প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “কোনি চরিত্রটি আলোচনা করো ।”
অথবা _____ কোনি উপন্যাসের কোনি চরিত্রটি বিশ্লেষণ করো ।
অথবা _____কোনি চরিত্র আলোচনা করো ।
অথবা _____ কোনি উপন্যাস অবলম্বনে কোনির চারিত্রিক বৈশিষ্ট্য
অথবা _____ কোনি উপন্যাসে কোনির চরিত্র আলোচনা করো ।
অথবা _____ কোনি গল্পে কোনির চরিত্র আলোচনা করো ।
অথবা _____ কোনির চরিত্র| দশম শ্রেণী বাংলা
প্রাককথন :
বাংলা কথাসাহিত্যের স্বনামধন্য লেখক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাসটি এক হতদরিদ্র মেয়ের সাফল্যের জগতে উত্তরণের ইতিবৃত্ত ।
চরিত্র বিশ্লেষণ :
উপন্যাসের প্রধান চরিত্র শ্যামপুকুর বস্থিবাসী কনকচাঁপা পাল বা কোনিকে কেন্দ্র করেই গোটা উপন্যাসটি আবর্তিত হয়েছে । উপন্যাসে যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলির জন্য কোন চরিত্রটি অনন্যতা লাভ করেছে সেগুলি হল _____
(ক) সংগ্রামী :
কঠোর জীবন সংগ্রামই ছিল কোনির জীবনের নিষ্ঠুর ভবিতব্য । তাইতো হাজারো ষড়যন্ত্রের চক্রব্যূহ ভেদ করে সে জীবনে ও জলে _ সর্বত্রই লড়েছে এবং জিতেছে ।
(খ) একাগ্র এবং জেদি :
জয়ের মূলমন্ত্র হলো একাগ্রতা আর অদম্য জেদ । দুটোই কোনির চরিত্রে বিদ্যমান । গোটা উপন্যাসেই আমরা কোনির একাগ্রতা এবং জেদের একাধিকবার দেখতে পেয়েছি ।
(গ) খেলোয়াড় সুলভ :
কোনির ভিতর সুপ্ত থাকা কঠিন স্পোর্টিং মাইন্ডকে ক্ষিতীশের জহুরি চোখ চিনে নিতে পেরেছিল । তাইতো দর্শকের আসনে বসে থাকা কোনি শেষ পর্যন্ত বিজয়িনীর মঞ্চে পৌঁছাতে পেরেছিল ।
(ঘ) আত্মমর্যাদাবোধ :
কোনির আত্মমর্যাদাবোধ ছিল প্রবল । তাই সে অহংকারী হিয়ার দেওয়া চকলেটের টুকরো না খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল ।
(ঙ) পরিবারের প্রতি দায়বদ্ধতা :
হতদরিদ্র কোনি কিশোর বয়স থেকেই সংসারের পাশে থেকেছে । নিজের টিফিনের টাকা , ‘প্রজাপতি’তে কাজ করে উপার্জিত মাসিক ৪০ টাকা , সমস্তটাই সে সংসারে দিয়ে দিত । সংসারের প্রতি তার দায়িত্ববোধ ছিল প্রবল ।
(চ) অভিমানী :
আর পাঁচটা সাধারণ মেয়ের মতন কোনির হৃদয়েও অভিমান ছিল । উপন্যাসের শেষ অংশে ক্ষিতিশের প্রতি তার অভিমানে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই ।
পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু :
কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই কোনি দরিদ্র জীবন যন্ত্রণা ও অভুক্ত পেটের যন্ত্রণাকে অতিক্রম করেছিল । তার এই পরিশ্রম ও কষ্টসহিষ্ণুতায় তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দিয়েছিল ।
শেষ কথা :
পরিশেষে বলা যায় যে , কোনি শুধুমাত্র উপন্যাসের একটি চরিত্র নয় । কোনি হল বাংলার কুঁড়েঘরে লুকিয়ে থাকা হাজার হাজার আত্মপ্রত্যয়ী , জেদি ও লড়াকু মেয়েদের প্রতিচ্ছবি ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য আপনার দিন শুভ হোক ।