প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “উচ্চমাধ্যমিক ইতিহাস ৩য় সেমিস্টার| দ্বিতীয় অধ্যায় |সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্নোত্তর”
🟢 ভূমিকা
উচ্চমাধ্যমিক (HS) দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ৩য় সেমিস্টার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সাংস্কৃতিক সমন্বয়। এই অধ্যায়ে মূলত ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলনের ইতিহাস, বৈশিষ্ট্য, দর্শন এবং প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষায় এই অধ্যায় থেকে MCQ প্রশ্ন আসা নিশ্চিত। তাই শিক্ষার্থীদের জন্য এখানে সাজানো হলো সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্নোত্তর যা WBCHSE সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
—
🎯 পরীক্ষার জন্য প্রস্তুতি টিপস
📌 অধ্যায়ভিত্তিক পড়াশোনা করুন
👉 প্রতিদিন একটি নির্দিষ্ট অধ্যায় গভীরভাবে পড়ুন, এলোমেলোভাবে নয়।
📌 MCQ অনুশীলন করুন
👉 যত বেশি প্রশ্ন সমাধান করবেন, পরীক্ষায় তত দ্রুত ও সঠিকভাবে উত্তর দিতে পারবেন।
📌 গুরুত্বপূর্ণ টপিক হাইলাইট করুন
👉 ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন ও প্রধান ব্যক্তিত্বদের মতবাদ আলাদা করে লিখে প্রতিদিন ঝালিয়ে নিন।
📌 সময় ব্যবস্থাপনা করুন
👉 নির্দিষ্ট সময়ে মডেল টেস্ট দিন। এতে পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়বে।
📌 নিয়মিত পুনরাবৃত্তি করুন
👉 প্রতিদিন অল্প হলেও আগের পড়া বিষয়গুলো রিভিশন করুন।
📌 মানসিক শক্তি ধরে রাখুন
👉 পরীক্ষার আগে আতঙ্ক নয়, আত্মবিশ্বাস রাখুন। প্রতিটি প্রশ্নকে চ্যালেঞ্জ হিসেবে নিন।
—
⚡ সোনার কথা :
“অধ্যবসায়, অনুশীলন ও আত্মবিশ্বাস—এই তিন শক্তির কাছে ব্যর্থতা মাথা নত করে।”
—
গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর (Class 12 History) [ Set – 1 ]
১। কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহত্যাগ করেন?
(ক) ১৫০৮
(খ) ১৫০৯
(গ) ১৫১০ 🟢
(ঘ) ১৫১২
—
২। কার কাছে শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন?
(ক) ঈশ্বরপুরী
(খ) মাধবাচার্য
(গ) তোতাপুরী
(ঘ) কেশব ভারতী 🟢
—
৩। “তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুণা। অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরি”—এটি কার বাণী?
(ক) শ্রীচৈতন্য 🟢
(খ) জীব গোস্বামী
(গ) কৃষ্ণদাস কবিরাজ
(ঘ) সনাতন গোস্বামী
—
৪। চৈতন্য মহাপ্রভুর দর্শন কী নামে পরিচিত?
(ক) দ্বৈতবাদ
(খ) শুদ্ধাদ্বৈতবাদ
(গ) অচিন্ত্য ভেদাভেদ 🟢
(ঘ) পুষ্টিমার্গ
—
৫। মহাপ্রভু শ্রীচৈতন্য বিরচিত আটটি প্রার্থনামূলক শ্লোক কী নামে পরিচিত?
(ক) শিক্ষাষ্টক 🟢
(খ) কৃষ্ণাশ্রয় চতুশ্লোক
(গ) কৃষ্ণপ্রেমামৃত
(ঘ) কৃষ্ণাষ্টিকা
—
৬। কোন্ ধর্মের প্রভাবে পদাবলি সাহিত্য ধারার সূচনা হয়?
(ক) নাথ
(খ) বৈষ্ণব 🟢
(গ) যোগী
(ঘ) ইসলাম
—
৭। ‘ষট্ সন্দর্ভ’ গ্রন্থের লেখক কে?
(ক) জীব গোস্বামী 🟢
(খ) রূপ গোস্বামী
(গ) কৃষ্ণদাস কবিরাজ
(ঘ) রামদাস
—
৮। চৈতন্যদেব ১৫৩৩ খ্রিস্টাব্দে কোথায় শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন?
(ক) নবদ্বীপে
(খ) পুরীধামে 🟢
(গ) বারণসীতে
(ঘ) বৃন্দাবনে
—
৯। চৈতন্যদেব সম্পর্কে কে মন্তব্য করেছিলেন—
“তখনকার দিনের হিন্দুধর্মের গণ্ডী-সঙ্কীর্ণতা ঘুচাইয়া ধর্মসাধনায় ও অধ্যাত্মভাবনায় সব মানুষের সমান অধিকার মানিয়া অখণ্ড বাঙালি জাতি গড়িয়া তুলিলেন শ্রীচৈতন্য তাঁহার চারিত্র্যের দ্বারা… ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ।”
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) সুকুমার সেন 🟢
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ক্ষিতিমোহন সেন
—
১০। অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) শংকরাচার্য
(খ) শ্রীমন্ত শঙ্করদেব 🟢
(গ) জগন্নাথ দাস
(ঘ) অচ্যুতানন্দ
—
১১। শ্রীমন্ত শঙ্করদেবের প্রচারিত ধর্মের মূলকথা ছিল—
(ক) বৈষ্ণব ধর্ম
(খ) নাম-ধর্ম 🟢
(গ) রামাৎ বৈষ্ণব
(ঘ) শ্রীবৈষ্ণব
—
১২। অসমে নব্য বৈষ্ণবধর্ম প্রচার করেন—
(ক) রামানন্দ
(খ) কবীর
(গ) শংকরদেব 🟢
(ঘ) চৈতন্যদেব
—
১৩। শ্রীমন্ত শঙ্করদেবের ধর্মমত কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
(ক) বেদ
(খ) উপনিষদ
(গ) ভাগবত 🟢
(ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
—
১৪। একেশ্বরবাদে বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন?
(ক) রঙ্গনাথ
(খ) শ্রীকৃষ্ণ 🟢
(গ) রাম
(ঘ) শিব
—
১৫। কার ধর্মকে ‘একশরণ ধর্ম’ বলা হয়?
(ক) শ্রীচৈতন্যের
(খ) দাদু দয়ালের
(গ) শ্রীমন্ত শঙ্করদেবের 🟢
(ঘ) রামদাসের
—
১৬। গুণমালা, কীর্তনঘোষা, হরিশচন্দ্র উপাখ্যান, ভক্তি প্রদীপ গ্রন্থগুলির রচনাকার কে?
