প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল ? ক্ষিতীশ কি জবাব দিয়েছিলেন ?”
অথবা _____ ‘ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে , সেগুলো তাহলে বলুন’ _____অভিযোগগুলি কি কি ? অভিযুক্ত ব্যক্তি কি জবাব দিয়েছিলেন ?
অথবা _____ ‘আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই’ _____বক্তার বিরুদ্ধে কি কি চার্জ অভিযোগ উঠেছিল ? বক্তার তার কি জবাব দিয়েছিলেন ?
অথবা _____ ‘আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন’ _____বক্তা কে ? তার বিরুদ্ধে কি কি অভিযোগ উত্থাপিত হয়েছিল ? তিনি কি জবাব দিয়েছিলেন ?
অথবা _____‘আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই ।’ _____কে এই মন্তব্য করেন ? কোন প্রসঙ্গে এই মন্তব্য ? তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি কি ?
অথবা _____ ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ?
অথবা ______‘আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই । সেগুলো জানতে চাই ।’ _____ বক্তা কে ? তার বিরুদ্ধে চার্জ গুলি লেখো ।
অথবা _____‘আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই’ _____ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো লেখো । সে কি জবাব দিয়েছিল?
অথবা _____ জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল ? তার প্রত্যুত্তরে ক্ষিতীশের জবাব কি ছিল ?
অথবা _____ জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল ? এগুলোর উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল ?
অথবা _____ আমার বিরুদ্ধে চার্জ গুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই । _____কে , কখন মন্তব্যটি করেন ? তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল ?
ভূমিকা :
প্রথিতযশা সাহিত্যিক মতি নন্দী রচিত ‘কোনি’উপন্যাসের অতি গুরুত্বপূর্ণ চরিত্র হলো ক্ষিতীশ সিংহ । তিনি জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনার । কিন্তু ক্লাবেরই কয়েকজন ষড়যন্ত্রকারীর ইন্ধনে সাঁতারুরা ক্ষিতীশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে ।
(ক) শ্যামলের অভিযোগ :
ক্ষিতীশ জুনিয়র ছেলেদের সামনে সিনিয়র সাঁতারু শ্যামলের সঙ্গে আমেরিকার ১২ বছরের মেয়ের সাঁতার দক্ষতার সময়ের তুলনা করে , শ্যামলকে অপমান করেছেন ।
(খ) গোবিন্দের অভিযোগ :
বেঙ্গল রেকর্ড হোল্ডার গোবিন্দকে ক্ষিতীশ কান ধরে ক্লাব থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ।
(গ) সুহাসের অভিযোগ :
সুহাস ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে দিন দশেক ট্রেনিংয়ে উপস্থিত না হতে পারার জন্য ক্ষিতীশ তার বাবাকে অকথ্য ভাষায় অপমান করেছেন ।
(ঘ) অমিয়া ও বেলার ক্ষোভ :
অমিয়া ও বেলাকে ক্ষিতীশ পুরুষদের মত বারবেল নিয়ে ব্যায়াম করতে এবং পুরুষদের মতো চুল কাটতে জোর করায় , ক্ষিতীশের অনুশাসনে অতিষ্ঠ হয়ে তারা জুপিটার ছেড়ে অ্যাপোলো ক্লাবে চলে গিয়েছিল ।
(ঙ) ক্লাব সদস্যদের সম্মিলিত অভিযোগ :
ক্লাবের অন্যান্য সদস্যরা একযোগে জানান যে ,
(অ) মেডেল জয়ের কোনো গৌরবোজ্জ্বল ইতিহাস যেমন ক্ষিতীশের নেই , ঠিক তেমনি সাঁতারুদের মন ও মেজাজ বোঝার ক্ষমতাও নেই ।
(আ) ক্ষিতীশের এইসব ক্রিয়া কান্ডের জন্য জুপিটার ক্লাবের সুনাম এবং গৌরব কালিমালিপ্ত হচ্ছে ।
ক্ষিতীশের জবাব :
ফ্যাশনেবল একটি মেডেল পাওয়ার জন্য সাঁতারুদের পদলেহন করি নিজের পদ বাঁচিয়ে রাখার পক্ষপাতী ছিলেন না ক্ষিতীশ । তাই তিনি দৃঢ় কণ্ঠে নিজের বিরুদ্ধে ওটা সকল অভিযোগ এর জবাব দেন । তিনি বলেন _____
(অ) অভিযোগকারী সাঁতারুরা আসলে ফাঁকিবাজ , উৎশৃঙ্খল এবং উচ্চাকাঙ্খাহীন । সাঁতার তাদের অনেক কিছু দিলেও সাঁতারকে তারা কিছুই দেয়নি ।
(আ) শ্যামল – গোবিন্দের বয়সের সঙ্গে সঙ্গে মনের পচন ঘটেছে , সাঁতার জগতে তারা অচল আধুলি ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।