সরকারি নথিপত্র বলতে কী বোঝো?

স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় _____ “সরকারি নথিপত্র বলতে কী বোঝো? |অথবা সরকারি নথিপত্রের গুরুত্ব ইতিহাস উপাদানে কতটা?|অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ দাও ।”

ভূমিকা :

আধুনিক ভারতের ইতিহাসচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র । এই সরকারি নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন ইত্যাদি । যা ইতিহাস রচনার প্রয়োজনীয় উপাদান ।

(i) সরকারি প্রতিবেদন :

সরকারি আধিকারিকরা , গুরুত্বপূর্ণ কর্মচারী , পুলিশ বা গোয়েন্দা , সচিব প্রভৃতিরা বিভিন্ন ঘটনার প্রতিবেদন পাঠাতো সরকারের কাছে । আন্দোলন বা গুপ্তবিপ্লবী কার্যকলাপ বা নিছক‌ই দিনলিপি সব ধরনের প্রতিবেদনই অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

(ii) বিশেষ কমিশনের প্রতিবেদন :

সরকার বিশেষ বিশেষ সমস্যার জন্য কমিশন গঠন করে এবং সেই কমিশন সরকারকে রিপোর্ট জমা দিত ।  এই রিপোর্ট থেকে বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায় । সাইমন কমিশন , হান্টার কমিশন প্রভৃতি প্রতিবেদন থেকে ঐতিহাসিক উপাদান সংগ্রহ করা যায় তাই এই প্রতিবেদনগুলি গুরুত্বপূর্ণ ।

(iii) চিঠিপত্রের আদান – প্রদান :

সরকারি ব্যবস্থায় চিঠিপত্র আদান-প্রদান করা একটি স্বাভাবিক ঘটনা বিশেষ করে প্রাদেশিক শাসনকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় শাসনকর্তাদের চিঠিপত্রের ব্যাপক আদান-প্রদান ঘটত । এই চিঠিপত্রের মাধ্যমে তারা শাসনকার্য পরিচালনায় বিভিন্ন প্রস্তাবের যেমন আলোচনা করতেন , তেমনি কোনো শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতেন ।

(iv) নথির গ্রহণযোগ্যতা :

সরকারি কর্মচারী এবং আধিকারিকরা অধিকাংশ ক্ষেত্রেই নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে প্রতিবেদন তৈরি করেন , কারণ নথিপত্রগুলির বিশেষ গ্রহণযোগ্যতা থাকে ঐতিহাসিক উপাদান হিসেবে ।

(v) প্রশাসনিক নথি :

সরকারি প্রশাসনের অন্যতম স্তম্ভ পুলিশ , গোয়েন্দা ও সরকারি আধিকারিকরা বিভিন্ন সময়ে সরকারকে গোপন প্রতিবেদন পাঠায় । এই প্রতিবেদনগুলি থেকে বিভিন্ন জাতীয় গণ – আন্দোলনের ও বিপ্লবী আন্দোলন সম্বন্ধে প্রচুর তথ্য পাওয়া যায় ।

উপসংহার :

ঔপনিবেশিক সময়কাল থেকে বর্তমান সাল অবধি এই সরকারি নথিগুলি যত্নের সাথে সংরক্ষিত হয় গোয়েন্দাদের প্রতিবেদন , আধিকারিকদের বিবরণ প্রভৃতি নথিপত্র ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান ।

Leave a Comment