প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে?”
অথবা স্বাধীনতার পর ভারতে রাজ্যের পুনর্গঠন কিভাবে হয়েছিল ?
উত্তর _____
ভূমিকা _____ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় । শুরু হয় ঔপনিবেশিক যুগের পরবর্তী অধ্যায় হিসেবে স্বাধীন ভারতের পদযাত্রা । স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির ‘ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা’ । ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল ৫৬২ টি । ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে এইসব রাজ্যগুলি ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল ।
(১) ২১৬ টি দেশীয় রাজ্যকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় । যেমন ____ কোচবিহারকে পশ্চিমবঙ্গের সঙ্গে , ময়ূরভঞ্জ ওড়িশার সঙ্গে , বেনারসকে উত্তরপ্রদেশের সঙ্গে । কোলাপুরকে বোম্বাইয়ের যুক্ত করা হয় ।
(২) ২৫৭ টি দেশীয় রাজ্যকে একত্র করে পাঁচটি প্রদেশ গঠন করা হয় । যেমন সৌরাষ্ট্র , মধ্যপ্রদেশ , রাজস্থান , ত্রিবাঙ্কুর কোচিন , পেপসু প্রভৃতি ।
(৩) ৬১টি দেশীয় রাজ্যকে নিয়ে দশটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় । যেমন দিল্লি , আজমির , ত্রিপুরা ইত্যাদি ।
(৪) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে রাখা হয় ।
দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় । ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সূদূর হয় ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।