“কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না।” -কোন্ প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় _____“কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না।” -কোন্ প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও।

“কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না।” -কোন্ প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও।


🪶 উত্তর :

মানিক বন্দ্যোপাধ্যায়ের 📖 ‘হলুদ পোড়া’ গল্পে 🌕 নবীনের স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলা 🌆 লণ্ঠন হাতে 🔥 রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোওয়ার ঘরে যাচ্ছিল,
ঠিক সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস 🌬️ বাড়ির পুব কোণের তেঁতুল গাছের পাতা 🍃 ছুঁয়ে তার গায়ে এসে লাগে।

দামিনীর হাত থেকে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায় 🏚️,
আর উঠোনে ছিটকে পড়ে হাত-পা ছুঁড়তে ছুঁড়তে দামিনী অজ্ঞান হয়ে যায় 😵‍💫।

পঙ্কজ ঘোষালের পরামর্শে 🗣️ নবীন ডেকে আনে কুঞ্জ গুনিনকে 🧙‍♂️।
‘নামকরা গুনিন’ কুঞ্জ দামিনীকে প্রথম দর্শনেই 👁️ নিশ্চিত হয়ে যায় —
ভরসন্ধ্যায় তাকে অশরীরী ভর করেছে 👻 এবং সহজে ছাড়বে না ❌।

সেই সঙ্গে সে অভয় দেয় 💪 — “শেষ অবধি দামিনীকে ছেড়েই যেতে হবে।”
এই প্রসঙ্গেই সে দৃঢ় কণ্ঠে বলে 🗣️ —
💥 “কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না।” 💥




কুঞ্জ যা যা করেছিল 🪄

👉 ঘরের দাওয়া থেকে প্রথমেই সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হল।
👉 তারপর কুঞ্জ মন্ত্র পড়তে পড়তে 📿 বারান্দায় জল ছিটিয়ে দিল।
👉 দামিনীর এলোচুল এমনভাবে দাওয়ার একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হল যে,
সে না পারল বসতে 🪑, না পারল পালাতে 🚫।

👉 চুলে টান লেগে 😣 দামিনী ব্যথায় আর্তনাদ করে উঠলে
ধীরেন বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না 😔।

👉 উপস্থিত মানুষগুলো 😮‍💨 মুগ্ধ বিস্ময়ে কুঞ্জর কার্যকলাপ দেখতে থাকে 👀।
👉 কুঞ্জ নানাদিকে ঘুরে ঘুরে দুর্বোধ্য মন্ত্র পড়তে থাকে 🌀।
👉 মালসাতে আগুন 🔥 করে তাতে শুকনো পাতা আর শিকড় পোড়াতে থাকে 🌿।

👉 একসময়ে দামিনীর ছটফটানি কমে আসে,
সে নিস্পন্দ হয়ে যায় 🧘‍♀️।

👉 কুঞ্জ জানতে চায় তার পরিচয়
দামিনীর মুখ দিয়ে উত্তর আসে —
💬 “আমি খুন হয়ে যাওয়া শুভ্রা।”

👉 আর পুনরায় কোনো প্রশ্ন করার আগেই সে বলে দেয় —
💬 “বলাই চক্রবর্তী আমাকে খুন করেছে।” ⚰️

এভাবে কুঞ্জর অভিপ্রায় সফল হয়
আর উপস্থিত জনতার চোখে 👁️ সে হয়ে ওঠে অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী গুনিন ✨।


Leave a Comment