Our Casuarina Tree Bengali Meaning|Toru Dutt|Bengali Translation|Class 12|Semester 3|WBCHSE

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ বোর্ডের (West Bengal Council of Higher Secondary Education) Class 12 এর Semester 3 এর কবিতা “Our Casuarina Tree” Bengali Meaning । কবিতাটি লিখেছেন লেখিকা Toru Dutt

আর্টিকেলটিতে বাংলা মানের সাথে সাথে কঠিন উচ্চারণযুক্ত ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ ও ব্র্যাকেটের মধ্যে দেয়া হলো । আশাবাদী শিক্ষার্থী বন্ধুরা ভীষণ উপকৃত হবে ।

Our Casuarina Tree (Bengali Meaning)

Stanza _ 1

Like a huge python ( পাইথন _____ময়াল সাপ ) , winding ( ওয়াইন্ডিং _____ পাক খাওয়া ) round and round

বিশাল এক ময়াল সাপের মতো , গোল গোল পাক খেয়ে

The rugged ( রাগেড ____ অমসৃণ ) trunk (ট্রাংক ____ গাছের গুঁড়ি ) , indented ( ইনটেনডেন্ট _____ খাঁজ কাটা ) deep with scars ( স্টারস _____ ক্ষতচিহ্ন ),

অমসৃণ গাছের গুড়ি বেয়ে , গভীর ক্ষতচিহ্ন সৃষ্টি করে ,

Up to its very summit ( সামিট _____ চূড়া ) near the stars ,

আকাশের তারাদের কাছে একেবারে এটার চূড়া পর্যন্ত ,

A creeper ( ক্রিপার _____ লতা ) climbs , in whose embraces ( এমব্রেসেস _____ আলিঙ্গন ) bound

একটা লতা উঠে গেছে , যার আলিঙ্গনের বন্ধনে

No other tree could live. But gallantly ( গ্যালান্টলি _____ সাহসিকতার সঙ্গে )

কোনো গাছ বাঁচতে পারে না । কিন্তু সাহসের সাথে

The giant wears ( ওয়্যারলেস _____ পরিধান করা ) the scarf ( স্কার্ফ _____ চাদর ) , and flowers are huge

দৈত্যাকার গাছটা চাদরের মতো পড়ে রয়েছে , এবং ফুলগুলো ঝুলছে

In crimson ( ক্রিমসন _____ গাঢ় লাল ) clusters ( ক্লাস্টারিং _____ থোকা ) all the boughs among ,

লাল লাল থোকায় সমস্ত ডালপালা জুড়ে ,

Whereon all day are gathered ( গ্যাদার্ড _____ জড়ো হ‌ওয়া ) bird and bee ;

যেখানে সারাদিন জড়ো হয় পাখি এবং মৌমাছিরা ;

And oft at night the garden overflow ( ওভারফ্লোস _____ উপচে পড়া)

এবং প্রায় রাত্রিগুলিতে বাগানটি ভরে ওঠে

With one sweet song that seems to have no closeness ,

একটা মধুর গানে যেটা মনে শেষ হয়না ,

Sung darkling from our tree , while men repose.

অন্ধকারে গান ভেসে আসে আমাদের গাছ থেকে , যখন মানুষেরা বিশ্রাম করে ।

Stanza _ 2

When first my casement ( কেসমেন্ট _____ জানালা) is wide open thrown

যখন আমার জানালাটি প্রথম খুলে যায়

At dawn , my eyes delighted ( ডিলাইটেড _____ আনন্দিত )  in the rest ;

ভোরবেলায় , তখন আমার পুলকিত দৃষ্টি গিয়ে পড়ে ওটার উপর ;

Sometimes , and most in winter , – on its crest ( ক্রেস্ট _____ চূড়া)

