স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে?”

অথবা স্বাধীনতার পর ভারতে রাজ্যের পুনর্গঠন কিভাবে হয়েছিল ?

উত্তর _____

ভূমিকা _____ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় । শুরু হয় ঔপনিবেশিক যুগের পরবর্তী অধ্যায় হিসেবে স্বাধীন ভারতের পদযাত্রা । স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ‘ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা’ । ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল ৫৬২ টি । ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে এইসব রাজ্যগুলি ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল ।

(১) ২১৬ টি দেশীয় রাজ্যকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় । যেমন ____ কোচবিহারকে পশ্চিমবঙ্গের সঙ্গে , ময়ূরভঞ্জ  ওড়িশার সঙ্গে , বেনারসকে উত্তরপ্রদেশের সঙ্গে । কোলাপুরকে বোম্বাইয়ের যুক্ত করা হয় ।

(২) ২৫৭ টি দেশীয় রাজ্যকে একত্র করে পাঁচটি প্রদেশ গঠন করা হয় । যেমন সৌরাষ্ট্র , মধ্যপ্রদেশ , রাজস্থান , ত্রিবাঙ্কুর কোচিন , পেপসু প্রভৃতি ।

(৩) ৬১টি দেশীয় রাজ্যকে নিয়ে দশটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় । যেমন দিল্লি ,  আজমির , ত্রিপুরা ইত্যাদি ।

(৪) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে রাখা হয় ।

দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় । ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সূদূর হয় ।

স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে?

অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।

Leave a Comment