আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় ”তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’ _____ কোন প্রসঙ্গে এই উক্তি ? উক্তির তাৎপর্য লেখো ।’
অথবা _____ “তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে ।” _____কোন প্রসঙ্গে কার এই মন্তব্য ? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।
অথবা _____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’_____তোর বলতে কার ? উক্তিটির মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন ?
অথবা _____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’_____প্রসঙ্গ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ।
অথবা _____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’_____কে , কাকে , কোন পরিস্থিতিতে একথা জানান ? আলোচ্য মন্তব্যের কারণ কি ?
অথবা _____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’_____ কে , কাকে বলেছে ? লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো ।
অথবা_____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’____কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে ? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে একথা বলার কারণ কি ?
অথবা _____যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি শুধু তোর কেন তখন আমারও মান বাড়বে মানুষের মান বাড়বে _____ব্যাখ্যা করো ।
অথবা _____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’_____কোন প্রসঙ্গে এই উক্তি ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ।
অথবা _____‘তোর আসল লজ্জা জলে , আসল গর্বও জলে’_____কে , কাকে কথাগুলি বলেছেন ? একথা বলার কারণ কি ?
উৎস :
প্রখ্যাত কথাসাহিত্যিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাস থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে ।
প্রসঙ্গ :
কোনিকে সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত হতে গিয়ে জীবনে বহুবার লাঞ্ছনার সমুদ্র অতিক্রম করতে হয়েছিল । একবার বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়া ‘প্রজাপতি’তে গিয়েছিল । সেখানে কোনিকে ফাইফরমাশ খাটতে দেখে প্রতিহিংসাপরায়ণ হয়ে সে কোনিকে বিদ্রুপ করতে বলে ওঠে _____ ‘তুই এখানে ঝিয়ের কাজ করিস ?’
‘ঝি’ বিশেষণটি কোনিকে প্রবলভাবে মর্মাহত করে । তাই ক্ষিতীশের কাছে সে নিজের এই লজ্জা – অপমানের কাহিনীটি শোনায় । গোটা ঘটনা শোনার পর , ক্ষিতীশ কোনিকে একজন প্রকৃত ক্রীড়াবিদের সম্মান সম্পর্কে অবগত করতে প্রদত্ত মন্তব্যটি করেন ।
মন্তব্যের কারণ :
ব্যক্তিগত বা বিত্তগত আক্রমণ একজন সাঁতারুকে কখনো লজ্জা দিতে পারে না । কারণ , একজন প্রকৃত সাঁতারুর সম্মান রয়েছে ক্রীড়া ক্ষেত্রে অর্থাৎ জলে । জলে নেমে সে যদি ব্যর্থ হয় _____তবে সেটা হবে লজ্জার । আর যদি সে নিজের প্রতিপক্ষকে হারাতে পারে _____তখন সেটাই হবে গর্বের বিষয় ।
উপসংহার :
প্রকৃতপক্ষে ক্ষিতীশ কোনিকে বোঝাতে চেয়েছিলেন যে , একজন ক্রীড়াবিদের কাছে ব্যক্তিগত বা বিত্তগত পরিচয় অর্থহীন । ক্রীড়াক্ষেত্রই হল ক্রীড়াবিদদের সম্মানের একমাত্র মানদণ্ড ।
অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য । আপনার দিন শুভ হোক ।