প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় ” নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো । “
ভূমিকা : উনিশ শতকে যেসব সমাজ সংস্কারক সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে আধুনিক সমাজ গঠনের চেষ্টা করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
(i) বহুবিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগরের প্রতিবাদ :
১৮৫০ খ্রিস্টাব্দে আইন বলে হিন্দুর বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য বিদ্যাসাগর পঞ্চাশ হাজার মানুষের স্বাক্ষরসহ এক আবেদন পত্র সরকারের কাছে পাঠান । কিন্তু সম্ভবত রাজনৈতিক কারণে সরকার এই মর্মে কোন আইন প্রণয়ন করেননি ।
(ii) বিদ্যাসাগরের উপলব্ধি :
বিদ্যাসাগর উপলব্ধি করেন যে , নারীজাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয় । এজন্য তাদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার ।
(iii) বাল্যবিবাহের বিরোধিতা ও বিধবাবিবাহ আন্দোলন :
বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ , বিধবাবিবাহ প্রবর্তন এবং বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলেন যার ফলস্বরূপ ১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবাবিবাহ আইন সিদ্ধ হয় ।
উপসংহার :
নারীযুক্ত আন্দোলনের ক্ষেত্রে নারীশিক্ষার প্রসার বিদ্যাসাগরের সবথেকে স্বার্থক আন্দোলন নারী সমাজের উন্নতির জন্য ধর্মশাস্ত্রের ওপর বেশি জোর দেন ।