(ক) বড়ু চন্ডীদাস
(খ) জীব গোস্বামী
(গ) শ্রীমন্ত শঙ্করদেব 🟢
(ঘ) বৃন্দাবন দাস
—
১৭। ভাগবত পুরাণের অংশবিশেষ কে অসমীয়া ভাষায় অনুবাদ করেছিলেন?
(ক) সুরদাস
(খ) রামদাস
(গ) শঙ্করদেব 🟢
(ঘ) নামদেব
—
১৮। মহাত্মা গান্ধির প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’-এর রচয়িতা কে ছিলেন?
(ক) ঘাসিদাস
(খ) জগজীবন দাস
(গ) নরসিংহ মেহতা 🟢
(ঘ) ত্যাগরাজা
—
১৯। ভক্তি আন্দোলনের তাত্ত্বিক দিকের মধ্যে কোনটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল?
(ক) উপাস্য দেবতার চিত্রকল্প তৈরি
(খ) সার্বজনীন প্রেম ও ঐক্যের প্রসার 🟢
(গ) জাতিবৈষম্য এবং সামাজিক বিভাজন
(ঘ) গুরুর প্রতি শ্রদ্ধা এবং গুরু-শিষ্যের সম্পর্ক প্রচার
—
২০। জগন্নাথ উপাসনার উৎপত্তিস্থল হল—
(ক) বাংলা
(খ) ওড়িশা 🟢
(গ) বিহার
(ঘ) বৃন্দাবন
—
২১। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন—এই চার দেবদেবীর উপাসনা তত্ত্ব বিবর্তনের মধ্য দিয়ে কোন্ উপাসনা রূপায়িত হয়েছে?
(ক) ভাগবত
(খ) রামাৎ বৈষ্ণব
(গ) জগন্নাথ 🟢
(ঘ) বিষ্ণু
—
২২। ষষ্ঠ শতকে পূর্ব ওড়িশায় কোন্ দেবতার পুজো হত?
(ক) রঙ্গনাথ
(খ) মনীনাগেশ্বর 🟢
(গ) বিঠঠল
(ঘ) গোরক্ষনাথ
—
২৩। কোন্ রাজাদের আমলে কোঙ্গদ ও তোেসালী অঞ্চলে পুরুষোত্তম, বলদেব ও দেবী স্তম্ভেশ্বরী পূজিত হতেন?
(ক) ভৌমকার 🟢
(খ) গঙ্গ
(গ) গজপতি
(ঘ) নাগ
—
২৪। জগন্নাথ উপাসনা ওড়িশার মূল ভূখন্ড থেকে কোন্ রাজবংশের সময়কালে সন্নিহিত অঞ্চলে ছড়িয়ে পড়ে?
(ক) ভৌমকার
(খ) গজপতি
(গ) নাগ
(ঘ) গঙ্গ 🟢
—
২৫। জগন্নাথ উপাসনার ধারায় কোন্ ধর্ম মিলে গেছে?
(ক) নাথ ধর্ম
(খ) বৌদ্ধ মহাযানবাদ
(গ) ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্মাচার
(ঘ) সবকটিই 🟢
—
২৬। বাংলার ধর্মঠাকুরের অনুষ্ঠানে কোন্ উপাসনার প্রভাব পড়েছে?
(ক) নাথ-যোগী
(খ) জগন্নাথ 🟢
(গ) সহজিয়া
(ঘ) ধর্মমঙ্গল
—
২৭। নাথ-যোগী সম্প্রদায়ের মানুষের আদিগুরু বা আরাধ্য দেবতা হলেন—
(ক) শিব বা আদিনাথ 🟢
(খ) জগন্নাথ
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) বিষ্ণু
—
২৮। সুকুমার সেনের মতে নাথ ধর্মের উৎপত্তি কোথা থেকে হয়েছিল?
(ক) দক্ষিণ ভারত
(খ) পশ্চিম বাংলা
(গ) উত্তর ও উত্তর-পূর্ব বাংলা 🟢
(ঘ) পশ্চিম ভারত
—
২৯। নাথ ধর্মে কতজন গুরুর কথা পাওয়া যায়?
(ক) ৫
(খ) ৬
(গ) ৮
(ঘ) ৯ 🟢
—
৩০। নাথগুরুদের কথা পাওয়া যায়—
(ক) বেদে
(খ) চর্যাপদে 🟢
(গ) শ্রীকৃষ্ণকীর্তনে
(ঘ) চৈতন্য ভাগবতে
—
৩১। নাথ সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন—
(ক) মৎস্যেন্দ্রনাথ
(খ) গোরক্ষনাথ 🟢
(গ) ভুসুকপা
(ঘ) কাহ্নপা
—
৩২। গোরক্ষনাথের গুরু হিসেবে কাকে ধরা হয়?
(ক) আদিনাথ
(খ) কাহ্নপা
(গ) মৎস্যেন্দ্রনাথ 🟢
(ঘ) জলন্ধর
—
৩৩। বাংলায় নাথপন্থীদের কী বলা হয়?
(ক) যোগী বা যুগী 🟢
(খ) গৌড়ীয় বৈষ্ণব
(গ) বাউল
(ঘ) মাহেশ্বর সিদ্ধ
—
৩৪। উত্তর ভারতের নাথপন্থীরা কান ফুটো করে অলংকার পরতেন বলে এঁদে বলা হত—
(ক) কুণ্ডলীন
(খ) কান্-ফট যোগী 🟢
(গ) মুদ্রক
(ঘ) কর্ণ যোগী
—
৩৫। নাথপন্থীরা কীসের সাহায্যে জড়দেহকে জীবদেহে পরিণত করা যায় বলে মনে করতেন?
(ক) হঠযোগ 🟢
(খ) তন্ত্রসাধনা
(গ) ধর্মগ্রন্থ পাঠ
(ঘ) বাণী প্রচার
—
৩৬। ‘গোরক্ষবিজয়’ ও ‘মীনচেতন’ গ্রন্থ দুটি হল—
(ক) পদাবলি সাহিত্য
(খ) পুরাণ সাহিত্য
(গ) নাথসাহিত্য 🟢
(ঘ) মঙ্গল সাহিত্য
—
৩৭। ভারতীয় লৌকিক ধর্মের একটি ভাগ হল—
(ক) বৈদিক ধর্ম
(খ) জৈন ধর্ম
(গ) সুফি ধর্ম
(ঘ) সহজিয়া ধর্ম 🟢
—
৩৮। পালযুগে বাংলায় মহাযানবাদের সঙ্গে নব ধর্মদর্শনের অনুপ্রবেশের ফলস্বরূপ যে নতুন বৌদ্ধ ধর্মের উন্মেষ ঘটেছিল, তা হল—
(ক) নাথ-যোগী
(খ) সহজিয়া ধর্ম বা বৌদ্ধ তান্ত্রিক ধর্ম 🟢
(গ) হীনযানবাদ
(ঘ) মহাসাংঘিকা
—
৩৯। সর্বমোট কতজন সিদ্ধাচার্য ছিলেন?
