Degree & Change of Degrees – এর নিয়মাবলী
আমার পরম স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকে এই আর্টিকেল আমি তোমাদের সাথে Degree & Change of Degrees এর পরিপূর্ণ কলাকৌশল নিয়ে আলোচনা করেছি।
বন্ধুরা তোমরা এই আর্টিকেলটি অত্যন্ত যত্নের সাথে পড়ে দেখো Degree & Change of Degrees এর নিয়মকানুনগুলি অত্যন্ত সহজ-সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যেকোনো ধরণের পরীক্ষার প্রস্তুতিতে এই Degree & Change of Degrees আর্টিকেলটি Degree থেকে আসা যেকোনো প্রশ্নের নির্ভুল উত্তর করতে যথেষ্ট হবে। তাহলে চলো আর দেরি না করে সবিস্তারিত দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি।
Degree and Change of Degrees
Degree হল Adjective এবং Adverbs এর রূপভেদ। এটি তিন ভাগে বিভক্ত যথা
- Positive Degree (No Comparison – কোন তুলনা হবেনা )
- Comparative Degree ( Comparison between two persons or objects দুইজনের বা দুটি বিষয়ের মধ্যে তুলনা হবে )
- Superlative Degree ( Comparison among several persons or objects অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে।)
কোনো Sentence এ Noun বা Pronoun এর দোষ,গুণ,অবস্থা ইত্যাদি বুঝাতে Adjective এর রুপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।
Example : –
Mr.Ram is a good man.
Comparative Degree : –
সাধারণত দুটি Noun বা Pronoun এর দোষ,গুণ,অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে Adjective এর যে রুপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
Example : –
Ratul is wiser than Matul.
Superlative Degree : –
সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে Adjective এর যে রুপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
Example : –
Virat is the best player in the Indian team.
Change of Degrees : –
Adjective শব্দ বা Adverb শব্দের মাঝে তুলনা করাকে Comparison of Degree বলা হয়। এটি Transformation of Sentence এর উপরে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমাদের একটি একটি বাক্যকে Positive থেকে Comparative বা Superlative এ পরিবর্তন করতে হয় Adjective বা Adverb শব্দের পরিবর্তনের নিয়ম অনুসরণ করে।
একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই এই পোস্টটি পড়তে হবে পরীক্ষায় Changing Degree এর উপরে আসা সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্যে।
এখানে আমি তোমাদের একদম সহজ সরল পদ্ধতিতে Change of Degree শেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাঃ-
Adjectives এবং Adverbs শব্দের ৩ টি Degrees এর রুপের বিভিন্নতা : –

Degree এর উপর অনেক শব্দ রয়েছে। এখানে আমি তাদের মধ্যে কিছু শব্দ দিলাম যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যা তোমাদের এই বিষয়ে ধারণা দেবে।
কিছু বিষয় যা তোমাকে মনে রাখতে হবেঃ-
Degrees পরিবর্তনের সময় কিছু নির্দিষ্ট বিষয় তোমাকে মনে রাখতেই হবে। যেগুলো নিম্নে বর্ণনা করা হলো : –
Point : 1
Positive Degree এর চিহ্ন হলো : – “as………as/so………as”
Point : 2
Comparative Degree এর চিহ্ন হলো : – “than”
Point : 3
Superlative Degree এর চিহ্ন হলো : – “the”
Point : 4
Adjective বা Adverb যে শব্দটি দেওয়া আছে তা Degree এর বিভিন্ন রুপ যেমন : – Positive (Strong) Comparative (Stronger) Superlative (Strongest) অনুযায়ী পরিবর্তন করতে হবে।
Point : 5
Degree পরিবর্তনের সময় মূল বাক্যের অর্থের কোনো পরিবর্তন হওয়া যাবেনা।
Point : 6
Degree পরিবর্তনের সময় মূল বাক্যের Subject এবং Object এর স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ Positive Degree তে Object টিকে Comparative Degree / Superlative Degree তে Subject হিসেবে বসাতে হবে।



বিশেষ দ্রষ্টব্যঃ-
এখন নিচে প্রতিটি সূত্রের উদাহরণ সহ ব্যাখ্যা দেখোঃ-
Example : –
Rule : 1
Example : –
Positive : – No other boy in the class is as good as Robi.
