প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “প্রণবেন্দু বিশ্বাস চরিত্রটি আলোচনা করো ।”
অথবা _____ কোনির জীবনে প্রণবেন্দুর অবদান
অথবা _____ ‘শোনা মাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠেছিল’ _____ প্রণবেন্দুর পরিচয় দাও । কেন সে জ্বলে উঠেছিল ? এই জ্বলে উঠার মধ্যে দিয়ে তাঁর কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় ?
অথবা _____ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে প্রণবেন্দু বিশ্বাস চরিত্রটির পরিচয় দাও ।
অথবা _____ ‘কোনি’ উপন্যাসে কোনির জীবনে প্রণবেন্দু বিশ্বাসের অবদান আলোচনা করো ।
অথবা _____ প্রণবেন্দু বিশ্বাসের চরিত্রটি তোমার কেমন লেগেছে লেখো ।
ভূমিকা :
প্রথিতযশা সাহিত্যিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাসে বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস একটি পার্শ্বচরিত্র হওয়া সত্ত্বেও চরিত্রের অনন্যতায় উপন্যাসের একটি উজ্জ্বল স্থান দখল করে নিয়েছেন ।
প্রণবেন্দু বিশ্বাস চরিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায় যে ____
(ক) অভিজ্ঞ ও বিচক্ষণ প্রশিক্ষণ :
প্রণবেন্দু বিশ্বাস নিজের নিষ্ঠা ও পরিশ্রমের দ্বারা হিয়া মিত্রকে ভারত সেরা সাঁতারুতে পরিণত করেছিলেন । শুধু তাই নয় প্রশিক্ষক হিসেবেও তিনি ছিলেন যথেষ্ট বিচক্ষণ ।সে কারণেই তার জহুরিদৃষ্টি কোনির সুপ্ত প্রতিভাকে চিনে নিতে পেরেছিল ।
(খ) যুক্তিবাদী এবং প্রতিবাদী :
বিএএসএ নির্বাচন সভার জুপিটারের কর্মকর্তার যখন ষড়যন্ত্রের জাল বিছিয়ে কোনিকে বাদ দিতে ব্যস্ত , ঠিক তখনই প্রতিবাদী প্রণবেন্দু দপ করে জ্বলে ওঠে গোটা ঘটনার প্রতিবাদ জানান এবং নিজের মতের স্বপক্ষে যুক্তিক্রম পেশ করে ।
(গ) সৎ ও নিরপেক্ষ :
মানুষ হিসেবে প্রণবেন্দু ছিলেন অত্যন্ত সৎ প্রকৃতির । তাঁর নিরপেক্ষ মানসিকতার দৌলতে কোনি মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল ।
(ঘ) বঙ্গপ্রেমী মানুষ :
প্রণবেন্দু বাংলাকে ভালবাসতেন । ব্যক্তিস্বার্থ অপেক্ষা বাংলার স্বার্থই ছিল তাঁর কাছে বড়ো । তাই তিনি বাংলার সাঁতারুদের চ্যাম্পিয়ন করার স্বার্থে সমস্ত বাধাকে অতিক্রম করে কোনিকে মাদ্রাজ জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঠানোর পক্ষে জোরালো সওয়াল করে দৃঢ় কন্ঠে বলেছিলেন _____
(ক) ‘বেঙ্গলের স্বার্থেই কনকচাঁপা পালকে টিমে রাখতে হবে’
(খ) ‘রমা যোশির সোনা কুড়ানো বন্ধ করা ছাড়া আমার কোন স্বার্থ নেই’ ।
উপসংহার :
ক্রীড়া জগতের স্বার্থান্বেষীদের ভিড়ে প্রণবেন্দু বিশ্বাস সত্যিই এক ব্যতিক্রমী চরিত্র ।এককথায় তিনি এক নিরপেক্ষ নির্ভীক এবং আদর্শ প্রশিক্ষক ।
“নৈতিকতা, আদর্শ আর প্রতিবাদের মিলনে গঠিত এক সাহসী চরিত্র — প্রণবেন্দু বিশ্বাস!”
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য আপনার দিন শুভ হোক ।