(ক) ৭৪
(খ) ৮০
(গ) ৮১
(ঘ) ৮৪ 🟢
—
৪০। সরহ, নাগার্জুন, কাহ্নপাদ, অদ্বয়বজ্র, তিল্লোপাদ ছিলেন—
(ক) শাক্ত আচার্য
(খ) সহজিয়া সিদ্ধাচার্য 🟢
(গ) বৈষ্ণব গুরু
(ঘ) বীরশৈব গুরু
—
৪১। বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রবর্তন করেন—
(ক) লুইপাদ 🟢
(খ) কাহ্নপাদ
(গ) ভুসুকপাদ
(ঘ) চাটিল পাদ
—
৪২। খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতকে আবির্ভূত সহজিয়া সাধকগণ কোন ভাষায় গ্রন্থ রচনা করতেন?
(ক) পালি
(খ) সংস্কৃত
(গ) অপভ্রংশ 🟢
(ঘ) প্রাকৃত
—
৪৩। নেপাল থেকে সিদ্ধাচার্যগণ কর্তৃক বিরচিত বৌদ্ধ চর্যাগীতির সংকলন উদ্ধার করেছিলেন—
(ক) হরপ্রসাদ শাস্ত্রী 🟢
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(গ) মদনমোহন তর্কালংকার
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
—
৪৪। হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ চর্যাগীতির সংকলন কী নামে প্রকাশ করেছিলেন?
(ক) দোঁহাকোষ
(খ) চর্যাচর্যবিনিশ্চয় 🟢
(গ) চৈতন্যমঙ্গল
(ঘ) ধর্মমঙ্গল
—
৪৫। বৈষ্ণব সহজিয়াদের মধ্যে প্রখ্যাত ছিলেন—
(ক) নামদেব
(খ) রামানন্দ
(গ) কবীর
(ঘ) বড়ু চন্ডীদাস 🟢
—
৪৬। বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে কোন্ ধর্ম সম্পর্কে জানা যায়?
(ক) শাক্ত
(খ) নায়নার
(গ) সহজিয়া 🟢
(ঘ) পাশুপত
—
৪৭। ইসলাম ধর্মে আত্মসংযম, সহজ-সরলভাবে ঈশ্বর আরাধনা ও রহস্যবাদী যে মতাদর্শের উদ্ভব ঘটে তা হল—
(ক) মুতাজিলা
(খ) সুফিবাদ 🟢
(গ) শিয়া
(ঘ) সুন্নি
—
৪৮। সুফিবাদের অপর নাম হল—
(ক) চিল্লা
(খ) পাস-ই-আনপাস
(গ) তাসাউফ 🟢
(ঘ) শুহূদীয়া
—
৪৯। ‘সাফ’ কথাটির অর্থ হল—
(ক) পবিত্রতা
(খ) অতীন্দ্রিয়বাদ
(গ) সারিবদ্ধভাবে দাঁড়ানো 🟢
(ঘ) আত্মসমর্পণ
—
৫০। পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞানপিপাসু ভক্তবৃন্দ হল—
(ক) সাফ
(খ) সাফা
(গ) সুফ
(ঘ) সুফফা 🟢
—
৫১। অধিকাংশ পণ্ডিতদের মতে ‘সুফি’ শব্দের উৎপত্তি হয়েছে—
(ক) সাফা থেকে
(খ) সুফ থেকে 🟢
(গ) সিফা থেকে
(ঘ) শরা থেকে
—
৫২। মোটা পশমের বস্ত্র পরিধানকারী সরলতা ও পবিত্রতার প্রতীক ধর্মপ্রাণ ব্যক্তিদের কী বলা হয়?
(ক) সিফা
(খ) সুফফা
(গ) সুফ 🟢
(ঘ) সাফা
—
৫৩। একজন মহিলা সুফির নাম হল—
(ক) ফতিমা
(খ) রাবিয়া অল-বসরি 🟢
(গ) শাহজার অল-দুর্
(ঘ) তাজ উল-অলম
—
৫৪। সুফিবাদের আবির্ভাব ঘটেছিল—
(ক) পশ্চিম এশিয়ায়
(খ) দক্ষিণ এশিয়ায়
(গ) মধ্য এশিয়ায় 🟢
(ঘ) পূর্ব এশিয়ায়
—
৫৫। ‘ইসলামের অতীন্দ্রিয়বাদী রূপ হল সুফিবাদ’—উক্তিটি কার?
(ক) ইউসুফ হুসেন
(খ) ফিলিপ হিট্টি 🟢
(গ) গ্রিয়ারসন
(ঘ) নুরুল হাসান
—
৫৬। সুফিবাদ কোন্ সময় পর্যন্ত একটি অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনা ছিল?
(ক) সপ্তম শতক
(খ) অষ্টম শতক
(গ) নবম শতক 🟢
(ঘ) দশম শতক
—
৫৭। কোন্ সময়ে সুফি দর্শনতত্ত্বের উদ্ভব ঘটে?
(ক) দশম 🟢
(খ) একাদশ
(গ) দ্বাদশ
(ঘ) ত্রয়োদশ
—
৫৮। কার আমলে সুফি দর্শনতত্ত্বের উদ্ভব ঘটেছিল?
(ক) ইব্রাহিম-ই-আদম
(খ) অল-হাসান-অল-বসরি
(গ) মনসুর অল-হাল্লাজ
(ঘ) হুসেন-বিন-মুনসুল 🟢
—
৫৯। “সুফিবাদ ইসলাম ধর্মের একটা অংশ, এ বিষয়ে সন্দেহ নেই। তফাত এই যে, গোঁড়া মুসলমানরা ধর্মাচরণের উপর জোর দেন, কিন্তু সুফিরা গুরুত্ব দেন অন্তরের শুদ্ধতাকে।” — কথাটি কার?