কখনো কখনো , এবং শীতের বেশিরভাগ সময়ে , _____ এটার চূড়ার উপরে

A gray baboon sits statue – like alone

একটা ধূসর রঙের বেবুন মূর্তির মতো একাই বসে বসে

Watching the sunrise (সানরাইজ _____ সূর্যোদয় ) ; while on lower boughs

সূর্যোদয় দেখে ; যখন নীচের শাখাপ্রশাখায়

His puny ( পিউনি _____ ছোট ও দুর্বল) offspring  ( অফস্প্রিং _____ ছানা )  leap about and play ;

তার ছোট এবং দুর্বল ছানারা লাফায় আর খেলে ;

And far and near kokilas hail ( হেইল _____ সম্ভাষণ করা ) the day ;

এবং দূরে – কাছে কোথাও কোকিলেরা দিনের আগমন সম্ভাষণ করে ;

And to their pastures (প্যাসচার্স _____ তৃণভূমি) wend ( ওয়েন্ড _____ যাওয়া ) our sleepy cows ;

এবং তৃণভূমির দিকে যেতে থাকে আমাদের নিদ্রালু গোরুগুলি ;

And in the shadow , on the board ( ব্রড _____ প্রশান্ত ) tank cast

এবং ছায়ায় মধ্যে , যা বিশাল পুকুরের উপর তৈরি হয়

By that hoar (হোর ____ প্রাচীন ) tree , so beautiful and vast ,

সেই প্রাচীন বিশাল গাছটির দ্বারা , যেটা খুবই সুন্দর এবং বিশাল ,

The water – lilies spring , like snow enamsed ( এনম্যাসড _____ জমায়িত ) .

সাদা শালুকগুলো ফুটে , জমে থাকা বরফের মতো ।

46 thoughts on ‘ Our Casuarina Tree Bengali Meaning| Toru Dutt| Bengali Translation| Class 12| Semester 3| WBCHSE

Stanza _ 3

But not because of its magnificence (ম্যাগনিফিসেন্স _____ মহিমা )

কিন্তু এটার মহিমার জন্য নয়

Dear Casuarina to my soul :

এই ক্যাসুয়ারিনা গাছটি আমাদের হৃদয়ে এত প্রিয় ।

Beneath it we have played ; thought years may roll ,

এটার নীচে আমরা খেলেছি ; বছর গড়িয়ে গেলেও ,

O sweet companions , loved with love intense ,

ও প্রিয় সঙ্গীরা , গভীর ভালোবাসায় ভালোবেসেছি ,

For your sakes , shall the tree be ever dear.

তোমাদের জন্য , গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে ।

Blent with your images , it shall arise

তোমাদের ছবির সাথে মিশে গিয়ে , এটা জেগে উঠবে

In memory , till the hot tears blind mine eyes!

স্মৃতিতে , যতক্ষণ না উষ্ণ অশ্রুধারা আমার দৃষ্টিকে অস্পষ্ট করে দেয় !

What is that dirge ( ডার্জ ____ শোকার্ত গীত ) – like murmur that I hear

কি সেই  শোকার্ত গুঞ্জন যেটা আমি শুনতে পায়

Like the sea breaking on a single ( শিংগল _____ অমসৃণ নুড়ি ) -beach?

যেন সমুদ্রের ঢেউ একটা নুড়ি-পাথর বিছানো তীরে এসে আছড়ে পড়ছে?

It is the tree’s lament ( ল্যামেন্ট _____ কান্না ) , an eerie ( ইরি _____ রহস্যময় ) speech ,

এটা হল গাছের কান্না , এক রহস্যময় ভাষা ,

That haply ( হ্যাপলি _____ সম্ভবত ) to the unknown land may reach.

যা সম্ভবত পোঁছে যাবে অজানা কোনো দেশে ।

Our Casuarina Tree by Toru Dutt – Line by Line Translation Bengali Meaning| Class 12| Semester 3

Stanza _ 4

Unknown , yet well – known to the eye of faith!

অপরিচিত , তবুও বিশ্বাসের চোখে পরিচিত!

