ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শনের’ গুরুত্ব নির্ণয় করো ।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শনের’ গুরুত্ব নির্ণয় করো । অথবা ‘বঙ্গদর্শন’ পত্রিকার গুরুত্ব লেখো ।”

ভূমিকা :

বাংলাদেশে ঊনবিংশ শতাব্দীতে প্রচুর সাময়িকপত্র প্রকাশিত হতে থাকে , তৎকালীন সময়ে ইতিহাস রচনায় তাদের গুরুত্ব ব্যাপক । ঠিক এইরকমই একটি উল্লেখযোগ্য পত্রিকার নাম ‘বঙ্গদর্শন’ ।

(i) বঙ্গদর্শনের প্রকাশ :

প্রথমে ১৮৭২ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান  সঞ্জীব চন্দ্র ।

(ii) কৃষক স্বার্থ সংরক্ষণ :

চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথার কারণে কৃষক -স্বার্থ নষ্ট হলে ‘বঙ্গদর্শন’ –  এ কৃষক স্বার্থ সংরক্ষণের কথা প্রকাশ করা হয় ।

(iii) উদারপন্থী বাঙালির পত্রিকা :

‘বঙ্গদর্শন’  ছিল মধ্যবিত্ত উদারপন্থী বাঙালির পত্রিকা ,  বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর’ এই পত্রিকায় প্রকাশিত হয় এবং শুধু বঙ্কিমচন্দ্র নন তখনকার বিখ্যাত লেখক চন্দ্রনাথ বসু , রামদাস সেন , দীনবন্ধু মিত্র প্রমুখদের রচনা প্রকাশ পেত ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ।

(iv) ইতিহাসের উপাদান :

সুযোগ্য সম্পাদক ও প্রখ্যাত লেখকদের অবদানে এই পত্রিকায় তৎকালীন সামাজিক অবস্থা , রাজনৈতিক অবস্থা ধর্মচিন্তা প্রভৃতি বিষয় সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হতো । ব্রিটিশ সরকার ও বাংলা অভিজাত সম্প্রদায়ের অত্যাচার নিয়েও লেখা হতে থাকে তাই এই পত্রিকা সেই সময়কার ইতিহাস  রচনার বিশেষ উপাদান ।

উপসংহার :

‘বঙ্গদর্শন’ পত্রিকা তখনকার বাঙালির মনে বিরাট প্রভাব ফেলেছিল , গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বা বিপিনচন্দ্র পাল এর পত্রিকা সম্পর্কে যে উক্তি তার থেকে এই ধারণায় স্পষ্ট হয় ।

Leave a Comment