বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপে কোনিকে কিভাবে চক্রান্ত করে হারানো হয়েছিল তা লেখো?

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় “বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপে কোনিকে কিভাবে চক্রান্ত করে হারানো হয়েছিল তা লেখো?”

অথবা _____ ‘এভাবে মেডেল জেতার কোনো আনন্দ নেই’ ______এভাবে বলতে কোন ভাবে ? বক্তার এই উক্তির কারণ কি ?

অথবা _____ ‘তারপর আরেকটি ব্যাপার ঘটল’ _____ কি ব্যাপার ঘটেছিল তা আলোচনা করো ?

অথবা _____ বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবনসংগ্রাম আলোচনা করো ।

অথবা _____ দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো ।

অথবা _____ ফাইট কোনি ফাইট|দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবনসংগ্রাম

অথবা _____দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো ।

ভূমিকা :

সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত হতে গিয়ে কোনিকে জীবনে বহুবার ষড়যন্ত্রের চোরাস্রোতকে অতিক্রম করতে হয়েছিল ।  একদিকে ‘দারিদ্রতা’ অন্যদিকে প্রশিক্ষক ক্ষিতীশের বিরুদ্ধে কিছু ‘স্বার্থান্বেষীর প্রতিহিংসা’ – এই দুটি কারণে কোনিকে বারবার নানা কদর্য চক্রান্তের মুখোমুখি হতে হয়েছিল । বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপে চক্রান্তের চক্রব্যূহ যেভাবে কোনিকে আবদ্ধ করেছিল , তা নিচে তুলে ধরা হলো _____

(ক) ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্ট : 

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জুপিটার ক্লাবের বদু চাটুজ্জে কিপার হিসেবে ছিলেন । তিনি প্রতিহিংসাপরায়ণ হলে লাল ফ্ল্যাগ তুলে দিয়ে কোনিকে ডিসকোয়ালিফাই করেন ।

(খ) ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট :

এই ইভেন্টে কোনি সবার আগে বোর্ড ছুঁলেও , জুপিটার ক্লাবের কর্মকর্তারা দ্বিতীয় স্থানে থাকা অমিয়াকেই প্রথম ঘোষণা করেছিলেন ।

(গ) ২০০ মিটার মেডলি ইভেন্ট :

কোনি এই ইভেন্টে হিয়া ও অমিয়ার থেকে প্রথম দিকে খানিকটা পিছিয়ে থাকলেও , ব্যাক স্ট্রোক সে অমিয়াকে ধরে ফেলে । অমিয়াকে অতিক্রম করে কোনি টার্ন নিতেই জুপিটার ক্লাবের যজ্ঞেশ্বর ভট্টাচার্য লাল ফ্ল্যাগ তুলে কোনিকে ডিসকোয়ালিফাই ঘোষণা করেন ।

(ঘ) ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্ট :

নিয়ম অনুযায়ী সেরা প্রতিযোগীদের মাঝখানে না রেখে , এই ইভেন্টে সুকৌশলে কোনির পাশের লেনে ইলাকে রাখা হয় । ফলে , কোনি সবার আগে ৫০ মিটারের বোর্ড ছুঁলেও ইলা লেন ভেঙে ঢুকে কোনিকে আঘাত করে বসে । এতে সময় হারিয়ে আহত কোন পিছিয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় যুগ্মভাবে তৃতীয় স্থান লাভ করে ।

উপসংহার :

এভাবেই জুপিটার সুইমিং ক্লাবের স্বার্থান্বেষী কর্মকর্তারা বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপ নিজেদের নাক কেটে কোনির যাত্রাভঙ্গ করেছিলেন ।

অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আর্টিকেলটা পড়ার জন্য ।

Leave a Comment