প্রিয় পাঠক পাঠিকা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় _____“…. শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল-ভরা পরম উপভোগ্য শিহরণ।” যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এ কথা বলেছেন নিজের ভাষায় লেখো।
“…. শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল-ভরা পরম উপভোগ্য শিহরণ।” যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এ কথা বলেছেন নিজের ভাষায় লেখো।
🪶 উত্তরঃ
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’ গল্পে 💛 গায়ে বাতাস লেগে অসুস্থ হয়ে পড়া দামিনীকে সুস্থ করে তুলতে 😷
পঙ্কজ ঘোষালের পরামর্শে ডেকে আনা হয়েছিল নামকরা কুঞ্জ গুনিনকে 🧙♂️।
তার গুণপনা দেখার লোভে 👀 বহু মানুষ সেখানে ভিড় করেছিল।
লেখকের ভাষ্যে অন্তত তিরিশ-পঁয়ত্রিশজন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন 🪔 জড়ো হয়েছিল।
তার মধ্যে মেয়েদের সংখ্যা ছিল খুবই কম 👩🦱,
এবং কমবয়সি মেয়েদের সেখানে আসার অনুমতি দেওয়া হয়নি 🚫।
মন্ত্রমুগ্ধের মতো 😵💫 মানুষগুলি দাওয়ায় গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে থাকে 🏠।
দামিনীর উপর ভর করা অশরীরী তাড়ানোর জন্য কুঞ্জর ক্রিয়াকর্ম যখন প্রায় অত্যাচারের পর্যায়ে চলে যায় 😨,
তখন ধীরেন তীব্র আপত্তি জানায় ⚡।
কিন্তু উপস্থিত জনতার ‘দুর্লভ রোমাঞ্চ’ গ্রহণের আকাঙ্ক্ষাকে
অস্বীকার করার কোনো ক্ষমতা দামিনীর স্বামী নবীনের ছিল না 😔।
নবীনের বাড়ির দাওয়াটি যেন হয়ে উঠেছিল এক নাট্যমঞ্চ 🎭 —
যেখানে জ্ঞানবুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপে উপস্থাপন করা হচ্ছিল ✨।
কুঞ্জ যেন সেখানে ‘জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক’ 🪄 আমদানি করেছে।
দামিনীর মধ্যে অশরীরী আত্মার আবির্ভাব তখন সকলের কাছেই হয়ে উঠেছিল
অতিবাস্তব অথচ আশ্চর্যরকম স্বাভাবিক ঘটনা 😳।
উপস্থিত দর্শকদের মধ্যে তখন আর কোনো ভয়ের অনুভূতি 😱 ছিল না,
পরিবর্তে ছিল শুধুই —
💥 “তীব্র উত্তেজনা এবং কৌতূহল-ভরা পরম উপভোগ্য শিহরণ।” 💫
—