(ক) ইরফান হাবিব
(খ) রিজভি
(গ) ইউসুফ হুসেন 🟢
(ঘ) পানিক্কর
—
৬০। মুতাজিলা বা যুক্তিবাদী দর্শনের পতনের পর ঐতিহ্যপন্থীদের ক্ষমতার যে বৃদ্ধি ঘটেছিল, তার পরিণামে ইসলাম ধর্মকে কেন্দ্র করে ঐতিহ্যপন্থীরা বিভক্ত হন—
(ক) চারটি সম্প্রদায়ে 🟢
(খ) ছটি সম্প্রদায়ে
(গ) পাঁচটি সম্প্রদায়ে
(ঘ) তিনটি সম্প্রদায়ে
—
WBCHSE HS 3rd Semester History MCQ এর গুরুত্ব [ SET – 2 ]
১–১০
১। শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে, তা হল—
(A) ধর্মমঙ্গল
(B) অন্নদামঙ্গল
(C) 🟢 শিবায়ন
(D) চণ্ডীমঙ্গল
২। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন—
(A) রতিদেব
(B) রামরাজা
(C) রামকৃষ্ণ রায়
(D) 🟢 রামেশ্বর ভট্টাচার্য
৩। বৈষ্ণববাদ অনুযায়ী, ভগবান বিষ্ণু হলেন—
(A) জগতের সৃষ্টিকর্তা
(B) 🟢 জগতের পালনকর্তা
(C) জগতের ধ্বংসকর্তা
(D) কোনোটিই নয়
৪। নীচের কোন্ সূত্রটি থেকে বৈষ্ণববাদ তথা বৈষ্ণব ধর্ম সম্পর্কে জানা যায় না?
(A) শ্রীমদ্ভগবদ্গীতা
(B) গরুড় পুরাণ
(C) 🟢 অগ্নিপুরাণ
(D) পদ্মপুরাণ
৫। ভারতে একেশ্বরবাদী ভক্তি ধর্ম বলতে কোন্ ধর্মের নাম স্মরণ করা হয়?
(A) স্মার্ত
(B) ব্রাহ্মণ্য
(C) জৈন
(D) 🟢 ভাগবত
৬। ভাগবত ভক্তিতত্ত্বের প্রবক্তা এবং বৈষ্ণব ধর্মের প্রধান আরাধ্য দেবতা হলেন—
(A) রামচন্দ্র
(B) বামনাবতার
(C) গৌতম বুদ্ধ
(D) 🟢 কৃষ্ণ
৭। ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈষ্ণব ধর্মের ভিত্তি হল—
(A) 🟢 ভাগবত পুরাণ
(B) ভগবদ্গীতা
(C) মৎস্যপুরাণ
(D) উপনিষদ
৮। পশ্চিম ভারতে সম্ভবত ভাগবত ধর্মের আদি প্রচারক ছিলেন—
(A) পুরু উপজাতির মানুষ
(B) কৃষকেরা
(C) 🟢 যাদব উপজাতির মানুষ
(D) মোরিয়া গোষ্ঠীর মানুষ
৯। ঋগ্বেদে বিষ্ণু সম্পর্কিত কোন্ বিষয়ের প্রাথমিক কল্পনা স্থান পেয়েছে?
(A) ত্রিনেত্র
(B) 🟢 ত্রিপাদ
(C) বাহন
(D) অস্ত্র
১০। কোন্ প্রাচীন সাহিত্যে বিষ্ণুর সঙ্গে নারায়ণকে একীভূত করা হয়েছে?
(A) আমুক্তমাল্যদায়
(B) অর্থশাস্ত্রে
(C) রাজতরঙ্গিণীতে
(D) 🟢 বৌধায়ন ধর্মসূত্রে
—
১১–২০
১১। গীতায় কৃষ্ণের বাণীর মূল বিষয় কী?
(A) ধর্মযোগ
(B) 🟢 কর্মযোগ
(C) জ্ঞানযোগ
(D) —
১২। গীতায় বর্ণিত কর্মযোগের লক্ষ্য কী?
(A) 🟢 নিবৃত্তি ও প্রবৃত্তির আদর্শ উপলব্ধি
(B) সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা
(C) সর্বহারার একনায়কতন্ত্র
(D) সাম্প্রদায়িক সম্প্রীতি
১৩। গীতায় বর্ণিত ‘কর্ম’ কথার অর্থ হল—
(A) ফলের আশা
(B) ভক্তি
(C) 🟢 নিষ্কাম কাজের ইচ্ছা
(D) সামাজিক সাম্য স্থাপন
১৪। কোন্ কোন্ গুপ্ত সম্রাট ‘পরম ভাগবত’ অভিধা গ্রহণ করেছিলেন?
(A) প্রথম চন্দ্রগুপ্ত ও স্কন্দগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত ও কুমারগুপ্ত
(C) স্কন্দগুপ্ত ও বুধগুপ্ত
(D) 🟢 সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৫। উদয়গিরির বিষ্ণুমন্দির নির্মিত হয়েছিল—
(A) মৌর্য যুগে
(B) শুঙ্গ যুগে
(C) 🟢 গুপ্ত যুগে
(D) কুষাণ যুগে
১৬। কোন্ যুগে অবতার পূজা বৃদ্ধি পেয়েছিল?
(A) মৌর্য যুগে
(B) শুঙ্গ যুগে
(C) কাহ্ন যুগে
(D) 🟢 গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে
১৭। আলবার (আঢ়বার) সম্প্রদায়ের সাধকগণ বসবাস করতেন—
(A) পশ্চিম ভারতে
(B) 🟢 দক্ষিণ ভারতে
(C) মধ্য ভারতে
(D) পূর্ব ভারতে
১৮। ষষ্ঠ শতকে আবির্ভূত আলবাররা কোন্ দেবতার উপাসক ছিলেন?
(A) 🟢 বিষ্ণু
(B) শিব
(C) ইন্দ্র
(D) ব্রহ্মা
১৯। ঐতিহ্য অনুসারে, তামিলভূমিতে মোট কতজন আলবার সাধক জন্ম নিয়েছিলেন?
(A) ১১
(B) 🟢 ১২
(C) ১৩
(D) ১৪
২০। আলবার সাধিকা আন্ডাল নিজেকে গোপীরূপে কল্পনা করে কার পুজো করতেন?
(A) কার্তিকেয় বা স্কন্দ
(B) বিঠল
(C) 🟢 রঙ্গনাথের
(D) পদ্মনাভস্বামী
—
২১–৩০
২১। নালাইরা দিব্য প্রবন্ধম গ্রন্থটিতে আলবার সাধকদের কতগুলি সংগীত স্থান পেয়েছে?
(A) ৩ হাজারের বেশি
(B) 🟢 ৪ হাজারের বেশি
(C) ৫ হাজারের বেশি
(D) ৭ হাজারের বেশি
২২। তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায়—
(A) পঞ্চম শতকে
(B) 🟢 সপ্তম শতকে
(C) দশম শতকে
(D) একাদশ শতকে
২৩। তামিলনাড়ুতে প্রথম কাদের আমলে ভক্তিবাদীদের আবির্ভাব ঘটেছিল?
(A) চোল
(B) চের
(C) পাণ্ড্য
(D) 🟢 পল্লব
২৪। কোন্ পল্লবরাজা জৈন মঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতাড়ন করেছিলেন?
(A) বিজয়ালয়
(B) প্রথম পরান্তক
(C) 🟢 মহেন্দ্রবর্মণ
(D) মারবর্মণ
২৫। অষ্টম-নবম শতক নাগাদ কোন্ হিন্দু সংস্কারক বৈদিক দর্শনের সহজ ও সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করেছিলেন?
