আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় “স্কুল খুললেই পরীক্ষা! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক টেস্ট । পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ এখুনি দেখে নাও”
পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার চলতি বছরের অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন হলো সেমিস্টার পদ্ধতির পরীক্ষার সূচনা । এর মধ্যে মাধ্যমিক , উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের টেস্টের পাশাপাশি পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর চূড়ান্ত পর্বের মূল্যায়ন শুরু হবে যা স্কুল গুলোসহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।
যেখানে আগে একাদশ শ্রেণির একবার -ই পরীক্ষা হতো সেখানে দুবার পরীক্ষা হওয়া সেগুলির খাতা মূল্যায়ন করা তার পাশাপাশি রেগুলার ক্লাস পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের , পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং তাদের অন্যান্য প্রজেক্ট প্র্যাকটিক্যাল তুলে ধরব আজকের প্রতিবেদনে
একনজরেঃ-
স্কুল খোলার পরে পরীক্ষার সময়সূচি ( School Final Exam Date With Madhyamik & H.S Test)
ক্লাস শুরু ও ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও শিক্ষক মহল
স্কুল খোলার পরে পরীক্ষার সময়সূচি ( School Final Exam Date With Madhyamik & H.S Test)
পূজোর ছুটি শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল খোলার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রস্তুতি শুরু হবে বিশেষ করে মাধ্যমিক ,উচ্চমাধ্যমিক এবং অন্যান্য শ্রেণীর পরীক্ষাগুলোর সময়সূচী নিম্নে তুলে ধরা হলো –
পরীক্ষা ……………………………. শুরুর তারিখ
মাধ্যমিক (WBBSE BOARD Class 10th) —– ২১ নভেম্বর ২০২৪
উচ্চমাধ্যমিক টেস্ট (এটা স্কুল হিসাবে বিভিন্ন তবে নভেম্বরের মধ্যেই তা শেষ করতে হবে)
উচ্চ মাধ্যমিক প্র্যাক্টিকাল পরীক্ষা , প্রজেক্ট জমা (WBCHSE BOARD) —– ২ ডিসেম্বর ২০২৪
পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন (Annual Exam) —— ২৮ নভেম্বর ২০২৪
ক্লাস শুরু ও ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
২১ শে নভেম্বর থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে এবং ২৮ শে নভেম্বর থেকে স্কুলের বাকি ক্লাসের পরীক্ষা শুরু হয়ে যাবে এক্ষেত্রে চিন্তার বিষয় হচ্ছে যেসব স্কুলে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি ক্লাস -ই রয়েছে তাদের সে ক্ষেত্রে টেস্ট পরীক্ষা করানোটা একটু আগে থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ।
২রা ডিসেম্বর ২০২৪ থেকে উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে যেটির নাম্বার বোর্ড অফ কাউন্সিলের কাছে যাবে তাই শিক্ষকের অনেকেই মনে করছেন যদি স্কুল ছুটি কমিয়ে পুজোর ছুটির মধ্যে ক্লাস নেওয়া যেত তাহলে পরিস্থিতি অনেক ভালো হতে পারত ।