Ah , I have heard that way far , far away

আহ , আমি শুনেছি সেই কান্না দূর , বহুদূর থেকে

In distant lands , by many a sheltered bay ,

দূরবর্তী দেশে , এক সুরক্ষিত উপসাগরের ধারে ,

When slumbered ( স্লাম্বারড _____ ঘুমান ) in his cave the water – wraith (রেথ _____ভূত)

যখন জলদৈত্য ঘুমিয়ে থাকে তার গুহায়

And the waves gently kissed the classic shore

এবং ঢেউ আলতো করে চুম্বন করে ঐতিহাসিক তটরেখা

Of France or Italy , beneath the moon ,

ফ্রান্স এবং ইতালির , চাঁদের আলোয় ,

When earth lay tranced in a dreamless swoon (সুউন _____ অবচেতনা ) :

যখন পৃথিবী আচ্ছন্ন থাকে স্বপ্নহীন মোহাচ্ছন্নতায় :

And every time the music rose , – before

এবং প্রতিবার যখন সেই সুর উঠে এসেছে , –

Mine inner vision rose from sublime ( সাবলাইম _____ মহান ) ,

তখনই আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এক মহান রুপ ,

Thy from , O tree , as in my happy prime ( প্রাইম ____ শৈশবকাল )

তোমার রুপ , হে গাছ , যেমন আমার সুখের শৈশবকালে

I saw thee , in my own loved native clime.

আমি দেখেছি তোমায় , আমার নিজের প্রিয় মাতৃভূমিতে ।

Our Casuarina Tree Bengali Meaning| Toru Dutt| Class 12|Semester 3|WBCHSE| বাংলায় অনুবাদ

Stanza _ 5

Therefore I would consecrate ( কনসিক্রেট _____ উৎসর্গ করা ) a lay ( লে _____ গীতিকবিতা )

তাই আমি আনন্দের সাথে উৎসর্গ করছি এক গীতিকবিতা

Unto the honour, Tree , beloved of those

তোমার সন্মানে , হে গাছ , প্রিয়তম ছিলে তাদের

Who now in blessed sleep ( শান্তির ঘুম ) , for aye ( চিরকাল ) repose ( বিশ্রাম ),

যারা এখন পবিত্র ঘুমে ঘুমিয়ে আছে , চিরকালের জন্য , বিশ্রাম নিচ্ছে ,

Dearer than life to me , alas! were they!

আমার জীবনের থেকেও প্রিয় ছিল , হায়! তারা এখন নেই !

Mayst thou be numbered when my days are done

তুমি যেন গণ্য হ‌ও যখন আমার দিন ফুরাবে

With deathless trees ( অমর গাছ ) – like those in Borrowdale ,

অমর গাছেদের মাঝে _____ বরোডেলের সেই গাছেদের মতো ,

Under whose awful branches lingered pale

যাদের ভয়ংকর শাখাপ্রশাখার নীচে স্লানভাবে দানা বেঁধেছিল

“Fear , trembling Hope , and Death , the skeleton ,

” ভয় , কম্পমান আশা , এবং মৃত্যু , কঙ্কাল ,

And time the shadow ;” and thought weak the verse

সময়ের অন্ধকার ছায়া ; ” যদিও আমার কবিতা দুর্বল হবে

That would be the beauty pain , oh fain rehearse ,

তোমার সৌন্দর্যকে সানন্দে পুনরাবৃত্তি করতে ,

May love defend thee from Oblivion’s ( অবলিভিয়ন _____ বিস্মৃতি)  curse.

তবুও ভালোবাসা তোমাকে রক্ষা করবে ভুলে যাওয়ার অভিশাপ থেকে

আমাদের Bornomala.in সাইটে আপনার সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ । ‘Our Casuarina Tree ‘ Bengali Meaning আপনার কেমন লেগেছে তাই জানাতে নীচে কমেন্ট বক্সে করতে ভুলবেন না । তাছাড়া আর্টিকেল কোথাও ভুলত্রুটি থাকলে অবশ্যই জানাবেন আমরা এই অনিচ্ছাকৃত ভুল দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা করবো । এছাড়াও আমাদের সাইট সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা সাজেশন থাকলে আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন ।

Leave a Comment