(A) রামানুজ
(B) 🟢 শংকরাচার্য
(C) মাধবাচার্য
(D) যামুনাচার্য
২৬। ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা হলেন—
(A) 🟢 শংকরাচার্য
(B) শ্রীচৈতন্য
(C) দাদু দয়াল
(D) তুলসীদাস
২৭। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন?
(A) রামানুজ
(B) বল্লভাচার্য
(C) 🟢 শংকরাচার্য
(D) দাদু দয়াল
২৮। মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়?
(A) শংকরাচার্যকে
(B) 🟢 রামানুজকে
(C) মাধবাচার্যকে
(D) নাথমুনিকে
২৯। ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ কোন্ ভক্তিবাদী প্রচারকের দর্শন?
(A) শংকরাচার্য
(B) যামুনাচার্য
(C) 🟢 রামানুজ
(D) বল্লভাচার্য
৩০। আচার্য রামানুজ কোন্ আলবার সাধকের উত্তরাধিকারী ছিলেন?
(A) রঙ্গনাচার্যের
(B) 🟢 যামুনাচার্যের
(C) মাধবাচার্যের
(D) শংকরাচার্যের
—
৩১–৪০
৩১। রামানুজ কোন্ সম্প্রদায়ের আচার্য ছিলেন?
(A) নায়নার
(B) গৌড়ীয় বৈষ্ণব
(C) 🟢 শ্রীবৈষ্ণব
(D) পরমব্রহ্ম
৩২। ‘শ্রীভাষ্য’, ‘বেদান্তসংগ্রহ’ গ্রন্থগুলি কোন্ ভক্তিসাধকের রচনা?
(A) মাধবাচার্য
(B) বল্লভাচার্য
(C) বিঠলনাথ
(D) 🟢 রামানুজ
৩৩। কোন্ ভক্তিগুরু ‘পূণ্যপ্রজ্ঞা’ বা ‘আনন্দতীর্থ’ নামে পরিচিত?
(A) রামানুজ
(B) 🟢 মাধবাচার্য
(C) নিম্বার্ক
(D) শ্রীপাদরাজা
৩৪। মাধবাচার্যের দর্শনের নাম কী?
(A) অদ্বৈতবাদ
(B) দ্বৈতাদ্বৈতবাদ
(C) 🟢 দ্বৈতবাদ
(D) শুদ্ধাদ্বৈতবাদ
৩৫। ‘ব্রহ্ম বা ঈশ্বর এবং জীবাত্মা হল দুটি আলাদা সত্তা’— কথাটি কার?
(A) 🟢 মাধবাচার্যের
(B) বল্লভাচার্যের
(C) অদ্বৈতাচার্যের
(D) শ্রীচৈতন্যের
৩৬। মাধবাচার্য রচিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থটি হল—
(A) সুরসাগর
(B) সাহিত্য লহরী
(C) 🟢 সর্বদর্শনসংগ্রহ
(D) অমৃতানুভব
৩৭। মাধবাচার্যের চার শিষ্য (পদ্মনাভতীর্থ, মাধবতীর্থ, নরহরিতীর্থ, অক্ষোভ্যতীর্থ) কর্তৃক প্রবর্তিত সম্প্রদায় কী নামে পরিচিত?
(A) শ্রীবৈষ্ণব সম্প্রদায়
(B) 🟢 ব্রহ্ম সম্প্রদায়
(C) ব্যাসকূট সম্প্রদায়
(D) দশকূট সম্প্রদায়
৩৮। দ্বৈতাদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা হলেন—
(A) শংকরাচার্য
(B) বল্লভাচার্য
(C) রামানুজ
(D) 🟢 নিম্বার্ক
৩৯। নিম্বার্কের লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল—
(A) 🟢 বেদান্ত-পারিজাত-সৌরভ
(B) কীর্তনঘোষা
(C) অমৃতানুভব
(D) কৃষ্ণপ্রেমামৃত
৪০। মধ্যযুগে ভক্তিবাদকে কেন্দ্র করে সমগ্র ভারত ভূখন্ডে যে ধর্মসংস্কার আন্দোলনের ঢেউ উঠেছিল, উত্তর ভারতে তার প্রধান প্রবক্তা কে ছিলেন?
(A) কবীর
(B) মীরাবাঈ
(C) 🟢 রামানন্দ
(D) দাদু দয়াল
—
৪১–৫০
৪১। ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন, তিনি হলেন—
(A) কবীর
(B) শ্রীচৈতন্যদেব
(C) 🟢 রামানন্দ
(D) নানকদেব
৪২। রামানন্দ কার দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(A) শংকরাচার্য
(B) 🟢 রামানুজ
(C) মাধবাচার্য
(D) নিম্বার্ক
৪৩। রামানুজের শ্রীনিবাস সম্প্রদায়ের অনুগামী হিসেবে কাকে মনে করা হয়?
(A) 🟢 রামানন্দ
(B) কবীর
(C) গুরু নানক
(D) শ্রীচৈতন্য
৪৪। রামানন্দ কোন্ সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন?
(A) গৌড়ীয় বৈষ্ণব
(B) শ্রীনিবাস
(C) 🟢 রামাৎ বৈষ্ণব
(D) দশকূট
৪৫। ‘কবীর’ নামের অর্থ কী?
(A) জ্ঞানী
(B) বুদ্ধিমান
(C) 🟢 মহান
(D) নিরক্ষর
৪৬। কবীরের (১৩৯৮/১৪৪০–১৫১৮/১৯ খ্রি.) অনুগামীরা কী নামে পরিচিত ছিলেন?
(A) রামাৎ বৈষ্ণব
(B) 🟢 কবীরপন্থী
(C) কবিয়াল
(D) শ্রীনিবাস
৪৭। কবীর কার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয়?
(A) বাবরের
(B) 🟢 সিকান্দর লোদির
(C) বহলোল লোদির
(D) আকবরের
৪৮। যে-সমস্ত ভক্তিবাদীগণ বিষ্ণুর উপাসক, পৌত্তলিকতায় বিশ্বাসী এবং সামাজিক আচার-আচরণ সম্পর্কে খুব উদার নন, তাঁদের কী বলা হত?
(A) রামাৎ বৈষ্ণব সম্প্রদায়
(B) শ্রীনিবাস সম্প্রদায়
(C) 🟢 সগুণ সম্প্রদায়
(D) নির্গুণ সম্প্রদায়
৪৯। যে-সমস্ত ভক্তিবাদী সাধকগণ ঈশ্বরের নিরাকার রূপে বিশ্বাসী, যাবতীয় রক্ষণশীলতা ও জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন, তাঁরা কোন্ সম্প্রদায় নামে পরিচিত হতেন?
