WB Class 11 Bengali Second Semester Model Question Paper 2026

✳️ ভূমিকা

WB Class 11 Bengali Second Semester Model Question Paper 2026 হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য একটি নির্ভরযোগ্য মডেল পেপার। এই প্রশ্নপত্র শিক্ষার্থীদের বোর্ডের প্রশ্ন ধরন, নম্বর বণ্টন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়।

1️⃣ এই WB Class 11 Bengali Second Semester Model Question Paper 2026 এ ছোট ও বড় দুই ধরনের প্রশ্ন থাকে।
2️⃣ সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন ও প্রবন্ধমূলক প্রশ্ন একত্রে সাজানো হয়েছে।
3️⃣ মডেল প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা এবং অধ্যায়ভিত্তিক প্রস্তুতিতে সাহায্য করে।
4️⃣ শিক্ষকরা এই প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতি মূল্যায়ন করতে পারেন।


WB Class 11 Bengali Second Semester Model Question Paper 2026

শ্রেণী (Class) _____পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী (West Bengal Class 11th)

পরীক্ষা (Exam)_____ দ্বিতীয় সেমিস্টার ২০২৬ (Second / 2nd Semester 2026)

বিষয় (Subject) _____ বাংলা (Bengali)

পূর্ণমান (Marks) _____ ৪০ নম্বর (40)

সময় (Time)____ ৯০ মিনিট (90 Minute)

[A] নিচের প্রশ্নগুলি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)

1️⃣ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো?
2️⃣ ছোটোগল্প হিসেবে ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো?


[B] নিচের প্রশ্নগুলি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)

1️⃣ “সে অনেক পরের কথা।” কোন কথা ও তা অনেক পরের কেন ? সেই কথা ভুলতে কি করা হয়?
2️⃣ “চলে যায় দিন আমাদের….” কীভাবে কাদের দিন চলে যায়? এভাবে দিন চলার কারণ কি ছিল?


[C] নিচের প্রশ্নগুলি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)


1️⃣ ‘আগুন’ নাটকে উল্লেখিত সতীশ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো?
2️⃣ বিজন ভট্টাচার্যের ‘আগুন’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? আগুন নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো?


[D] নিচের প্রশ্নগুলি ১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (5×2=10)


1️⃣ “বুঝলুম কথা সত্যি।” এখানে কোন কথা বলা হয়েছে? বক্তা কীভাবে তা সত্যি বলে বুঝলেন?
2️⃣ ‘আজব শহর কলকেতা’ প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো?
3️⃣ সৈয়দ মুজতবা আলী ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে রবীন্দ্রসঙ্গীতে শব্দ চয়ন ও শব্দ সংস্থাপনকে কিভাবে ব্যাখ্যা করেছেন?
4️⃣ “আমি কিছু মনে মনে বললুম” বক্তা কাদের সম্পর্কে কি বলেছিলেন? তিনি কখন কেন এ কথা বলেছিলেন?


[E] নিচের প্রশ্নগুলি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)

1️⃣ বাংলা উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো?
2️⃣ বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান নিজের ভাষায় আলোচনা করো?
3️⃣ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো?


[F] নিম্নলিখিত যেকোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : (10×1=10)


1️⃣ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।
2️⃣ Social Media বা দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জড়িত করে তুলেছে।
3️⃣ নিম্নে প্রদত্ত মানস- মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো — বিশ্ব উষ্ণায়ন


🏁 উপসংহার

পরীক্ষায় ভালো নম্বর পেতে নিয়মিতভাবে WB Class 11 Bengali Second Semester Model Question Paper 2026 অনুশীলন করা প্রয়োজন।
এটি শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার অনুভূতি দেয় এবং উত্তর লেখার কৌশল আয়ত্ত করতে সাহায্য করে।


Leave a Comment