‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদেরচাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো ।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদেরচাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো ।”

অথবা _____ ‘নদীর বিদ্রোহ’ গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও ।

অথবা _____ ‘নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে’ _____ কার পাগলামির কথা বলা হয়েছে ?  গল্প অনুসারে সেই পাগলামির পরিচয় দাও ।|| কার কথা বলা হয়েছে ? তার এই ‘পাগলামি’ – টি কি ?

অথবা _____ নদেরচাঁদের চরিত্র আলোচনা করো ।

উত্তর _____

ভূমিকা :

জীবনশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘নদীর বিদ্রোহ’ গল্পে প্রকাশিত হয়েছে নদীর প্রতি নদেরচাঁদের অসম ভালোবাসার বৃত্তান্ত । সমগ্র কাহিনী জুড়েই নদেরচাঁদের সঙ্গে নদীর এই মধুর সম্পর্কের নানা দৃষ্টান্ত আমরা দেখতে পাই । যথা_____

(ক) শৈশব ও নদী :

ছোটবেলা থেকেই নদেরচাঁদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী । জন্মসূত্রে সে আশৈশব গ্রামের শীর্ণকায়া নদীটিকে ভালোবেসেছে । এমনকি নদীর জল শুকিয়ে গেলে সিক্ত হতো তার চোখ ।

(খ) যৌবন ও নদী :

কৈশোর পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করে নদীর প্রতি নদেরচাঁদের এই ‘পাগলামি’ এতোটুকুও কমেনি । কর্মসূত্রে স্টেশন মাস্টারের মত গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েও তার দৈনিক নদী সান্নিধ্যে ছেদ পড়েনি । নদীকে দেখতে আজও তার মন আনচান করে । তাইতো নদী সান্নিধ্য লাভের আশায় রোজ এক মাইল পথ পায়ে হেঁটে স্টেশন পার্শ্ববর্তী নদীটিকে দেখতে যায় ।

(গ) নদীর প্রতি উন্মত্ত ভালোবাসা :

নদীর প্রতি এই অসম ভালবাসাকে নদেরচাঁদ নিজেই ‘অস্বাভাবিক’ বলেছেন । নদীর প্রতি তার এই অস্বাভাবিক উন্মত্ত ভালোবাসার নানা দৃষ্টান্ত আমরা গল্প জুড়েই দেখতে পাই । যেমন_____

  • পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদীকে না দেখতে পেয়ে নদেরচাঁদ অস্থির হয়ে উঠেছে । তাই বৃষ্টি থামলেই সে সহকারীর হাতে দায়িত্ব দিয়ে ছুটে গিয়েছে অতল জলের আহ্বানে ।
  • পাঁচ দিনের আকাশ ভাঙ্গা বৃষ্টিতে নদীর উন্মত্ত পরিপূর্ণ জলস্রোতের স্পর্শযোগ্য উচ্চতা তাকে আমোদিত করেছে ।
  • দায়িত্বপূর্ণ কর্মব্যস্ত জীবনে নদী তার খেলার সঙ্গী । তাই নদীর সঙ্গে লুকোচুরি খেলার লোভ সংবরণ করতে না পেরে সে , পাঁচ দিন ধরে স্ত্রীকে লেখা বিরহ বেদনার অক্ষরে পরিপূর্ণ চিঠি খুব সহজেই ছিঁড়ে ফেলে দেয় নদীর জলস্রোতে ।
  • বর্ষণপুষ্ট নদীর উন্মত্তরূপ দেখেই নদেরচাঁদ নির্বাক নদীর হাহাকার শুনতে পেয়েছিল – বুঝেছিল নদীর বিদ্রোহের কারণ ।

উপসংহার :

উন্নয়নের কৃত্রিমতার কাছে পরাজিত হয়েছিল নদেরচাঁদের অকৃত্রিম ভালোবাসা । নদীর বিদ্রোহী সত্তার প্রতি সহানুভূতি নদেরচাঁদের নিবিষ্ট করে রাখার সুযোগে , ‘৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার’  নামক যান্ত্রিক রথটি তীব্র গতিতে ছুটে এসে পিষে দেয় তাকে । আর এভাবেই নদেরচাঁদের জন্ম – শৈশব- যৌবন ও মৃত্যু সব একসঙ্গে নদীর সুতোয় গাঁথা পড়ে আমৃত্যু ভালোবাসার এক উপাখ্যানে পরিণত হয় ।

প্রিয় পাঠক-পাঠিকা,
এই আলোচনার মাধ্যমে যদি আপনি কিছু জ্ঞান, অনুপ্রেরণা বা চিন্তার খোরাক পেয়ে থাকেন — তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনাদের মতামত, প্রশ্ন, ও পরামর্শ আমাদের পথচলায় দিশা দেখায়।

আমরা চেষ্টা করেছি সহজ ভাষায় বিষয়টি তুলে ধরতে, যাতে সকল স্তরের পাঠকের কাছে বোধগম্য হয়। ভবিষ্যতে এমন আরও বিষয় নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি রইল।

পাশেই থাকুন, শেয়ার করুন, এবং আমাদের লেখা পড়ে মতামত জানাতে ভুলবেন না।
আপনার একটি কমেন্ট আমাদের আগামী লেখার অনুপ্রেরণা হতে পারে।

ধন্যবাদ ও শুভেচ্ছা 🌼


Leave a Comment