(A) সগুণ সম্প্রদায়
(B) 🟢 নির্গুণ সম্প্রদায়
(C) শরা
(D) বে-শরা
৫০। “সর্বধর্মবর্ণসমন্বয়ী প্রেমের ধর্মপ্রচার করাই ছিল কবীরের লক্ষ্য”— উক্তিটি কে করেছেন?
(A) রমেশচন্দ্র মজুমদার
(B) রোমিলা থাপার
(C) রিজভি
(D) 🟢 তারাচাঁদ
—
৫১–৬০
৫১। ‘কবীর বলেছেন, বেদ, পুরাণ, কোরান— এই সবই হল ঈশ্বরকে বর্ণনাদানের আলাদা আলাদা পন্থা মাত্র।’— কথাটি কোন্ ঐতিহাসিকের?
(A) 🟢 জি.এইচ. ওয়েস্টকট
(B) রমেশচন্দ্র মজুমদার
(C) তারাচাঁদ
(D) রিজভি
৫২। দোঁহা রচনা করেন—
(A) 🟢 কবীর
(B) আকবর
(C) মীরাবাঈ
(D) রামানন্দ
৫৩। “জৈসে তিল মে তেল হ্যায় / জিউ চক্চক্ মে আগ / তেরা সাঁই তুঝ মে হ্যায় / তু জাগ সকে তো জাগ”— এটি বলেছেন—
(A) মীরাবাঈ
(B) দাদু দয়াল
(C) 🟢 কবীর
(D) খাজা মইনউদ্দিন চিস্তি
৫৪। ‘পঞ্চবাণী’ গ্রন্থে কোন্ ভক্তিসাধকের শ্লোক ও বাণী সংকলিত আছে?
(A) গুরু অর্জুনদেব
(B) 🟢 কবীর
(C) শ্রীমন্ত শংকরদেব
(D) তুকারাম
৫৫। কবীরের গানগুলিকে সংগ্রহ করেন—
(A) 🟢 ক্ষিতিমোহন সেন
(B) লালন ফকির
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) অবনীন্দ্রনাথ ঠাকুর
৫৬। ক্ষিতিমোহন সেন কর্তৃক সংগৃহীত কবীরের গানগুলি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন?
(A) 🟢 সত্যেন্দ্রনাথ ঠাকুর
(B) অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) নজরুল ইসলাম
৫৭। “ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের ভক্তি আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কবীর ও নানকের”— কথাটি বলেছেন—
(A) তারাচাঁদ
(B) 🟢 রোমিলা থাপার
(C) রমেশচন্দ্র মজুমদার
(D) রামশরণ শর্মা
৫৮। গুরু নানক (১৪৬৯, মতান্তরে ১৪৬৮ খ্রি.–১৫৩৮/১৫৩৯ খ্রি.) কোথায় জন্মেছিলেন?
(A) রাওয়ালপিন্ডিতে
(B) পাঞ্জাবের অমৃতসরে
(C) 🟢 লাহোরের তালবন্দিতে
(D) করাচিতে
৫৯। কোন্ গ্রন্থ থেকে নানকের জন্ম, শৈশবসহ জীবনের নানাদিক সম্পর্কে জানা যায়?
(A) আভঙ্গ
(B) 🟢 জনমসখী
(C) ভাবার্থ দীপিকা
(D) দাসবোধ
৬০। “দয়ারূপ কার্পাস, সন্তোষরূপ সূত্র, সত্যরূপ দণ্ডী এবং ইন্দ্রিয়দমনরূপ গ্রন্থি যে উপবীতে থাকবে, সেটিই মানুষের জন্য যথার্থ উপবীত।” কে বলেছেন?
(A) কবীর
(B) দাদু দয়াল
(C) 🟢 গুরু নানক
(D) সেলিম চিস্তি
—
সাংস্কৃতিক সমন্বয় (দ্বিতীয় পর্বঃ প্রথম অধ্যায়) উচ্চমাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 History Sanskritik Sambandhy MCQ Question and Answer [ SET -3 ]
১–১০
১। বিদ্যাশিক্ষা শেষ করে নানক কার অধীনে চাকুরি নিয়েছিলেন?
(A) সিকান্দর শাহ
(B) বহলোল লোদি
(C) ইব্রাহিম লোদি
(D) 🟢 দৌলত খান লোদি
২। ‘সৎ-শ্রী-আকাল’ কথার অর্থ হল—
(A) ঈশ্বর এক
(B) ঈশ্বরের বহু নাম
(C) 🟢 সত্যস্বরূপ ভগবানের আরাধনা
(D) আকালের রাজ্য
৩। ‘জাতি-ধর্ম-নির্বিশেষে যে কেউই প্রেম ও ভক্তি সহযোগে বারবার ঈশ্বরের নাম জপ করলে মোক্ষলাভ করবে।’— কথাটি কার?
(A) মীরাবাঈ
(B) তুকারাম
(C) 🟢 নানক
(D) সুরদাস
৪। কোন্ ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন?
(A) গুরু অর্জুনদেব
(B) 🟢 গুরু নানক
(C) গুরু হরকিষাণ
(D) গুরু গোবিন্দ সিং
৫। নানকের উপদেশাবলি কোন্ পুস্তকে লিপিবদ্ধ আছে?
(A) 🟢 আদিগ্রন্থ/গুরুগ্রন্থ সাহিব
(B) ভক্তিপ্রদীপ
(C) শ্রীশিক্ষাষ্টক
(D) গুণমালা
৬। কে আদি গ্রন্থ (গুরুগ্রন্থ সাহিব) সংকলিত করেছেন?
(A) গুরু নানক
(B) 🟢 গুরু অর্জুনদেব
(C) গুরু হরগোবিন্দ সিং
(D) গুরু গোবিন্দ সিং
৭। ‘গুরুগ্রন্থ সাহিব’, ‘জপজী’-র পাশাপাশি নানকের লেখা কোন্ গ্রন্থে স্থান পেয়েছে?
(A) সুর স্বরাবলি
(B) 🟢 কীর্তন সোহিলা
(C) আভঙ্গ
(D) গোবিন্দ টীকা
৮। নানকের স্তবগানগুলি কী নামে পরিচিত?
(A) ভজন
(B) দোঁহা
(C) 🟢 শবদ
(D) জ্ঞানেশ্বরী
৯। গুরু নানক কোথায় দেহরক্ষা (১৫৩৮/৩৯ খ্রি.) করেছিলেন?
(A) মক্কা
(B) মদিনা
(C) দিল্লি
(D) 🟢 কর্তারপুর
১০। নানকের অনুগামীরা কী নামে পরিচিত?
(A) রামাৎ বৈষ্ণব
(B) 🟢 শিখ
(C) সহজিয়া
(D) নাথ
—
১১–২০
১১। ‘ওয়াহে গুরু’ কার অনুগামীদের গুরুমন্ত্র?