Comparative : – Robi is better than any other boy in the class.
Superlative : – Robi is the best boy in the class.
ব্যাখ্যাঃ-
এখানে Adjective শব্দ ‘Good’ কে ‘Better’ এ পরিবর্তন করা হয়েছে Comparative রুপে এবং ‘Best’ এ পরিবর্তন করা হয়েছে Superlative রুপে।পাশাপাশি Positive রুপের Object word – ‘Robi’ কে Comparative বা Superlative রুপের সময় Subject Word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে তুমি দেখতে পাবে যে এখানে Verb এর রুপটি একবচন।
Rule : 2
Example : –
Positive : -Very few cities areas developed as Switzerland in the world.
Comparative : – Switzerland is more developed than most other / than all other cities in the world.
Superlative : -Switzerland is one the most developed cities in the world.
ব্যাখ্যাঃ-
এখানে Adjective শব্দ ‘Developed’ কে ‘More Developed’ এ পরিবর্তন করা হয়েছে Comparative রুপে এবং ‘Most Developed’ এ পরিবর্তন করা হয়েছে Superlative রুপে। পাশাপাশি Positive রুপের Object Word – Switzerland কে Comparative বা Superlative রুপের সময় Subject Word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে তুমি দেখতে পাবে যে এখানে Verb এর রুপটি বহুবচন।
Rule : 3
Example : –
Positive : – The boy is as strong as the girl.
Comparative : – The girl is not stronger than the boy.
ব্যাখ্যাঃ-
এই নিয়মে তুমি ‘As…..as’ এরপর একটি মাত্র শব্দ পাবে। এখানে Adjective শব্দ ‘Strong’ পরিবর্তন হয়ে Comparative রুপে ‘Stronger’ হবে। পাশাপাশি Positive রুপের Object Word ‘The girl’ কে Comparative রুপের সময় Subject Word এ নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে যদি Positive রুপটি হ্যাঁ -বোধক থাকে তবে Comparative রুপ না-বোধক করতে হবে আর না-বোধক থাকলে হ্যাঁ -বোধকে রুপান্তর করতে হবে।অর্থ ঠিক রাখার জন্যে এটা করতে হবে।
Rule : 4
Example : –
Positive : – The girl is as ugly as you said.
Comparative : – The girl is no less ugly than you said.
ব্যাখ্যাঃ-
এই নিয়মে তুমি ‘As…..as’ এরপর একটি বাক্য পাবে। এখানে তোমাকে Adjective এর কোনো পরিবর্তন করতে হবেনা এবং Subject বা Object স্থানের কোনো পরিবর্তন ঘটবে না। পরিশেষে যদি Positive রুপটি হ্যাঁ -বোধকে থাকে তবে Comparative রুপ না-বোধকে করতে হবে আর না-বোধকে থাকলে হ্যাঁ -বোধকে রুপান্তর করতে হবে। অর্থ ঠিক রাখার জন্যে এটা করতে হবে।
Rule : 5
Example : –
Positive : – As soon as the man came, I left the room.
Comparative : – No sooner had the man come than I left the room.
ব্যাখ্যাঃ-
এখানে তোমাকে শুধু ‘As soon as’ অংশটিকে ‘No sooner had’ এ পরিবর্তন করতে হবে এবং ‘( , )’ কমাটিকে ‘than’ এ পরিবর্তন করতে হবে Positive হতে Comparative করার সময়। এখন তোমাকে Adjective এর কোনো পরিবর্তন করতে হবেনা এবং Subject বা Object স্থানের কোনো পরিবর্তন ঘটবে না।
এই হল Degree পরিবর্তনের পরিবর্তনের উপর পরিপূর্ণ 5 টি নিয়ম উদাহরণ এবং ব্যাখ্যা। আমি আশাবাদী যে তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝে গেছো। এখন তোমরা যেকোনো বাক্যকে Positive হতে Comparative বা Superlative এ অনায়াসেই পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি এই অধ্যায়ের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় বা লেখায় ভুলত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান শীঘ্রই সমাধান করা হবে।