১৮৮৪) প্রতিষ্ঠিত হয় – মাদ্রাজে
  27. ‘হিন্দুমেলা’র অপর নাম ছিল – চৈত্রমেলা
  28. দমনমূলক অস্ত্র আইন (১৮৭৮) ও মাতৃভাষায় সংবাদপত্র আইন (১৮৭৮) পাশ করেন – লর্ড লিটন
  29. ভারতসভার মুখপত্র ছিল – বেঙ্গলি পত্রিকা
  30. বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  31. লন্ডনে ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠা (১৮৩৯) করেন – উইলিয়াম অ্যাডাম
  32. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় – ১৮৫১ খ্রিস্টাব্দে
  33. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ – এর প্রথম সভাপতি – রাধাকান্ত দেব
  34. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ – এর প্রথম সম্পাদক – দ্বারকানাথ ঠাকুর
  35. একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম – গগনেন্দ্রনাথ ঠাকুর
  36. ‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গ – বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত
  37. ভারতসভার একজন প্রতিষ্ঠাতার নাম – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  38. ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
  39. ‘আনন্দমঠ’ রচনা করেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৮২ খ্রিস্টাব্দে)
  40. ‘আনন্দমঠ’ উপন্যাস – বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়
  41. ১৮৫৭ – এর বিদ্রোহের প্রকৃতি সংক্রান্ত বিতর্কঃ- সিপাহী বিদ্রোহঃ- জন লরেন্স, চার্লস রেকস/দাদাভাই নৌরজি,হরিশচন্দ্র মুখোপাধ্যায়// জাতীয় বিদ্রোহঃ- কার্ল মার্কস, নর্টন,ডাফ// স্বাধীনতার প্রথম সংগ্রামঃ- বিনায়ক দামোদর সাভারকার// সামন্ত বিদ্রোহঃ-রজনীপাম দত্ত,রমেশচন্দ্র মজুমদার
  42. ১৮৫৭ -এর বিদ্রোহকে ‘সামন্তশ্রেণীর মৃত্যু কালীন আর্তনাদ’ বলে অভিহিত করেছেন – ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার
  43. সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহের প্রথম সূচনা হয় ব্যারাকপুরে (১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ)
  44. সিপাহী বিদ্রোহ /মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয় – মিরাটে (১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে)
  45. মঙ্গল পান্ডে ছিলেন – সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ
  46. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন – লর্ড ক্যানিং
  47. মহাবিদ্রোহের নেতৃত্বঃ- ঝাঁসি – রাণী লক্ষ্মীবাঈ/ বিহার – কুনওয়ার সিং/ দিল্লী – বখত খান/ অযোধ্যা – বেগম হজরত মহল/ কানপুর – তাঁতিয়া টোপি,নানাসাহেব(ধুন্দুপন্থ)
  48. মহাবিদ্রোহের নামসর্বস্ব নেতা ছিলেন – মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ (তাঁকে ‘শাহেনশা -ই- হিন্দ’ উপাধি প্রদান করা হয় )
  49. ভারতে মোগল শাসনের অবসান ঘটে – ১৮৫৮ খ্রিস্টাব্দে
  50. শেষ মোগল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ
  51. বাংলার একজন জাতীয়তাবাদী সাহিত্যকের নাম – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  52. ইলবার্ট বিলের বিরুদ্ধে ইংরেজরা – ডিফেন্স অ্যাসোসিয়েশন (ব্রনসনের নেতৃত্বে ) সংগঠন গড়ে তোলে
  53. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্রের নাম – জাতাসুর/পরভূতের কাকলি/বিদ্যার কারখানা /বাকযন্ত্র
  54. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ব্যঙ্গচিত্র সংকলনের নাম – বিরূপ বজ্র/ নয়া হুল্লোড় /অদ্ভূত লোক
  55. ‘এ নেশান ইন মেকিং’ গ্রন্থের রচয়িতা – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

সত্য বা মিথ্যা নির্ণয় করোঃ-

  1. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি – মিথ্যা
  2. ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন – মিথ্যা
  3. ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল – মিথ্যা
  4. হিন্দুমেলা মূলত একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান – মিথ্যা
  5. রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি ১৯১০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় – সত্য
  6. গোরা উপন্যাসের ‘গোরা’ (গৌরমোহন) জন্মসূত্রে একজন আইরিশ – সত্য
  7. অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ চিত্রের প্রকৃত নাম ‘বঙ্গমাতা’ – সত্য
  8. অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’ চিত্রের নামকরণ করেন ভগিনী নিবেদিতা – সত্য
  9. স্বামীজীর ‘বর্তমান ভারত’ ১৯০৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় – সত্য
  10. হিন্দুমেলা চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হতো – সত্য
  11. শ্বেতাঙ্গ সমাজ ইলবার্ট বিলকে সমর্থন করেছিল – মিথ্যা
  12. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলি ‘প্রবাসী’ ও ‘মর্ডান রিভিউ’ পত্রিকায় প্রকাশিত হতো – সত্য
  13. ১৮৩৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জমিদার সভা এবং ১৮৩৯ খ্রিস্টাব্দে লন্ডনে প্রতিষ্ঠিত ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ পরস্পর মিলিত হয়ে ১৮৫১ খ্রিস্টাব্দে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ রূপে আত্মপ্রকাশ করে – সত্য

উত্তরসহ স্তম্ভমিলনঃ-

  1. নবগোপাল মিত্র – হিন্দু মেলা
  2. রাধাকান্ত দেব – ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
  3. বিনায়ক দামোদর সাভারকার – ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেনডেন্স
  4. ইন্ডিয়ান লীগ – শিশিরকুমার ঘোষ
  5. বঙ্গভাষা প্রকাশিকা সভা – কালীনাথ রায়চৌধুরী
  6. রমেশচন্দ্র মজুমদার – দ্যা সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ ১৮৫৭

উপসংহার

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর এবং দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়মিত অনুশীলন করলে মাধ্যমিক পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এই অধ্যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা তুলে ধরে, যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ, ছোট প্রশ্ন উত্তর, এবং pdf নোটস ভালোভাবে পড়ে প্রস্তুতি নাও — সফলতা নিশ্চিত।

অনুরূপ…..

  • মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর
  • মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
  • মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় mcq
  • মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন
  • দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ
  • দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর
  • দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
  • ইতিহাস দশম শ্রেণি চতুর্থ অধ্যায়
  • দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর pdf
  • ক্লাস 10 ইতিহাস অধ্যায় 4 প্রশ্ন এবং উত্তর mcq

Leave a Comment