(A) কবীরের
(B) দাদু দয়ালের
(C) 🟢 গুরু নানকের
(D) শ্রীমন্ত শংকরদেবের
১২। “এক ওমকার সৎনাম কর্তা পুরখ নির্ভব নির্বৈর, অকালমুরত অজুনি সভাই ভাঙ গুরু প্রসাদ।” — এটি কার মন্ত্র?
(A) কবীরপন্থীদের
(B) 🟢 শিখদের
(C) দাদুপন্থীদের
(D) বৈষ্ণবদের
১৩। পঞ্চ ‘ক’ কারা ধারণ করেন?
(A) কবীরপন্থী
(B) রামাৎ বৈষ্ণব
(C) 🟢 শিখরা
(D) দাদুপন্থী
১৪। শিখদের গুরুর সংখ্যা কত?
(A) ৫ জন
(B) ৮ জন
(C) 🟢 ১০ জন
(D) ১২ জন
১৫। বল্লভাচার্য ও তাঁর পুত্র বিঠলনাথের আটজন শিষ্যকে বলা হত—
(A) ষড় গোস্বামী
(B) 🟢 অষ্টচাপ
(C) শ্রীবৈষ্ণব
(D) বারকরী
১৬। নিম্নের কোন্ সাধক অষ্টচাপের অন্তর্ভুক্ত ছিলেন?
(A) শ্রীচৈতন্য
(B) তুলসীদাস
(C) দাদু দয়াল
(D) 🟢 সুরদাস
১৭। ‘Blind Bard of Agra’ বলা হয়—
(A) 🟢 সুরদাসকে
(B) তুলসীদাসকে
(C) জ্ঞানদেবকে
(D) নামদেবকে
১৮। কত খ্রিস্টাব্দে সুরদাস বল্লভাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন?
(A) ১৫০৩
(B) 🟢 ১৫০৯
(C) ১৫১১
(D) ১৫৩০
১৯। ‘সুরসাগর’, ‘সুর স্বরাবলি’, ‘সাহিত্য লহরী’ কার লেখা?
(A) বল্লভাচার্য
(B) বিঠলনাথ
(C) 🟢 সুরদাস
(D) জ্ঞানদেব
২০। “প্রভু মোহে অবগুণ চিত না ধরো”— সংগীতটির রচয়িতা—
(A) শঙ্করদেব
(B) 🟢 সুরদাস
(C) কবীর
(D) মীরাবাঈ
—
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর ক্লাস টুয়েলভ ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় | HS 3rd Semester History Second Chapter MCQ
২১–৩০
২১। বল্লভাচার্যের (১৪৭৯–১৫৩০/৩১ খ্রি.) দর্শন কী নামে পরিচিত?
(A) অদ্বৈতবাদ
(B) 🟢 শুদ্ধাদ্বৈতবাদ
(C) দ্বৈতাদ্বৈতবাদ
(D) দ্বৈতবাদ
২২। বল্লভাচার্য কোন্ দেবতার উপাসক ছিলেন?
(A) রাম
(B) 🟢 শ্রীকৃষ্ণ
(C) সূর্যদেব
(D) শিব
২৩। কে বলেছেন, “ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য দৈহিক সুখস্বাচ্ছন্দ্য বর্জনের প্রয়োজন নেই”?
(A) মীরাবাঈ
(B) মাধবাচার্য
(C) 🟢 বল্লভাচার্য
(D) নানক
২৪। কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন?
(A) রামানুজ
(B) 🟢 বল্লভাচার্য
(C) নিম্বার্ক
(D) মাধ্ব
২৫। বল্লভাচার্য প্রদত্ত ব্রহ্মসূত্রের ভাষ্যগুলি কী নামে পরিচিত?
(A) আভঙ্গ
(B) জপজী
(C) 🟢 অনুভাষ্য
(D) বীজক
২৬। ‘কৃষ্ণাশ্রয় চতুশ্লোক’, ‘কৃষ্ণ প্রেমাস্ত’, ‘কৃষ্ণাষ্টিকা’ কার রচনা?
(A) কবীর
(B) গুরু নানক
(C) তুলসীদাস
(D) 🟢 বল্লভাচার্য
২৭। ‘গোকুল গোঁসাইজী’ নামে কে পরিচিত ছিলেন?
(A) 🟢 বিঠলনাথ
(B) বল্লভাচার্য
(C) চৈতন্য মহাপ্রভু
(D) নিত্যানন্দ
২৮। বল্লভাচার্যের শিষ্য হিত হরিবংশ কোন্ সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন?
(A) রামাৎ বৈষ্ণব
(B) রুদ্র সম্প্রদায়
(C) 🟢 রাধা-বল্লভী
(D) বড়কলই
২৯। বিঠলনাথ ও তাঁর ৮৪ জন শিষ্যের দ্বারা প্রতিষ্ঠিত সম্প্রদায়টি—
(A) রাধা-বল্লভী
(B) রামাৎ বৈষ্ণব
(C) ব্রহ্ম
(D) 🟢 রুদ্র
৩০। কোন্ ভক্তিবাদী সাধক রামানন্দের শিষ্য নরহরিদাসের কাছে দীক্ষিত হয়েছিলেন?
(A) বল্লভাচার্য
(B) 🟢 তুলসীদাস
(C) মীরাবাঈ
(D) শ্রীচৈতন্য
—
৩১–৪০
৩১। তুলসীদাস (১৫১১–১৬২৩ খ্রি.) প্রণীত কোন্ গ্রন্থ প্রেম ও ভক্তির অনন্য নিদর্শন?
(A) মহাভারত
(B) 🟢 রামচরিতমানস
(C) বিনয় পত্রিকা
(D) গীতাবলী
৩২। ‘গীতাবলী’, ‘বিনয় পত্রিকা’, ‘জানকীমঙ্গল’ গ্রন্থগুলির রচয়িতা কে?
(A) সন্ধ্যাকর নন্দী
(B) 🟢 তুলসীদাস
(C) নামদেব
(D) জ্ঞানদেব
৩৩। “আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে”— কার উক্তি?
(A) মীরাবাঈ
(B) 🟢 দাদু দয়াল
(C) তুলসীদাস
(D) সুরদাস
৩৪। দাদু দয়ালের অনুগামীরা কী নামে পরিচিত?
(A) দাদু দয়াল
(B) 🟢 দাদুপন্থী
(C) দয়াপন্থী
(D) দাদু পথ
৩৫। আকবরের সভাসদ ভগবানদাস কার কাছে দীক্ষা নিয়েছিলেন?
(A) কবীর
(B) গুরু নানক
(C) 🟢 দাদু দয়াল
(D) জ্ঞানদেব
৩৬। সুন্দর দাস, রজ্জব দাস প্রমুখ কার শিষ্য ছিলেন?
