প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় ”রশিদ আলি দিবস’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।”
অথবা ____টীকা লেখো : রশিদ আলি দিবস
অথবা ______রশিদ আলি দিবস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
অথবা _____ রশিদ আলি দিবস কেন পালিত হয়?
অথবা _____ রশিদ আলি দিবস -এর প্রকৃতি ও তাৎপর্য কি ছিল ?
অথবা _____ রশিদ আলি দিবস কবে , কেন পালিত হয় ?
অথবা _____ রশিদ আলি দিবস ও তার গুরুত্ব
অথবা _____ রশিদ আলি দিবসের গুরুত্ব কি ?
অথবা _____ রশিদ আলি দিবস কয় সালে কোথায় পালিত হয় ?
অথবা _____ রশিদ আলি দিবসকে কেন্দ্র করে কলকাতা কিভাবে গণআন্দোলনে উত্তাল হয়ে ওঠে ?
উত্তর _____
ভূমিকা :
রশিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ।ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাঁকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয় । তার প্রতিবাদে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় ১২ই ফেব্রুয়ারি ‘রশিদ আলি দিবস’ হিসেবে পালিত হয় ।
রশিদ আলি দিবস :
১৯৪৬ খ্রিস্টাব্দে ১০ই ফেব্রুয়ারি দিল্লির লালকেল্লাতে আজাদ হিন্দ ফৌজের অফিসার ক্যাপ্টেন রশিদ আলির বিচার হয় ও তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় । এই ঘটনায় কলকাতা পুনরায় উত্তাল হয়ে ওঠে এবং ছাত্র বিক্ষোভের সৃষ্টি হয় ।
সরকারের দমননীতি :
আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে এবং সরকারি মতে ৮৪ জন নিহত ও ৩০০ জন আহত হয় । যদিও বেসরকারি মতে নিহতের সংখ্যা ছিল ২০০ -র বেশি ।
তাৎপর্য :
(১) রশিদ আলি দিবসের প্রভাবে ১৩-১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঢাকাসহ বহরমপুর , কৃষ্ণনগর , রানাঘাট , মেদিনীপুর প্রভৃতি শহরেও ধর্মঘট পালিত হয় ।
(২) এটি স্থানীয় বা প্রাদেশিক ঘটনার পরিধি ছাড়িয়ে জাতীয় চরিত্র নেয় ।
(৩) এই আন্দোলনের মাধ্যমে হিন্দু – মুসলিম ঐক্য জোরদার হয়ে ওঠে ।
(৪) এই ঘটনাকে কেন্দ্র করে অহিংস গণ আন্দোলন হিংসাত্মক আন্দোলনে পরিণত হয় ।
উপসংহার
আজাদ হিন্দ বাহিনীর সৈন্য রশিদ আলির বিচারকে কেন্দ্র করে যে বিখ্যাত আন্দোলন শুরু হয়েছিল তা ভারতীয় জনমানসে প্রবল উৎসাহ সৃষ্টি করেছিল ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।