প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “ক্ষিতীশ সিংহের চরিত্র আলোচনা করো ।”
ভূমিকা :
প্রথিতযশা ঔপনিনাসিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাসে ক্ষিতীশ সিংহ শুধু একটি চরিত্র নয় , তিনি হলেন এক আদর্শ শিক্ষকের দুর্লভ দৃষ্টান্ত । তাঁকে কেন্দ্র করেই গোটা উপন্যাস তথা কোনির আবর্তন এবং উত্তরণ ।
ক্ষিতীশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই _____
(ক) আদর্শ গুরু :
নিষ্ঠাবান একজন গুরু হিসেবে ক্ষিতীশ সমস্ত বঞ্চনা এবং চক্রান্তের চোরাপথ অতিক্রম করে , নিজের শিষ্যকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন ।
(খ) স্পষ্টবাদী :
ক্ষিতীশ বড্ড স্পষ্টবাদী । সকলের মুখের উপরই তিনি কড়া সত্যি কথাগুলো অবলীলায় বলে দিতে পারেন ।
(গ) জহুরী দৃষ্টি :
তিনি একজন আদর্শ শিক্ষক বলেই গঙ্গার ঘাটে পাওয়া হতদরিদ্র মেয়েটির সুপ্ত প্রতিভাকে তিনি চিনে নিতে পেরেছিলেন ।
(ঘ) কড়া মেজাজি :
বাড়িতে তেল – মশলা খাওয়ার ব্যাপারে ফতোয়া জারি থেকে শুরু করে , ফাঁকিবাজ সাঁতারুদের শাসন – সবক্ষেত্রেই আমরা তার কড়া মনোভাবের পরিচয় পাই ।
(ঙ) স্নেহশীল :
ক্ষিতীশ সিংহ ছিলেন স্নেহশীল শিক্ষক । তিনি কোনিকে সন্তানের নজরে দেখতেন এবং স্নেহ করতেন ।
(চ) দায়িত্ববোধ :
কোনির শিক্ষক হওয়ার দরুন তিনি কোনির খাওয়া-দাওয়া থেকে যাবতীয় খরচ সবকিছুই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন । এমনকি লীলাবতীর দোকানে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছিলেন ।
(ছ) তীক্ষ্ণ বুদ্ধি :
ক্ষিতীশ সিংহ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী । তিনি কোনির মানসিক অবস্থা দেখে তাকে খাটানোর জন্য পাউরুটি , কলার লোভ দেখাতেন ।
(জ) সৌজন্যবোধ :
চিড়িয়াখানায় হিয়ার সঙ্গে কোনি দুর্ব্যবহার করলে , শিষ্যের হয়ে তিনি নিজেই হিয়ার কাছে ক্ষমা চেয়েছিলেন ।
(ঝ) কোনি চরিত্রের পরিপূরক :
ক্ষিতীশ সিংহ ছিলেন কোনির “ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড” । তারা ছিল একে অপরের পরিপূরক । তাদের এই সম্পর্কের আশ্চর্য রসায়নই সাফল্যের কোনিকে বিজয়মাল্য এনে দিয়েছে ।
People Also Search For
- কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো ।
- ক্ষিতীশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো ।
- ক্ষিতীশ সিংহ চরিত্র | দশম শ্রেণীর কোনি| ক্ষিতীশ সিংহ চরিত্র
- “ওইটেই তো আমিরে , যন্ত্রনাটাই তো আমি ,” _ উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে লেখো ।