(A) গুরু নানক
(B) 🟢 দাদু দয়াল
(C) নামদেব
(D) শ্রীচৈতন্য
৩৭। ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিসাধিকা ছিলেন—
(A) আণ্ডাল
(B) আম্মাইয়ার
(C) ঝালি
(D) 🟢 মীরাবাঈ
৩৮। ভক্তিসাধিকা মীরাবাঈ-এর আরাধ্য দেবতা ছিলেন—
(A) রাম
(B) 🟢 গিরিধারী গোপাল
(C) বিষ্ণু
(D) শিব
৩৯। কিংবদন্তি মতে, মীরাবাঈ-এর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?
(A) 🟢 রবিদাস
(B) কবীর
(C) জীব গোস্বামী
(D) বল্লভ
৪০। নৃত্য ও গীতের মাধ্যমে মীরাবাঈ গিরিধারী গোপালকে কী রূপে আরাধনা করতেন?
(A) শিষ্যরূপে
(B) 🟢 পতিরূপে
(C) পুত্ররূপে
(D) গুরুরূপে
—
৪১–৫০
৪১। কোন্ ভক্তিসাধিকা বল্লভ ও শ্রীচৈতন্যের ভক্তিবাদের অনুগামী ছিলেন?
(A) কারাইক্কল আম্মাইয়ার
(B) 🟢 মীরাবাঈ
(C) আণ্ডাল
(D) ঝালি
৪২। মহারাষ্ট্রে কোন্ সম্প্রদায় সর্বাধিক জনপ্রিয় ছিল?
(A) 🟢 বারকরী
(B) ধারকরী
(C) মহানুভব
(D) তামিল
৪৩। ‘বারকরী’ কথার অর্থ কী?
(A) মুক্তিলাভ
(B) 🟢 তীর্থযাত্রার পথ
(C) মহানুভব
(D) তামিলনাডু
৪৪। বারকরীদের উপাস্য দেবতা ‘বিঠোবা’ বা ‘বিষ্ঠু’ আসলে কে?
(A) শিব
(B) ব্রহ্মা
(C) 🟢 বিষ্ণু
(D) ইন্দ্র
৪৫। “ত্রয়োদশ শতকে বিঠোবা উপাসনাকে কেন্দ্র করে বৈষ্ণব ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল”— কার উক্তি?
(A) তারাচাঁদ
(B) গ্রিয়ারসন
(C) 🟢 ডি.আর. ভাণ্ডারকর
(D) ইউসুফ হোসেন
৪৬। ১২৭০ খ্রিস্টাব্দের শিলালেখে পন্ধারপুরের অপর নাম ‘পান্ডুরঙ্গ’ বলতে কাকে নির্দেশ করে?
(A) রঙ্গনাথ
(B) 🟢 রুদ্র বা শিব
(C) কার্তিকেয়
(D) দুর্গা
৪৭। ত্রয়োদশ শতকে মহারাষ্ট্রে সর্বপ্রথম ভক্তি আন্দোলনের সূত্রপাত কে ঘটান?
(A) একনাথ
(B) 🟢 জ্ঞানদেব
(C) তুকারাম
(D) নামদেব
৪৮। কে বলেছিলেন, “ভক্তির সঙ্গে জ্ঞান, কর্ম, সাধনা ও আনুগত্যের সমন্বয় ঘটলে সাধক ঈশ্বরমুখী হতে পারেন”?
(A) তুকারাম
(B) একনাথ
(C) 🟢 জ্ঞানেশ্বর
(D) নিবৃত্তিনাথ
৪৯। জ্ঞানদেবের পর মহারাষ্ট্রের বারকরী আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন?
(A) তুকারাম
(B) রামদাস
(C) 🟢 নামদেব
(D) একনাথ
৫০। ভক্তিসাধক নামদেব (আনু. ১২৭০–১৩৫০ খ্রি.) পেশায় ছিলেন—
(A) তাঁতি
(B) 🟢 দর্জি
(C) কসাই
(D) জোলা
—
৫১–৬০
৫১। “হিন্দু-মুসলমান সকলেই অন্ধ। রাম ও রহিমে কোনও পার্থক্য নেই”— কে বলেছেন?
(A) জ্ঞানদেব
(B) 🟢 নামদেব
(C) তুকারাম
(D) রামদাস
৫২। মহারাষ্ট্র তথা সমগ্র ভারতে মহান ভক্তিকাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন—
(A) নামদেব
(B) একনাথ
(C) 🟢 তুকারাম
(D) রামদাস
৫৩। তুকারাম (১৫৯৮/১৬০৮–১৬৫০ খ্রি.) কোথায় জন্মগ্রহণ করেন?
(A) 🟢 পুনা
(B) সাতারা
(C) নাসিক
(D) আপেগাঁও
৫৪। ভক্তিসাধক তুকারাম কোন্ শাসকের সমসাময়িক ছিলেন?
(A) আলাউদ্দিন খলজি
(B) মহম্মদ-বিন-তুঘলক
(C) বাবর
(D) 🟢 জাহাঙ্গির
৫৫। তুকারাম রচিত ভক্তিকাব্যগুলি কী নামে পরিচিত?
(A) দাসবোধ
(B) একনাথী ভাগবত
(C) 🟢 আভঙ্গ
(D) শ্রীশিক্ষাষ্টক
৫৬। রামের উপাসক রামদাস কতগুলি মঠ নির্মাণ করেছিলেন?
(A) ১০০–৩৩০ টি
(B) ২৫০–৫০০ টি
(C) ৪৫০–৭০০ টি
(D) 🟢 ৭০০–১১০০ টি
৫৭। ‘দাসবোধ’ গ্রন্থের রচয়িতা কে?
(A) জ্ঞানেশ্বর
(B) একনাথ
(C) 🟢 রামদাস
(D) নামদেব
৫৮। বাংলার ‘ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত—
(A) কলকাতা
(B) বীরভূম
(C) 🟢 নবদ্বীপ
(D) কোচবিহার
৫৯। পূর্ব ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণপুরুষ কে?
(A) 🟢 শ্রীচৈতন্যদেব
(B) কবীর
(C) মাধবাচার্য
(D) মীরাবাঈ
৬০। বিশ্বম্ভর, গৌরাঙ্গ, নিমাই নামে কে পরিচিত?
(A) নিত্যানন্দ
(B) জগাই
(C) 🟢 শ্রীচৈতন্য
(D) নামদেব
—
🟢 উপসংহার
সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা সবসময়ই বেশি থাকে। তাই ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলনের MCQ প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করা প্রতিটি HS পরীক্ষার্থীর জন্য জরুরি। আশা করি এই প্রশ্নোত্তর আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে।
—