‘হঠাৎ তার চোখে ভেসে উঠলো ‘৭০’ সংখ্যাটি’ _____’৭০’ সংখ্যাটি তাৎপর্য কি ? তা কখন উদ্দিষ্ট ব্যক্তির চোখে ভেসে উঠেছিল ?

স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় ”হঠাৎ তার চোখে ভেসে উঠলো ‘৭০’ সংখ্যাটি’ _____’৭০’ সংখ্যাটি তাৎপর্য কি ? তা কখন উদ্দিষ্ট ব্যক্তির চোখে ভেসে উঠেছিল ?’

অথবা _____ ‘৭০’ লিখে ক্লাবের বারান্দায় দেয়ালে সেটে দিলেন’ _____৭০ সংখ্যাটি কে , কেন দেওয়ালে টাঙিয়ে ছিলেন ?

উৎস :

প্রখ্যাত কথাসাহিত্যিক মতি নন্দী রচিত ‘কোনি’ উপন্যাস থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে ।

প্রসঙ্গ :

ক্ষিতীশ একদিন খবরের কাগজে দেখেন যে , মহারাষ্ট্রের স্বনামধন্য সাঁতারু রমা যোশী স্টেট চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ১২ সেকেন্ড সময়ে নিজের লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রথম হয়েছে । রমার এই সাফল্যটাকেই ক্ষিতীশ কোনির সামনে দৃষ্টান্ত হিসেবে রাখতে চেয়েছিলেন । যেহেতু রমা তার লক্ষ্যমাত্রা ৭২ সেকেন্ডে পার করেছিল , তাই ক্ষিতীশ বড় করে ৭০ সংখ্যাটি লিখে ক্লাবের দেওয়ালে টাঙিয়ে দিয়েছিলেন । সংখ্যাটি ছিল সময়ের মাপকাঠিতে রমা যোশিকে হারানোর প্রতীক । ক্ষিতীশ জানতেন একটা কঠিন চ্যালেঞ্জ সামনে থাকলে , কোনি নিজের প্রচেষ্টাকে বাড়িয়ে লক্ষ্যকে সহজেই অতিক্রম করতে পারবে ।

৭০ সংখ্যাটি ভেসে ওঠার কারণ :

মাদ্রাজে এসে রমা যোশিকে দেখার পর কোনির চোখে নিজের স্বপ্ন‌ ও  প্রত্যাশার প্রতীকস্বরূপ ‘৭০’ সংখ্যাটি ভেসে উঠেছিল ।

উপসংহার :

সুতরাং, ‘৭০’ সংখ্যাটি ছিল শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং কোনির স্বপ্নপূরণের প্রতীক । কোনি যখন রমা যোশিকে দেখে এবং তার সাধনার ব্যর্থতা অনুভব করে , তখন তার চোখে ভেসে ওঠা ‘৭০’ সংখ্যা তাকে নতুন করে মনে করিয়ে দেয় যে সময় , পরিশ্রম ও সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয় । এই সংখ্যা তার মনে আশা , আত্মবিশ্বাস এবং নিরন্তর প্রচেষ্টার অঙ্গীকার হিসেবে গভীর ছাপ ফেলে যায় ।

https://youtu.be/VT_MBSh7C74?si=4g31hiccVjvps1qX

“চোখে ভেসে উঠলো ‘৭০’ — কারণ সামনে ছিল জীবনের সবচেয়ে বড় লড়াই!”

আপনি যদি এই লেখাটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বিষয়টির গভীরতা ও প্রাসঙ্গিকতা বুঝতে পেরেছেন। ইতিহাস, সাহিত্য কিংবা সমাজ— প্রতিটি ক্ষেত্রেই আমাদের চেতনা গঠনে এমন আলোচনার গুরুত্ব অপরিসীম।

আশা করি, এই আর্টিকেলটি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করেছে এবং ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। আপনি চাইলে এটি আপনার সহপাঠী, বন্ধুবান্ধব কিংবা পরীক্ষার প্রস্তুতির জন্য অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে পারেন।

👉 এমন আরও শিক্ষামূলক ও পরীক্ষাভিত্তিক কনটেন্ট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আপনার মতামত আমাদের অনুপ্রেরণা — মন্তব্য করতে ভুলবেন না!

Leave a Comment