প্রিয় পাঠক পাঠিকা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “‘পঞ্চকন্যা পাইলা চেতন’_পঞ্চকন্যা কারা ? তারা কিভাবে চেতন ফিরে পেয়েছিল ?”
অথবা _____‘চিকিৎসিমু প্রাণপ্রণ’ _____ কে কাদের কিভাবে চিকিৎসা করেছিলেন ?
অথবা _____ ‘দণ্ড চারি এই মতে/বহু যত্নে চিকিৎসিতে’ _____ এই চিকিৎসা প্রণালীর বর্ণনা দাও ।
উত্তর __________আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যের অন্তর্গত ‘সিন্ধুতীরে’ কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে ।
সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অংশ বিশেষ ‘সিন্ধুতীরে’ কাব্য কাহিনীতে বর্ণিত পঞ্চকন্যার মধ্যমণি হলেন সিংহল – রাজকন্যা পদ্মাবতী । আর তাঁর চার জন সখী হল চন্দ্রকলা , বিজয়া , রোহিণী ও বিধুন্নলা ।
সিন্ধুতীরে অচেতন অবস্থায় পড়ে থাকা অপরূপা কন্যাসহ তার চার সখীকে পঞ্চকন্যা বলে অভিহিত করা হয়েছে ।
সমুদ্র কন্যা পদ্মা সিন্ধুতীরে পড়ে থাকা ভেলা মধ্যস্থ পঞ্চকন্যাকে উদ্ধার করেন । তাদের চেতনা ফেরানোর জন্য সর্বপ্রথম নিরঞ্জন – এর কাছে প্রার্থনা করেন । সেই সঙ্গে চলতে থাকে উপযুক্ত চিকিৎসার আয়োজন । পদ্মার নির্দেশে সখীরা পঞ্চকন্যাকে নববস্ত্রে ঢেকে উদ্যান মাঝে নিয়ে যান । সেখানে আগুনের শেক দিয়ে এবং তন্ত্র – মন্ত্র ও মহৌষধি প্রয়োগ করে দণ্ড চারেক অক্লান্ত সেবা – শুশ্রুষার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পায় ।
প্রিয় পাঠক-পাঠিকা,
এই আলোচনার মাধ্যমে যদি আপনি কিছু জ্ঞান, অনুপ্রেরণা বা চিন্তার খোরাক পেয়ে থাকেন — তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনাদের মতামত, প্রশ্ন, ও পরামর্শ আমাদের পথচলায় দিশা দেখায়।
আমরা চেষ্টা করেছি সহজ ভাষায় বিষয়টি তুলে ধরতে, যাতে সকল স্তরের পাঠকের কাছে বোধগম্য হয়। ভবিষ্যতে এমন আরও বিষয় নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি রইল।
পাশেই থাকুন, শেয়ার করুন, এবং আমাদের লেখা পড়ে মতামত জানাতে ভুলবেন না।
আপনার একটি কমেন্ট আমাদের আগামী লেখার অনুপ্রেরণা হতে পারে।
ধন্যবাদ ও শুভেচ্ছা 🌼
—
Hi
হ্যাঁ স্যার বলুন কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি?