ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো ।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো ।”

ভূমিকা :

প্রথিতযশা ঔপনিনাসিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাসে ক্ষিতীশ সিংহ শুধু একটি চরিত্র নয় , তিনি হলেন এক আদর্শ শিক্ষকের দুর্লভ দৃষ্টান্ত । তাঁকে কেন্দ্র করেই গোটা উপন্যাস তথা কোনির আবর্তন এবং উত্তরণ ।

ক্ষিতীশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই _____

(ক) আদর্শ গুরু :

নিষ্ঠাবান একজন গুরু হিসেবে ক্ষিতীশ সমস্ত বঞ্চনা এবং চক্রান্তের চোরাপথ অতিক্রম করে , নিজের শিষ্যকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন ।

(খ) স্পষ্টবাদী :

ক্ষিতীশ বড্ড স্পষ্টবাদী । সকলের মুখের উপর‌ই  তিনি কড়া  সত্যি কথাগুলো অবলীলায় বলে দিতে পারেন ।

(গ) জহুরী দৃষ্টি :

তিনি একজন আদর্শ শিক্ষক বলেই গঙ্গার ঘাটে পাওয়া হতদরিদ্র মেয়েটির সুপ্ত প্রতিভাকে তিনি চিনে নিতে পেরেছিলেন ।

(ঘ) কড়া মেজাজি :

বাড়িতে তেল – মশলা খাওয়ার ব্যাপারে ফতোয়া জারি থেকে শুরু করে , ফাঁকিবাজ সাঁতারুদের শাসন – সবক্ষেত্রেই আমরা তার কড়া মনোভাবের পরিচয় পাই ।

(ঙ) স্নেহশীল :

ক্ষিতীশ সিংহ ছিলেন স্নেহশীল শিক্ষক । তিনি কোনিকে সন্তানের নজরে দেখতেন এবং স্নেহ করতেন ।

(চ) দায়িত্ববোধ :

কোনির শিক্ষক হওয়ার দরুন তিনি কোনির খাওয়া-দাওয়া থেকে যাবতীয় খরচ সবকিছুই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন । এমনকি লীলাবতীর দোকানে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছিলেন ।

(ছ) তীক্ষ্ণ বুদ্ধি :

ক্ষিতীশ সিংহ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী । তিনি কোনির মানসিক অবস্থা দেখে তাকে খাটানোর জন্য পাউরুটি ,  কলার লোভ দেখাতেন ।

(জ) সৌজন্যবোধ :

চিড়িয়াখানায় হিয়ার সঙ্গে কোনি দুর্ব্যবহার করলে , শিষ্যের হয়ে তিনি নিজেই হিয়ার কাছে ক্ষমা চেয়েছিলেন ।

(ঝ) কোনি চরিত্রের পরিপূরক :

ক্ষিতীশ সিংহ ছিলেন কোনির “ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড” । তারা ছিল একে অপরের পরিপূরক । তাদের এই  সম্পর্কের আশ্চর্য রসায়ন‌ই সাফল্যের কোনিকে বিজয়মাল্য এনে দিয়েছে ।

ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো ।

People Also Search For

  • কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো ।
  • ক্ষিতীশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো ।
  • ক্ষিতীশ সিংহ চরিত্র | দশম শ্রেণীর কোনি| ক্ষিতীশ সিংহ চরিত্র
  • “ওইটেই তো আমিরে , যন্ত্রনাটাই তো আমি ,” _ উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে লেখো ।

Leave a Comment