প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় ”টেবলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল ‘ _ কেন এমন ঘটেছিল ?’
অথবা _____ ‘টেবলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল ।’ _____টেবিলের মুখগুলি বলতে কাদের কথা বলা হয়েছে ? মুখগুলির উজ্জ্বল হয়ে ওঠার কারণ কি ?
অথবা _____ ‘টেবলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল ‘_____ টেবিলের মুখগুলি কাদের ছিল ? সেগুলি উজ্জ্বল হয়ে উঠল কেন ? যার সম্পর্কে অভিযোগ উঠেছিল সে কিভাবে অভিযোগের জবাব দিয়েছিল ?
উৎস :
প্রখ্যাত কথাসাহিত্যিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাস থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে ।
(ক) শ্যামলের অভিযোগ :
ক্ষিতীশ জুনিয়র ছেলেদের সামনে সিনিয়র সাঁতারু শ্যামলের সঙ্গে আমেরিকার ১২ বছরের মেয়ের সাঁতার দক্ষতার সময়ের তুলনা করে , শ্যামলকে অপমান করেছেন ।
(খ) গোবিন্দের অভিযোগ :
বেঙ্গল রেকর্ড হোল্ডার গোবিন্দকে ক্ষিতীশ কান ধরে ক্লাব থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ।
(গ) সুহাসের অভিযোগ :
সুহাস ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে দিন দশেক ট্রেনিংয়ে উপস্থিত না হতে পারার জন্য ক্ষিতীশ তার বাবাকে অকথ্য ভাষায় অপমান করেছেন ।
(ঘ) অমিয়া ও বেলার ক্ষোভ :
অমিয়া ও বেলাকে ক্ষিতীশ পুরুষদের মত বারবেল নিয়ে ব্যায়াম করতে এবং পুরুষদের মতো চুল কাটতে জোর করায় , ক্ষিতীশের অনুশাসনে অতিষ্ঠ হয়ে তারা জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে চলে গিয়েছিল ।
(ঙ) ক্লাব সদস্যদের সম্মিলিত অভিযোগ :
ক্লাবের অন্যান্য সদস্যরা একযোগে জানান যে ,
(অ) মেডেল জয়ের কোনো গৌরবোজ্জ্বল ইতিহাস যেমন ক্ষিতীশের নেই , ঠিক তেমনি সাঁতারুদের মন ও মেজাজ বোঝার ক্ষমতাও নেই ।
(আ) ক্ষিতীশের এইসব ক্রিয়া কান্ডের জন্য জুপিটার ক্লাবের সুনাম এবং গৌরব কালিমালিপ্ত হচ্ছে ।
অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের জন্য মিটিং – এর সভাপতি ধীরেন ঘোষ বলেন , অভিযোগকারী সাঁতারুরা বাইরে আছে , তাদের ডেকে এনে প্রকাশ্যে অভিযোগগুলি সম্পর্কে জানতে চাওয়া হোক । ক্ষিতীশ জানান – ছেলেদের ডাকা দরকার নেই , তাদের অভিযোগগুলি সত্য । ক্ষিতীশের এই স্বীকারোক্তি – ই চিফ ট্রেনার পদ থেকে তার অপসারণের পথ প্রশস্ত করে দেয় । এতেই ষড়যন্ত্রকারীদের মুখগুলো আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে ।